Dhaka , Friday, 6 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি অজ্ঞাত নামক এক নারী মিলছে না নাম পরিচয় 

  • Reporter Name
  • আপডেট সময় : 08:16:58 pm, Thursday, 11 December 2025
  • 179 বার পড়া হয়েছে
পাবনা প্রতিনিধি:
পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন এক অজ্ঞাতনামা নারী। মানসিকভাবে বিপর্যস্ত নারীটি কথা বলতে না পারায় মিলছে না তার নাম পরিচয়। তাকে নিয়ে বিপাকে পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ ও একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হয় ওই নারী। সালোয়ার কামিজ পড়া নারীটির বয়স আনুমানিক ৩০ বছর। গায়ের রঙ ফর্সা। ধারণা করা হচ্ছে তিনি বিবাহিত।
তার কোন আত্মীয়-স্বজন তাকে হাসপাতালে ফেলে চলে গেছে। তারপর থেকে হাসপাতালের ইনএনটি বিভাগে ভর্তি আছেন তিনি।
পাবনার স্বেচ্ছাসেবী সংগঠন মানুষের জন্য ফাউন্ডেশন এর সদস্যরা বুধবার (১০ ডিসেম্বর) রাতে তাকে হাসপাতালে দেখতে পান। তার খোঁজখবর নিয়ে নাম পরিচয় ঠিকানা জানার চেষ্টা করে।
তার পরিচয় নিশ্চিত হওয়ার জন্য বিভিন্নভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি কোনো কথা বলছেন না। কাগজে কিছু একটা লিখে বোঝানোর চেষ্টা করলেও সেটাও সম্পূর্ণ লিখতে পারেননি। তার হাতের লেখা ও সুন্দর।
সংগঠনের মডারেটর কাওসার হোসেন বলেন, তিনি কিছু খাচ্ছেন না, কারো সাথে কোন কথা বলছেন না। তার চলাফেরা করতে কষ্ট হচ্ছে। ধারণা করা হচ্ছে, তিনি ভাল কোন ফ্যামিলির মেয়ে তিনি ভাল পরিবারের মেয়ে।
তার উপরে মানসিক ও শারীরিক নির্যাতন চালানোর কারণে তিনি শারীরিক মানসিকভাবে চরম বিপর্যস্ত হয়ে আছেন। কিন্তু মানসিক বিপর্যস্ত দেখে হাসপাতালে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন মানসিক হাসপাতালে ভর্তি করার।
কিন্তু তার নাম পরিচয় ঠিকানা না জানার কারণে সেখানেও ভর্তি করা সম্ভব হচ্ছে না।
এ বিষয়ে পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার রফিকুল হাসান বলেন, আমি মেডিসিন বিভাগের চিকিৎসকদের বলেছি তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার জন্য।
তার শারীরিক যে কোন চিকিৎসা আমরা দিব। কিন্তু তার যদি মানসিক সমস্যা থাকে তাহলে সেই চিকিৎসা তো আমাদের পক্ষে দেয়া সম্ভব নয়। তখন তো তাকে মানসিক হাসপাতালে ভর্তি করতে হবে। রোগীর কিছু হলে এর দায়ভার কে নেবে বলেন। প্রশাসনের সাথে কথা বলে দেখি কি করা যায়।
এমন অবস্থায় তরুণীটির নাম পরিচয় জানা জরুরী। ছবির এই মেয়েটিকে যদি কেউ চিনে থাকেন তাহলে যোগাযোগ করুন। আপনাদের সহযোগিতায় মেয়েটি নতুন জীবন ফিরে পেতে পারে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি অজ্ঞাত নামক এক নারী মিলছে না নাম পরিচয় 

আপডেট সময় : 08:16:58 pm, Thursday, 11 December 2025