Dhaka , Tuesday, 4 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
খাল খননের নামে নদী ও ফসলি জমি কাটার অভিযোগ: এলাকাবাসীর ক্ষোভ রূপগঞ্জের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত পূর্বাচল উপশহরে ডাকাতি করে পালানোর সময় লুন্ঠিত মালামালসহ  গ্রেফতার || ৬ জন মাইক্রোবাস জব্দ রূপগঞ্জে মাদ্রাসা ও কবরস্থানের জমি উদ্ধারের দাবিতে স্মারকলিপি প্রদান মধুপুরে বৃদ্ধকে পিটিয়ে আহতের অভিযোগ, নগদ ১ লাখ ৮০ হাজার টাকা লুটের দাবি বোচাগঞ্জ ও বিরল সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ট্যাপেন্টাডল, দেশি মদ ও মোটরসাইকেল জব্দ; আটক ২ প্রাণ দেবে তারুণ্য, ভুগবে পরিবার, সুবিধা নেবে এলিট শ্রেণি: আসিফ ৩৪ বছর বয়সেই ফুটবলকে বিদায় বলে দিতে পারেন নেইমার শ্রীলঙ্কায় ভারী বৃষ্টি ও বন্যায় ৬ জনের ‍মৃত্যু অর্থবছরের শুরুতেই তৈরি পোশাক রপ্তানিতে ধাক্কা বাড়তি বিদ্যুৎ বিল বিতর্ক, যা বললেন তাসনিম জারা প্রতিবন্ধিতা যেন স্বপ্নের পথে বাধা না হয়: ডিসি ফরিদা ‘আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে, বিশ্বজয়ের স্বপ্ন নিয়েই এগিয়ে যেতে হবে’: মেয়র ডা. শাহাদাত হোসেন রায়পুরায় প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার দুই কালীগঞ্জ-ঢাকা বাস সার্ভিসের উদ্বোধন রূপগঞ্জে সাবেক মন্ত্রী গাজীর দখল থেকে মাদ্রাসার জমি দখলমুক্ত করতে প্রধানমন্ত্রী বরাবর তৈমূরের স্বারকলিপি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শিক্ষা কর্মকর্তার হলো উচিৎ শিক্ষা। নোয়াখালীতে ডাকাতির ৩ দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার চবিতে দুই দিনব্যাপী ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর দুর্গাপুরে ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পাইকগাছায় প্রশাসনের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় পাইকগাছা-কয়রাকে আধুনিক ও বাসযোগ্য অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করবো-এমপি ফাহমিদা হক মতলব উত্তরে থামছেই না চুরি, এক রাতে উধাও আরও ৪ ট্রান্সফরমার বৃহত্তর নোয়াখালী অঞ্চলে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল আশা সিমেন্ট গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু নোয়াখালীর বেগমগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার  ইবিতে শহীদ আনাসের লেখা চিঠির স্মৃতিফলক উন্মোচন

জাঁকজমকপূর্ণ আয়োজনে সম্পন্ন হলো চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্টের ‘মিডিয়া নাইট’

  • Reporter Name
  • আপডেট সময় : 06:43:52 pm, Monday, 22 December 2025
  • 129 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্টের বহুল প্রতীক্ষিত ‘মিডিয়া নাইট’ জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। নগরীর কাজীর দেউরীস্থ সেনা কল্যাণ কনভেনশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে চট্টগ্রাম ও ঢাকায় কর্মরত মিডিয়া ব্যক্তিত্ব, ক্রীড়া সংগঠক, সংস্কৃতিকর্মী ও আমন্ত্রিত অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও অতিরিক্ত আইজিপি জনাব হাসিব আজিজ (বিপিএম)।

তিনি তাঁর বক্তব্যে মিডিয়া কর্মীদের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টকে ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে একটি ইতিবাচক উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি। তিনি বলেন, চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্ট শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, এটি মিডিয়া অঙ্গনের মানুষের মাঝে সৌহার্দ্য ও বন্ধন দৃঢ় করার একটি মিলনমেলা।

আরো ছিলেন ওয়াহেদ মালেক (পরিচালনা সম্পাদক, দৈনিক আজাদী)।

মিডিয়া নাইটের অন্যতম আকর্ষণ ছিল চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্টের অফিসিয়াল ট্রফি উন্মোচন ও অংশগ্রহণকারী দলসমূহের জার্সি উন্মোচন। প্রধান অতিথিসহ সম্মানিত অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে ট্রফি ও জার্সি উন্মোচন করেন, যা উপস্থিত অতিথিদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
আলহাজ্ব আবদুল মালেক — সাবেক কাউন্সিলর, ২২ নং এনায়েত বাজার ওয়ার্ড ও সাবেক চেয়ারম্যান, ব্রাদার্স ইউনিয়ন।
এছাড়াও উপস্থিত ছিলেন উদ্যোক্তা ও মিডিয়া ব্যক্তিত্ব পিরান খান (স্বত্বাধিকারী, ডাফ্ট), মানজুমা মুজুমদার (স্বত্বাধিকারী, Mentors Chittagong), মাশফিকুর রহমান (স্বত্বাধিকারী, পিজাবো ও ক্রিস্পি)।
রায়হান কাদির চৌধুরী,(সত্বাধিকারী,ও আর গ্রুপ অব ইন্ড্রাস্টিজ) ও সাইফুল ইসলাম শিল্পী(ব্যুরো চিফ, একাত্তর টেলিভিশন)

এছাড়াও অনুষ্ঠানে চট্টগ্রাম ও ঢাকায় কর্মরত শোবিজ অঙ্গনের স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্ববৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন চ্যানেল আই সেরা কণ্ঠ খ্যাত শিল্পী আরাফাত, নাটাই ব্যান্ডের আল তুষি এবং জনপ্রিয় ডিজে নিশ। সংগীতানুষ্ঠান ও আলোকসজ্জায় অতিথিরা উপভোগ করেন এক আনন্দঘন সন্ধ্যা।

অনুষ্ঠান শেষে শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্টের উপদেষ্টা জাহিদুল করিম কচি এবং চেয়ারম্যান তানভীর হায়দার। তাঁরা সফল আয়োজন বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতেও এই আয়োজন আরও বৃহৎ পরিসরে করার আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খাল খননের নামে নদী ও ফসলি জমি কাটার অভিযোগ: এলাকাবাসীর ক্ষোভ

জাঁকজমকপূর্ণ আয়োজনে সম্পন্ন হলো চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্টের ‘মিডিয়া নাইট’

আপডেট সময় : 06:43:52 pm, Monday, 22 December 2025