Dhaka , Monday, 7 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ র‍্যাব-সেনাবাহিনী পরিচয়ে প্রতারণা, স্কুল ছাত্রীকে ধর্ষণ, আটক পারভেজ নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু হাতিয়াতে ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পিরোজপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: বিশেষ পারফরম্যান্সে পুরস্কৃত কাউখালী ওসি আনোয়ার হোসেন ধর্মপাশায় পরিত্যক্ত কালিজানা ব্রিজ: ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে হাজারো মানুষ, ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামে ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান:- ডিসি জাহিদ সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত দেওয়া শুরু নাসীরকে এতদিন যারা তালি দিয়েছেন, এবার কি গালি দেবেন: আব্দুল কাদের সাড়ে ১১ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য হলেন কুলাউড়ার জাকির সিদ্দিকী জামাল পাইকগাছা-কয়রা-দাকোপের ১২৮ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান

বিচারহীনতার বিরুদ্ধে রাজপথে ইনকিলাব মঞ্চ, হাদি হত্যাকাণ্ডে প্রতিবাদ

  • Reporter Name
  • আপডেট সময় : 06:32:43 pm, Friday, 16 January 2026
  • 86 বার পড়া হয়েছে

বিজয় চৌধুরী, ঢাকা:

শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের দ্রুত বিচার, প্রকৃত দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে এই কর্মসূচি শুরু হয়।
বিক্ষোভ মিছিলে ইনকিলাব মঞ্চের বিপুলসংখ্যক নেতাকর্মী, শিক্ষার্থী ও সমর্থক অংশ নেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় আন্দোলনকারীরা “আমরা সবাই হাদি হবো”, “তুমি কে, আমি কে—হাদি হাদি” এবং “Delhi না Dhaka, Dhaka Dhaka”সহ বিভিন্ন স্লোগানে হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ জানান।
সমাবেশে বক্তারা বলেন, গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীতে শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনা ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়ে আসছে বলে জানান তারা।
বক্তারা আরও অভিযোগ করেন, হত্যাকাণ্ডের তদন্তে গাফিলতি ও অস্পষ্টতা রয়েছে। তারা বলেন, পুলিশের প্রাথমিক তদন্ত ও চার্জশিটে সন্তুষ্ট না হওয়ায় একটি আদালত সম্প্রতি ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)-কে পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের কথা বলেছেন। তবে দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত না হলে জনমনে আস্থার সংকট আরও বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
এর আগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের জানান, হাদি হত্যার বিচারের দাবিতে শুধু ঢাকায় নয়, সারাদেশে ধারাবাহিক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে শুক্রবার (১৬ জানুয়ারি) দেশের বিভিন্ন জেলায় একযোগে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
সমাবেশ থেকে আন্দোলনকারীরা বলেন, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ হলেও যদি ন্যায়বিচার নিশ্চিত না হয়, তবে আন্দোলনের পরিসর আরও বিস্তৃত করা হবে। প্রয়োজনে কঠোর কর্মসূচির দিকেও যেতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন তারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

বিচারহীনতার বিরুদ্ধে রাজপথে ইনকিলাব মঞ্চ, হাদি হত্যাকাণ্ডে প্রতিবাদ

আপডেট সময় : 06:32:43 pm, Friday, 16 January 2026