Dhaka , Wednesday, 6 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
গাজীপুরে মাদকবিরোধী অভিযান, আটক ৫০ সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবেনা:- মেয়র ডা. শাহাদাত মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত রামুতে ডাকাতির প্রস্তুতি কালে বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার! পাইকগাছায় কৃষি উন্নয়নে লো লিফট পাম্প স্থাপন; পরিদর্শনে সংশ্লিষ্টরা পাইকগাছায় খাল খনন কার্যক্রমে প্রশাসনের মনিটরিং বানরসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার: রায়পুরে চাঞ্চল্য সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা নোয়াখালীতে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে আবারও বিক্ষোভ পলাশে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা রূপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়া বহিষ্কৃত ফরিদপুরে ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন। চোরাই কাপড় যুবদল নেতার গোডাউনে মজুদ, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার পকেটে চিপস, ভেতরে ১ হাজার ইয়াবা সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টা, আটক ২ পরিচয় মিললেও মিলছে না স্বজন, কুড়িগ্রাম হাসপাতালে যুবকের মরদেহ হিমাগারের সংরক্ষণ রামগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনালে পানপাড়া ও আঙ্গার পাড়া চ্যাম্পিয়ন অপরাধ দমনে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন রামু থানায় কর্মরত এসআই আনোয়ার হোসেন লালমনিরহাট বর্ডার গার্ড পাবলিক স্কুলে আধুনিক ও মনস্তাত্ত্বিক শিক্ষা পরিবেশের সূচনা: ১৫ বিজিবি’র অধিনায়কের বিশেষ উদ্যোগ জলাবদ্ধতা কমাতে সমন্বিত উদ্যোগের নির্দেশ মেয়রের হত্যা মাদকসহ ডজন মামলার পলাতক আসামি রূপগঞ্জে গ্রেফতারের পর পুলিশের উপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই, অভিযানে গ্রেফতার-১৩ রূপগঞ্জে ১১ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার হত্যা মাদকসহ ডজন মামলার পলাতক আসামি রূপগঞ্জে গ্রেফতারের পর পুলিশের উপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই, অভিযানে গ্রেফতার-১৩ দুর্গাপুর সাংবাদিক সমিতির আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে তারেক রহমানের সরকার অত্যন্ত আন্তরিক: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল রাঙ্গামাটিতে ছাত্রদলের নবঘোষিত জেলা কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষ নগরীর জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন মেয়র রূপগঞ্জে সড়ক নির্মাণ কাজের অনিয়ম, কাদাযুক্ত মাটি ও পুরনো পিচসহ নিম্নমানের মালামাল ব্যবহারের অভিযোগ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক-২ রূপগঞ্জে তারাবো পৌরসভায় মাদক, চুরি ও ছিনতাই নির্মূলে সচেতনতামূলক সভা

চবি কেন্দ্রে ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:09:51 pm, Saturday, 13 December 2025
  • 42 বার পড়া হয়েছে
মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, (চট্টগ্রাম) প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্টিত হয়।
 শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টা থেকে বেলা ১২.৩০টায় চবি সমাজবিজ্ঞান অনুষদ (ড. মুহাম্মদ ইউনূস ভবন) ও কলা ও মানববিদ্যা অনুষদে (শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবন) অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় চবি সমাজবিজ্ঞান অনুষদে ঢাবি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।
পরিদর্শন শেষে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার সন্তোষ প্রকাশ করে বলেন, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। ভর্তি পরীক্ষা উপলক্ষে নিরাপত্তা জোরদারসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থা, হাটহাজারী উপজেলা প্রশাসন, ট্রাফিক প্রশাসন, রেলওয়ে প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকসহ ভর্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উপাচার্য পরবর্তী ভর্তি পরীক্ষাসমূহে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা যাতে শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে অংশগ্রহণ করতে পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাবি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রের প্রধান সমন্বয়কারী ও চবি সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, ঢাবি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ঢাবি পালি বিভাগের চেয়ারপারসন প্রফেসর ড. শান্টু বড়ুয়া, ঢাবি লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর জনাব দেলোয়ার হোসেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. আনোয়ারুল আজিম, টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক জনাব খন্দকার রুবাইয়াত মুরসালিন ও ঢাবি অর্থনীতি বিভাগের প্রভাষক জনাব সৈয়দ জুবায়ের বিন হোসেন, চবি বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, চবি রেজিস্ট্রার, চবি প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, বরিষ্ঠ শিক্ষকবৃন্দ, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রের প্রধান সমন্বয়কারী ও চবি সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী জানান, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা শান্তিপূর্ণভাবে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। মোট ৬ হাজার ৭১৫ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৬ হাজার ৪৫৬ জন, উপস্থিতির হার ৯৮ শতাংশ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী অভিযান, আটক ৫০

চবি কেন্দ্রে ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন।

আপডেট সময় : 09:09:51 pm, Saturday, 13 December 2025