Dhaka , Friday, 6 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

জেলা-উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার শিক্ষক কক্সবাজারের জাহাঙ্গির আলম

  • Reporter Name
  • আপডেট সময় : 06:49:38 pm, Thursday, 15 January 2026
  • 131 বার পড়া হয়েছে
কক্সবাজার অফিস:
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন জাহাঙ্গির আলম। তিনি কক্সবাজার সিটি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক।
একই সঙ্গে কক্সবাজার সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপ পঞ্চমবারের মতো শ্রেষ্ঠ রোভার গ্রুপ নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া শ্রেষ্ঠ গার্ল-ইন-রোভার শিক্ষক (গার্লস গাইড) হিসেবে প্রথমবার নির্বাচিত হয়েছেন জান্নাতুল কেয়া মুন্নী (সিএসই বিভাগ)। শ্রেষ্ঠ গার্ল-ইন-রোভার গ্রুপ (গার্লস গাইড) নির্বাচিত হয়েছেন কক্সবাজার সিটি কলেজ গার্ল-ইন-রোভার স্কাউট গ্রুপ এবং শ্রেষ্ঠ গার্ল-ইন-রোভার (গার্লস গাইড) নির্বাচিত হয়েছেন ডিএসআরএম সাদিয়া ওসমান সামি।
অন্যদিকে শ্রেষ্ঠ রেঞ্জার শিক্ষক হিসেবে পঞ্চমবার নির্বাচিত হয়েছেন মর্জিনা আরা বেগম (অর্থনীতি বিভাগ) এবং শ্রেষ্ঠ রেঞ্জার গ্রুপ নির্বাচিত হয়েছে কক্সবাজার সিটি কলেজ রেঞ্জার গ্রুপ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা পর্যায়েও জাহাঙ্গির আলম তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত হয়েছেন। পাশাপাশি রোভার, গার্ল-ইন-রোভার ও রেঞ্জার ক্যাটাগরিতে কক্সবাজার সিটি কলেজের সংশ্লিষ্ট গ্রুপগুলো তাদের ধারাবাহিক সাফল্য বজায় রাখে।
কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকতার উদ্দিন চৌধুরী বলেন, ‘জাতীয় শিক্ষা সপ্তাহে আমাদের কলেজের শিক্ষক ও স্কাউট গ্রুপগুলোর এই সাফল্য অত্যন্ত গর্বের। জাহাঙ্গির আলমসহ সংশ্লিষ্ট সকল শিক্ষক-শিক্ষার্থীরা কলেজের সুনাম দেশব্যাপি তুলে ধরেছেন। ভবিষ্যতেও শিক্ষার পাশাপাশি স্কাউটিং ও নেতৃত্ব বিকাশে কলেজ প্রশাসন সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।’
জাহাঙ্গির আলম বলেন, ‘এই স্বীকৃতি আমাকে নতুন করে অনুপ্রেরণা দিয়েছে। রোভার আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে আগামীতেও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।’
তিনি এই অর্জনের পেছনে কলেজ প্রশাসন, সহকর্মী ও শিক্ষার্থীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জেলা-উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার শিক্ষক কক্সবাজারের জাহাঙ্গির আলম

আপডেট সময় : 06:49:38 pm, Thursday, 15 January 2026