Dhaka , Thursday, 23 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দারোয়ানের কক্ষে বিদেশি মদের আস্তানা, আটক ১ রামু থানার ওসি মনিরুল ইসলামের নেতৃত্বে ১৬ ঘণ্টার অভিযানে অপহৃত রুস্তম আলী উদ্ধার কালীগঞ্জে জ্বালানি কার্ড যাচাইয়ে ইউএনও’র কড়াকড়ি: বিভ্রান্তি কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক পাইকগাছায় জেলা প্রশাসকের দিনব্যাপী কর্মসূচি: মতবিনিময়, পরিদর্শন ও রোভার মুট উদ্বোধন বাংলাদেশি শ্রমিকের ঘামে টিকছে পর্তুগালের কৃষি ; খরা-শ্রমিক সংকট মোকাবেলায় প্রযুক্তি নির্ভরতা বৃদ্ধি শ্রীমঙ্গলে রক্তদান সংগঠনের নতুন কমিটি ঘোষণা ডেমরায় পাম্প থেকে তেল সরিয়ে ড্রামে করে যাচ্ছে কালোবাজারে লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন “চন্দনাইশে ব্রাকের ভ্রাম্যমাণ ক্লিনিকে বিনামূল্যে গবাদিপশু চিকিৎসা সেবা প্রদান” রূপগঞ্জে ১১৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার রূপগঞ্জে পুলিশের পরিচয়ে সৌদি প্রবাসীর গাড়িতে ডাকাতি \ ১৭ লক্ষাধিক টাকা মাল লুট ডিকেএমসি হসপিটাল চিকিৎসা বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত মাদক সেবনে বাঁধা দেয়ায় রূপগঞ্জে অন্তস্বত্তা গৃহবধূকে লাথি মেরে গর্ভের সন্তানকে হত্যার অভিযোগ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার জাজিরায় পার্টনার কংগ্রেস, আধুনিক কৃষি ও পুষ্টি উদ্যোক্তা তৈরিতে জোর লালমনিরহাটে ব্র্যাকের উদ্যোগে চক্ষু ক্যাম্প: সেবা পেলেন ৩ শতাধিক মানুষ চুক্তি অনুযায়ী ফ্ল্যাট হস্তান্তর না করে উল্টো অর্থ দাবির অভিযোগ কোরাল রীফের বিরুদ্ধে রূপগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ শীর্ষ নারী মাদক কারবারি সহ গ্রেপ্তার২ লালমনিরহাট ব্যাটালিয়নের সাফল্য: দুই জেলার সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ মাদক নির্মূলে রামুতে অভিযান অব্যাহত চোলাইমদসহ দুই যুবক আটক সংসদ সদস্য হচ্ছেন ঝালকাঠির আরও দুজন, চারজনের মধ্যে তিনজনই নারী লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রে বিদায় সংবর্ধনা ও নতুন কেন্দ্র প্রধানের যোগদান পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত “আন্তর্জাতিক বাণিজ্য মেলা অর্থনীতির চাকা গতিশীল করে, পণ্যের মান উন্নয়নে প্রতিযোগিতা সৃষ্টি করে” :- মেয়র ডা. শাহাদাত হোসেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ আড়াইহাজারে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা আড়াইহাজারে দুই বাড়ীতে ডাকাতি, আহত ২ মধুপুরে জমি সংক্রান্ত বিরোধে মারধরের প্রতিবাদে মানববন্ধন সিএমপির ডিবি-পশ্চিম’র বিশেষ অভিযানে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার, গ্রেফতার ১ চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন

দেশে শান্তি প্রতিষ্ঠায় সুফিবাদী উদারধারার মানবিক ইসলামের প্রসার ঘটাতে হবে….

  • Reporter Name
  • আপডেট সময় : 01:30:03 pm, Thursday, 11 December 2025
  • 114 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো:

বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরামের আয়োজনে ‘বর্তমান প্রেক্ষাপটে সুফিবাদীদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক ১০ ডিসেম্বর বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব সুলতান আহমদ হলে অনুষ্ঠিত হয়। ফোরামের চেয়ারম্যান সাংবাদিক নুর মোহাম্মদ রানার সভাপতিত্বে এবং মহাসচিব সংগঠক মাস্টার মুহাম্মদ আবুল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন মাইজভান্ডার দরবার শরিফের নায়েবে সাজ্জাদানশিন শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসেন সোহেল (মজিআ)। মুখ্য আলোচক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী (মজিআ)। গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, সুফিবাদই ইসলামের নির্যাস। ইসলামের শান্তিবাদী উদারনৈতিক দর্শন সুফিবাদ যুগে যুগে দেশে দেশে প্রচার প্রসারে এগিয়ে আসছেন আউলিয়ায়ে কেরাম। সুফিবাদী দরবেশ ওলী বুজুর্গগণ উগ্রতা নয় বরং মানবিক ইসলামের প্রতিনিধিত্ব করে আসছেন। সর্বাবস্থায় শান্তি সম্প্রীতি বজায় রাখাই সুফিবাদীদের দর্শন ও শিক্ষা। তাই অশান্ত সংঘাতপীড়িত বিশ্বে শান্তি ও জনস্বস্তি ফিরিয়ে আনতে সুফিবাদী মানবিক ইসলামের প্রসার ঘটাতে হবে। বক্তারা সুফিবাদীদের আস্তানা মাজার খানকায় হামলাকারীদের অবিলম্বে বিচার করা, মব সন্ত্রাস সৃষ্টি করে নিরীহ মানুষ খুন থামানোর এবং সব মতাদর্শের মানুষ যাতে নির্বিঘ্নে আচার উৎসব পালন করতে পারে তার নিশ্চয়তা দিতে সরকারের প্রতি উদাত্ত আহবান জানান। বক্তারা দেশের বর্তমান বৈরী পরিস্থিতিতে সুন্নি সুফিবাদী তরিকতপন্থীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হবার তাগিদ দেন। বৈঠকে স্বাগত বক্তব্য দেন ফোরামের ভাইস চেয়ারম্যান সুফি গবেষক এস এম বরকত আকাশ। প্রধান অতিথি শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসেন সোহেল বলেন, সুফিবাদী সুন্নি তরিকতপন্থিরা ইসলামের শান্তির দর্শনে বিশ্বাসী। আমরা গায়ে পড়ে কারো সঙ্গে ঝগড়া করি না। অথচ আমরা সুফিবাদীরা আজ আক্রান্ত হচ্ছি উগ্রবাদীদের দ্বারা। এই মুহূর্তে আমাদের মজবুত ঐক্য প্রয়োজন। আল্লামা সৈয়দ অছিয়র রহমান বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাআতই ইসলামের মূলধারা ও প্রকৃত নাজাতের পথ। সুন্নি মতাদর্শকে ধারণ করে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সভাপতির বক্তব্যে নুর মোহাম্মদ রানা বলেন, বর্তমান প্রেক্ষাপটে সুন্নি সুফিবাদীদের সুদৃঢ় ঐক্য প্রয়োজন। আমরা ঐক্যবদ্ধ না হলে আগামী দিনেও সমূহ বিপর্যয় নেমে আসতে পারে। ফোরামের মহাসচিব মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন গোলটেবিল বৈঠকে অংশগ্রহণকারীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
গোলটেবিল বৈঠকে চট্টগ্রামের প্রসিদ্ধ দরবার শরিফের আওলাদ, বিভিন্ন দরবারের সাজ্জাদানশীন, ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, গবেষক ও সাংবাদিকসহ পদস্থ ব্যক্তিবর্গের মধ্যে আলোচনায় অংশ নেন আল্লামা হাফেজ শাহ আলম নঈমী, শাহজাদা সৈয়দ নাফিজুর রহমান আলহাসানী মাইজভান্ডারী, অ্যাডভোকেট আবু নাছের তালুকদার, অধ্যক্ষ আবু তালেব বেলাল, ড. আল্লামা আনোয়ার হোসাইন, শাহজাদা মুহাম্মদ আমির উদ্দিন আমিরী, শাহজাদা হাবিবুল্লাহ খান মারুফ, শাহজাদ রেজাউল করিম সুমন ইয়াকুবী, শেখ ফায়সাল করিম মাইজভা-ারী, আলহাজ্ব মুহাম্মদ আবদুর রহিম, অধ্যক্ষ আল্লামা আতাউল মোস্তফা রেজভী, ডা. মওলানা ইয়াকুব মাইজভান্ডারী, ফুলকলির জিএম এম এ ছবুর, শাহাজাদা মাওলানা আবদুল কাদের চাঁদমিয়া, শাহজাদা মাওলানা সৈয়দ শাহজাহান মাইজভা-ারী, মাওলানা মুহাম্মদ জাহাঙ্গির আলম, মুহাম্মদ ইলিয়াস সোহেল, সাংবাদিক মুহাম্মদ নাজিম উদ্দিন, সৈয়দ মুহাম্মদ আজগর, মুহাম্মদ রিদুয়ান হৃদয়, মুহাম্মদ নিজাম উদ্দিন, মুহাম্মদ নাজমুল হুদা সাকিব, আনিস মুহাম্মদ বিবলু প্রমুখ। মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন পীরে ত্বরিকত আল্লামা হাফেজ শাহ আলম নঈমী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দারোয়ানের কক্ষে বিদেশি মদের আস্তানা, আটক ১

দেশে শান্তি প্রতিষ্ঠায় সুফিবাদী উদারধারার মানবিক ইসলামের প্রসার ঘটাতে হবে….

আপডেট সময় : 01:30:03 pm, Thursday, 11 December 2025