Dhaka , Friday, 6 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস: হিউম্যান এইডের উদ্যোগে কক্সবাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

  • Reporter Name
  • আপডেট সময় : 07:35:50 pm, Wednesday, 10 December 2025
  • 169 বার পড়া হয়েছে

শওকত আলম, কক্সবাজার:

জাঁকজমকপূর্ণ আয়োজনে কক্সবাজারে পালন করা হয়েছে ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস। প্রতি বছরের মতো এবারও ১০ ডিসেম্বর বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষার অঙ্গীকার, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সারাবিশ্বে নানা কর্মসূচি পালিত হয়। ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘ মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে এবং ১৯৫০ সাল থেকে ১০ ডিসেম্বর দিনটি ‘বিশ্ব মানবাধিকার দিবস’ হিসেবে স্বীকৃতি পায়। এ বছরের প্রতিপাদ্য ছিল— “জনবান্ধব রাজনৈতিক দাবিতে”।

হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কক্সবাজার জেলা কমিটির উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় কক্সবাজার শহীদ মিনার পয়েন্ট থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার চত্বরে সমবেত হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় সভাপতিত্ব করেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কক্সবাজার জেলা কমিটির সভাপতি খোরশেদ আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুরুল হোসাইন।

আলোচনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি কেফায়েত উল্লাহ সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক আমানুল ইসলামসহ হিউম্যান এইডের সহ-সভাপতি জামাল হোসেন, আবু বক্কর ছিদ্দিক, মো. বেলাল, মানবাধিকার কর্মী মো. সুমানুল হক সুমন, আব্দু রহিম বাবু, একে আবুল কালাম আজাদ, নাছিমা আক্তার ও হাফেজ হাফিজ উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন হিউম্যান এইড কক্সবাজার জেলা শাখার নেছার আহমদ, মো. ইসমাইল, গিয়াস উদ্দিন, ফয়েজুল করিম, নেজাম উদ্দিন, জোবাইদা আকতার, মো. জুলফিকার ভুট্রো, মো. শাহরিয়ার মানিক, সাইমুন আকতার ইমান, হাফিজ উদ্দিন, জাহাঙ্গীর আলম, মো. রাসেল আলী তালুকদার, ইউছুপ আলীসহ বিভিন্ন পেশার মানুষ।

সাধারণ সম্পাদক নুরুল হোসাইন তার বক্তব্যে বলেন—
“হিউম্যান এইড সবসময় মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বন্ধে সচেতনতা সৃষ্টি, দারিদ্র্য দূরীকরণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রতিষ্ঠানটি আপোষহীন ভূমিকা পালন করছে।”

সিনিয়র সহ-সভাপতি কেফায়েত উল্লাহ সাজ্জাদ বলেন—
“মৌলিক অধিকার নিশ্চিত না হলে মানবাধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। হিউম্যান এইড মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করে যাচ্ছে।”

সভাপতি খোরশেদ আলম বলেন—
“মানবাধিকার শুধু একটি দিবসের আলোচনার বিষয় নয়, বরং এটি মানুষের জন্মগত অধিকার। দুর্বল ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক দায়িত্ব।”
তিনি আরও বলেন—
“বিশ্ব মানবাধিকার দিবস উদযাপনে কক্সবাজার জেলা কমিটির কার্যক্রম প্রশংসনীয়।”

আলোচনা শেষে উপস্থিত সকল নেতাকর্মীর জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।
সার্বিকভাবে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক পরিবেশে কক্সবাজারে ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস: হিউম্যান এইডের উদ্যোগে কক্সবাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

আপডেট সময় : 07:35:50 pm, Wednesday, 10 December 2025