Dhaka , Friday, 6 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের পর্তুগিজ সমাজে ইন্টিগ্রেশনে দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব নোয়াখালীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার

চন্দনাইশে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ  ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় : 08:19:37 pm, Wednesday, 31 December 2025
  • 146 বার পড়া হয়েছে

এন রহমান নয়ন, চন্দনাইশ প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সেনাবাহিনীর অভিযানে এক নারীসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়।

গত মঙ্গলবার (৩০শে ডিসেম্বর) ভোররাতে চন্দনাইশ সেনা ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে খাগরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নুরু মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সেনা সূত্র জানায়, ভোর সাড়ে ৩টার দিকে নুরু মার্কেটে প্রথম ধাপের অভিযানে সাজেদা বেগম (৪০) -কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা বড়ি এবং ১৪ হাজার ৮০০ টাকা নগদ অর্থ জব্দ করা হয়।
পরবর্তীতে ভোর ৫টার দিকে একই এলাকায় দ্বিতীয় দফা অভিযান চালিয়ে নুর মোহাম্মদ (৪০), পিতা হারি মিয়া এবং মোঃ ওসমান (৩৮), পিতা মোঃ মকগুল (৬০)-কে গ্রেফতার করা হয়। এই ধাপে আরও ৩ হাজার ৫০৫ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

দুই ধাপে মোট ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ৭ লাখ ১৪ হাজার ৫০০ টাকা বলে জানানো হয়।

আটককৃত আসামিদের উদ্ধারকৃত ইয়াবা ও নগদ টাকাসহ চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।

সূত্র জানায়, গ্রেফতারকৃত মোঃ ওসমান একজন রোহিঙ্গা নাগরিক। তিনি এফডিএমএন ক্যাম্প-২, ব্লক-বি এলাকায় বসবাস করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি এফডিএমএন ক্যাম্প-৬-এর বাসিন্দা মোঃ জাফর (৪৫)-এর কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে সহযোগীদের কাছে সরবরাহ করতেন।

অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর কর্মকর্তা বিএ-১০৯৪২, ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব।
সেনা সূত্র আরও জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী

চন্দনাইশে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ  ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : 08:19:37 pm, Wednesday, 31 December 2025