Dhaka , Monday, 7 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ র‍্যাব-সেনাবাহিনী পরিচয়ে প্রতারণা, স্কুল ছাত্রীকে ধর্ষণ, আটক পারভেজ নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু হাতিয়াতে ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পিরোজপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: বিশেষ পারফরম্যান্সে পুরস্কৃত কাউখালী ওসি আনোয়ার হোসেন ধর্মপাশায় পরিত্যক্ত কালিজানা ব্রিজ: ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে হাজারো মানুষ, ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামে ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান:- ডিসি জাহিদ সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত দেওয়া শুরু নাসীরকে এতদিন যারা তালি দিয়েছেন, এবার কি গালি দেবেন: আব্দুল কাদের সাড়ে ১১ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য হলেন কুলাউড়ার জাকির সিদ্দিকী জামাল পাইকগাছা-কয়রা-দাকোপের ১২৮ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান

বিলাসপুর থেকে উদ্ধারকৃত অর্ধশতাধিক ককটেল বোমা নিষ্ক্রিয় করলো বোম ডিসপোজাল ইউনিট

  • Reporter Name
  • আপডেট সময় : 09:27:09 pm, Friday, 9 January 2026
  • 96 বার পড়া হয়েছে

মো: আব্দুর রহিম, শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নে ককটেল বিস্ফোরণে তছনছ হয়ে যাওয়া বসতঘর থেকে ও একই এলাকার জানখার কান্দি থেকে উদ্ধারকৃত বিপুল অর্ধশতাধিক ককটেল বোমা ও বিস্ফোরক দ্রব্য নিরাপদে নিষ্ক্রিয় করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিটের বোম ডিসপোজাল টিম।

শুক্রবার (০৯ জানুয়ারি) বিকেলে বিলাসপুর ইউনিয়নের মোল্লা ব্রিজ এলাকায় পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে উদ্ধারকৃত ককটেল বোমা ও বিস্ফোরক দ্রব্যগুলো নিষ্ক্রিয় করা হয়।

এর আগে বৃহস্পতিবার ভোররাতে ওই এলাকায় একটি বসতঘরে ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘরটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে যায় এবং সোহান বেপারী ও নবীন হোসেন নামে দুই যুবক নিহত হন। এছাড়া গুরুতর আহত একজন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর শুক্রবার পুলিশের ক্রাইম সিন ইউনিট ও বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে অভিযান চালিয়ে পটাশ, গান পাউডার, জদ্দার টিনের কৌটা, মার্বেল, তারকাটা, কসটেপ, পাথরের গুড়ো, ধানের তুষ, পাউডার মেশানোর ব্লেন্ডারসহ ককটেল তৈরির বিভিন্ন আলামত উদ্ধার করে। উদ্ধার হওয়া এসব বিস্ফোরক দিয়ে কয়েক শতাধিক ককটেল তৈরি করা সম্ভব ছিল বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্যগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় তা আর সংরক্ষণ না করে নিরাপদ স্থানে নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়। বোম ডিসপোজাল ইউনিট বিশেষ পদ্ধতিতে এসব ককটেল বোমা ধ্বংস করে।

এন্টি টেররিজম ইউনিটের বোম ডিসপোজাল টিমের পুলিশ ইন্সপেক্টর শংকর কুমার ঘোষ বলেন, উদ্ধারকৃত বিস্ফোরকগুলো জননিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি ছিল। নির্ধারিত নিরাপদ প্রক্রিয়ায় সব ককটেল বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। এতে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বিলাসপুর এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এর আগেও একাধিকবার সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় এলাকায় এখনও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ জানিয়েছে, ককটেল বিস্ফোরণ ও বিস্ফোরক মজুতের ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য আটক দুজনকে নিয়ে তদন্ত চলছে, তবে এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড আপস) তানভীর হোসেন বলেন, বিলাসপুরে ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্ধার হওয়া বিস্ফোরক দ্রব্যগুলো জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ ছিল। ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত ককটেল বোমা ও বিস্ফোরক সামগ্রী বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে নিরাপদভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় যাতে নতুন করে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে জন্য পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

বিলাসপুর থেকে উদ্ধারকৃত অর্ধশতাধিক ককটেল বোমা নিষ্ক্রিয় করলো বোম ডিসপোজাল ইউনিট

আপডেট সময় : 09:27:09 pm, Friday, 9 January 2026