Dhaka , Monday, 7 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান রামগঞ্জে অভিনব শপথ মসজিদ ছুয়ে মাদক ছাড়ার অঙ্গিকার বুলবুল হত্যা মামলায় শেখ সিফাতসহ ৭ আসামি কারাগারে পরিত্যক্ত ভবন অপসারণ ও মাঠ মাটি ভরাটের বিষয়ে বিদ্যালয় পরিদর্শনে ইউএনও নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে মতবিনিময় নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান International Day of Charity 2026 উপলক্ষে লিজেন্ড ফাউন্ডেশনের ফুড সার্ভিং প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক নয়, মাঠে ফিরুক তরুণরা—অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ। কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান

দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা ও অগ্নিসংযোগ এবং নিউ এইজ সম্পাদক নুরুল কবিরকে হেনস্তার তীব্র নিন্দা সিএমইউজের

  • Reporter Name
  • আপডেট সময় : 12:49:22 pm, Saturday, 20 December 2025
  • 117 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো:

ঢাকায় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার–এর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং ইংরেজী দৈনিক নিউ এইজ সম্পাদক ও বাংলাদেশ সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবিরকে হেনস্তা করার ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করছে।

এক বিবৃতিতে সিএমইউজের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ ও সাধারণ সম্পাদক সালেহ নোমান বলেন- গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর এ ধরনের সহিংস আক্রমণ স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত। সংবাদ প্রকাশ বা মতভিন্নতার অজুহাতে গণমাধ্যমে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, আধিপত্যবাদ বিরোধী বিপ্লবী শহীদ ওসমান হাদীর মৃত্যূর ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য ঢাকার কাওরান বাজারে পত্রিকা দুটির কার্যালয়ে পরিকল্পিতভাবে হামলা হয়েছে। উদ্বেগের বিষয় হলো, অতীতেও চট্টগ্রামে দৈনিক আমার দেশ, দৈনিক নয়া দিগন্ত, দৈনিক সংগ্রাম, দৈনিক কর্ণফুলী অফিসসহ বিভিন্ন গণমাধ্যম কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। কিন্তু এসব ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর বিচার না হওয়ায় অপরাধীরা বারবার একই ধরনের ঘটনা ঘটছে। গণমাধ্যমের কণ্ঠরোধ করে যেমন কোনো সমাজ বা রাষ্ট্র কখনোই টেকসই হয় না। তেমনি আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের পক্ষে বয়ান তৈরীও কোন গণমাধ্যমের কাজ হতে পারে না।

বিবৃতিতে সিএমইউজে নেতৃবৃন্দ বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা ও অগ্নিসংযোগ এবং নুরুল কবিরকে হেনস্তার ঘটনার তদন্ত, ঘটনার সঙ্গে জড়িত সকলকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, অতীতে চট্টগ্রামে দৈনিক আমার দেশসহ বিভিন্ন গণমাধ্যম কার্যালয়ে হামলা ও ভাঙচূরের সঙ্গে সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনাও গণমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা ও অগ্নিসংযোগ এবং নিউ এইজ সম্পাদক নুরুল কবিরকে হেনস্তার তীব্র নিন্দা সিএমইউজের

আপডেট সময় : 12:49:22 pm, Saturday, 20 December 2025