Dhaka , Monday, 7 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য হলেন কুলাউড়ার জাকির সিদ্দিকী জামাল পাইকগাছা-কয়রা-দাকোপের ১২৮ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান রামগঞ্জে অভিনব শপথ মসজিদ ছুয়ে মাদক ছাড়ার অঙ্গিকার বুলবুল হত্যা মামলায় শেখ সিফাতসহ ৭ আসামি কারাগারে পরিত্যক্ত ভবন অপসারণ ও মাঠ মাটি ভরাটের বিষয়ে বিদ্যালয় পরিদর্শনে ইউএনও নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে মতবিনিময় নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান International Day of Charity 2026 উপলক্ষে লিজেন্ড ফাউন্ডেশনের ফুড সার্ভিং প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক নয়, মাঠে ফিরুক তরুণরা—অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ। কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা

টানা ছুটিতে মুখর কক্সবাজার, পর্যটকের ঢলে জমজমাট সৈকত নগরী

  • Reporter Name
  • আপডেট সময় : 08:26:29 pm, Friday, 26 December 2025
  • 121 বার পড়া হয়েছে

শওকত আলম, কক্সবাজার:

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ‘বড়দিন’ উপলক্ষ্যে টানা সরকারি ছুটিতে কক্সবাজারে রেকর্ড পরিমাণ পর্যটকের আগমন ঘটেছে। তিন দিনের ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দুই লক্ষাধিক পর্যটক সমুদ্র নগরীতে ভিড় জমিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই শহরজুড়ে দেখা গেছে পর্যটকদের উপচে পড়া ভিড়। বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকতের বালুকাবেলায় পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে অবকাশ যাপনে মেতে ওঠেন আগত পর্যটকরা। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি আনন্দ-উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো পর্যটন নগরী।

তবে আনন্দের মাঝেই কিছু ভোগান্তির চিত্রও স্পষ্ট। অতিরিক্ত ভাড়া আদায়, খাবারের উচ্চ মূল্য এবং সৈকত এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের হয়রানিতে পড়তে হচ্ছে অনেক পর্যটককে। নরসিংদী থেকে আসা এক ব্যবসায়ী হাসান বলেন, “এখানে প্রায় সবকিছুর দাম বেশি। অল্প দূরত্বে যাতায়াতেও অটোরিকশা চালকরা অতিরিক্ত ভাড়া দাবি করেন। এসব বিষয়ে প্রশাসনের আরও কঠোর নজরদারি প্রয়োজন।”
বড়দিন উপলক্ষে কক্সবাজারের অভিজাত হোটেলগুলোতে ছিল নানা আয়োজন। উৎসবের আমেজ ধরে রাখতে হোটেল-মোটেলগুলো বর্ণিল সাজে সাজানো হয়। পর্যটন সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত শহরের পাঁচ শতাধিক হোটেল-মোটেলের প্রায় সব কক্ষই আগাম বুকিং হয়ে গেছে। চলতি মৌসুমে পর্যটন খাতে শত কোটি টাকার বেশি বাণিজ্যের সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা।
এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত ও হয়রানি প্রতিরোধে টুরিস্ট পুলিশ নিয়মিত মনিটরিং অব্যাহত রেখেছে। টুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, “পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। হয়রানি দমনে টুরিস্ট পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

বড়দিনের টানা ছুটিতে পর্যটকের ঢলে আবারও উৎসবমুখর ও প্রাণবন্ত রূপে ফিরেছে দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজার।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

টানা ছুটিতে মুখর কক্সবাজার, পর্যটকের ঢলে জমজমাট সৈকত নগরী

আপডেট সময় : 08:26:29 pm, Friday, 26 December 2025