Dhaka , Tuesday, 4 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বোচাগঞ্জ ও বিরল সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ট্যাপেন্টাডল, দেশি মদ ও মোটরসাইকেল জব্দ; আটক ২ প্রাণ দেবে তারুণ্য, ভুগবে পরিবার, সুবিধা নেবে এলিট শ্রেণি: আসিফ ৩৪ বছর বয়সেই ফুটবলকে বিদায় বলে দিতে পারেন নেইমার শ্রীলঙ্কায় ভারী বৃষ্টি ও বন্যায় ৬ জনের ‍মৃত্যু অর্থবছরের শুরুতেই তৈরি পোশাক রপ্তানিতে ধাক্কা বাড়তি বিদ্যুৎ বিল বিতর্ক, যা বললেন তাসনিম জারা প্রতিবন্ধিতা যেন স্বপ্নের পথে বাধা না হয়: ডিসি ফরিদা ‘আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে, বিশ্বজয়ের স্বপ্ন নিয়েই এগিয়ে যেতে হবে’: মেয়র ডা. শাহাদাত হোসেন রায়পুরায় প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার দুই কালীগঞ্জ-ঢাকা বাস সার্ভিসের উদ্বোধন রূপগঞ্জে সাবেক মন্ত্রী গাজীর দখল থেকে মাদ্রাসার জমি দখলমুক্ত করতে প্রধানমন্ত্রী বরাবর তৈমূরের স্বারকলিপি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শিক্ষা কর্মকর্তার হলো উচিৎ শিক্ষা। নোয়াখালীতে ডাকাতির ৩ দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার চবিতে দুই দিনব্যাপী ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর দুর্গাপুরে ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পাইকগাছায় প্রশাসনের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় পাইকগাছা-কয়রাকে আধুনিক ও বাসযোগ্য অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করবো-এমপি ফাহমিদা হক মতলব উত্তরে থামছেই না চুরি, এক রাতে উধাও আরও ৪ ট্রান্সফরমার বৃহত্তর নোয়াখালী অঞ্চলে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল আশা সিমেন্ট গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু নোয়াখালীর বেগমগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার  ইবিতে শহীদ আনাসের লেখা চিঠির স্মৃতিফলক উন্মোচন এমপি লুৎফুর রহমান কাজলের সঙ্গে রামু ব্রিকফিল্ড মালিক সমিতির নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ কাউখালীতে গাঁজা-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কাউখালীতে ৩০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ, এতিমখানায় বিতরণ বস্তুনিষ্ঠতাই সঠিক সাংবাদিকতার মানদণ্ড: তথ্য ও সম্প্রচারমন্ত্রী সংসদীয় গণতন্ত্র শক্তিশালী হলেই জুলাই শহীদদের আত্মমর্যাদা প্রতিষ্ঠিত হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

শীতবস্ত্রহীন ঘুমন্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিলেন চট্টগ্রামের ডিসি

  • Reporter Name
  • আপডেট সময় : 01:49:54 pm, Thursday, 1 January 2026
  • 101 বার পড়া হয়েছে

ইসমাইল ইমন, চট্টগ্রাম,

শীতের তীব্রতা ও অসহায় মানুষের দুর্ভোগ বিবেচনায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ৩১ ডিসেম্বর, ২০২৫ গভীর রাতে স্বশরীরে উপস্থিত হয়ে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

চট্টগ্রাম মহানগরের দামপাড়া (গরীবউল্লাহ মাজার এলাকা), ষোলশহর রেলস্টেশন এলাকা, মুরাদপুর, চকবাজার ও চেরাগী পাহাড় মোড়, লালদিঘী এলাকা, জেল রোড (আমানত শাহ মাজার) এলাকায় মোট ৬০০টি কম্বল বিতরণ করা হয়। জেলা প্রশাসক নিজে ঘুরে ঘুরে অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী ও বসতবাড়িহীন ভাসমান মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন।

শুধু কম্বল বিতরণেই সীমাবদ্ধ না থেকে জেলা প্রশাসক মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। শীতার্ত দুই শিশু ঝুমুর ও শাহীনকে রাতের খাবারের প্রয়োজন বিবেচনায় তিনি তাৎক্ষণিকভাবে অর্থ সহায়তা প্রদান করেন। একইসাথে টেকনাফের বাসিন্দা আব্দুল মজিদ, যিনি কন্যাকে নিয়ে দীর্ঘদিন ধরে রাস্তায় জীবনযাপন করছেন, তার ভবিষ্যৎ পুনর্বাসনের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে তাকে ফোন নাম্বার প্রদান করে জেলা প্রশাসকের কার্যালয়ে যোগাযোগের জন্য বলেন।

শীতের এই দুঃসময়ে জেলা প্রশাসকের সরাসরি উপস্থিতি শীতার্ত মানুষের মাঝে স্বস্তি, আস্থা ও আশার বার্তা পৌঁছে দেয়। জেলা প্রশাসক জানান, সমাজের সবচেয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো জেলা প্রশাসনের নৈতিক দায়িত্ব এবং এ ধরনের মানবিক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বোচাগঞ্জ ও বিরল সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ট্যাপেন্টাডল, দেশি মদ ও মোটরসাইকেল জব্দ; আটক ২

শীতবস্ত্রহীন ঘুমন্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিলেন চট্টগ্রামের ডিসি

আপডেট সময় : 01:49:54 pm, Thursday, 1 January 2026