Dhaka , Wednesday, 29 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুপুরে ৫ গ্রাম হেরোইনসহ ব্যবসায়ী গ্রেফতার রূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদারীপুরে “ক্যাশলেস” ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন মাদারীপুরে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী রামু ফতেখাঁরকুলের দুই মাদক কারবারি নাইক্ষ্যংছড়ির চাকঢালায় ২০ হাজার ইয়াবা নিয়ে আটক : সিএনজি জব্দ ঈদগাঁওয়ের সংঘবদ্ধ ছিনতাই মামলার প্রধান দুই আসামি গ্রেফতার করেছে পুলিশ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উদযাপনে পাইকগাছা প্রশাসনের প্রস্তুতি পাইকগাছায় হাসপাতাল কর্মকর্তার নয়া উদ্যোগ, চালু হলো জুতাবিহীন চলাচল নেত্রকোণার দুর্গাপুরে ভারতীয় মাদক ও বিপুল পরিমান ব্লেড সহ আটক ০২ মেয়ের মৃত্যুর শোক কাটল না, তিন মাস পর ভোলায় পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার রামুর খুনিয়াপালংয়ে র‌্যাবের অভিযান: ৩ দেশীয় বন্দুক ও ৩ ধারালো অস্ত্র উদ্ধার অধ্যাপক পদে পদায়ন পেলেন ডা. মো. বেলায়েত হোসেন ঢালী বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল এর শুভ উদ্বোধন নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনে কমরেড মণি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডাকাতির প্রস্তুতিকালে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার। মানুষের সেবা করার জন্য বিএনপি ক্ষমতায় আসছে-এমপি খোকন তালুকদার সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ কাউখালীতে জমিজমা ও পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, আহত ৮ র‍্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে সিলেটের শাহপরাণে শব্দদূষণ বিধিমালা ও পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ১০টি গাড়ির মালিককে জরিমানা রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন রূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড বিলাসপুরে আবারও ককটেল বিস্ফোরণ, প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক বিধ্বস্ত মাধবদীতে দুই কোটি টাকার কারেন্ট জাল জব্দ, ৩ জনকে জরিমানা মধুপুরে টেকী নাগবাড়ী রোডের মীরবাড়ী এলাকায় রাস্তার উদ্বোধন নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনে কমরেড মণি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত চলন্ত স্ক্র্যাপবাহী লরিতে আগুন, এক ঘণ্টা যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

পাইকগাছায় জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় : 06:21:04 pm, Sunday, 4 January 2026
  • 65 বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বিকালে উপজেলার চাঁদখালী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে চাঁদখালী ইউনিয়ন পরিষদের সামনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) সংসদীয় আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী। তিনি বলেন,
বেগম খালেদা জিয়া দেশের স্বার্থ রক্ষায় আজীবন আপোষহীন ভূমিকা রেখেছেন বলেই তিনি এ দেশের মানুষের কাছে দেশনেত্রী হিসেবে পরিচিত ছিলেন। একাধিকবার হামলা-মামলা, জেল-জুলুমের শিকার হয়েও তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম থেকে সরে দাঁড়াননি।

তিনি আরও বলেন, জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি তিনবার প্রধানমন্ত্রীসহ পাঁচটি নির্বাচনে অংশগ্রহণ করে অপরাজিত ছিলেন। আজ আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর আদর্শ অনুসরণ করে শান্তি, ঐক্য ও গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছি।

উপজেলা বিএনপি আহ্বায়ক ডা. আব্দুল মজিদের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপি সদস্য সচিব এস এম ইমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি আরও বলেন, দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান—দলের ঐক্য ও শক্তি অটুট রেখে আসন্ন নির্বাচনের আগে মনোবল দৃঢ় করে সামনে এগিয়ে যেতে হবে। দেশনেত্রী দেশের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নিয়মিত দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হবে।

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য সব শ্রেণি-পেশা ও ধর্মের মানুষের প্রতি নিজ নিজ অবস্থান থেকে বিশেষ প্রার্থনা করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, দেশের ক্রান্তিলগ্নে জিয়া পরিবার সবসময় নেতৃত্ব দিয়ে এসেছে এবং ভবিষ্যতেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশনেত্রীর অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, পৌর সাংগঠনিক সম্পাদক শেখ রুহুল কুদ্দুস, জেলা ওলামাদলের সদস্য সচিব আবু মুছা, উপজেলা মহিলা দলের সভাপতি লক্ষ্মী রাণীসহ উপজেলা ও পৌর বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, ওলামাদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস

পাইকগাছায় জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : 06:21:04 pm, Sunday, 4 January 2026