Dhaka , Monday, 7 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান রামগঞ্জে অভিনব শপথ মসজিদ ছুয়ে মাদক ছাড়ার অঙ্গিকার বুলবুল হত্যা মামলায় শেখ সিফাতসহ ৭ আসামি কারাগারে পরিত্যক্ত ভবন অপসারণ ও মাঠ মাটি ভরাটের বিষয়ে বিদ্যালয় পরিদর্শনে ইউএনও নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে মতবিনিময় নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান International Day of Charity 2026 উপলক্ষে লিজেন্ড ফাউন্ডেশনের ফুড সার্ভিং প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক নয়, মাঠে ফিরুক তরুণরা—অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ। কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান

জনসেবায় মনোযোগী হতে হবে চসিকের কর্মকর্তা-কর্মচারীদের:- মেয়র ডা. শাহাদাত হোসেন

  • Reporter Name
  • আপডেট সময় : 07:05:37 pm, Sunday, 7 December 2025
  • 55 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ছয় দিনব্যাপী প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রামকে ক্লিন–গ্রীন–হেলদি–সেফ সিটি হিসেবে গড়ে তুলতে চসিকের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে জনসেবার প্রতি আরও মনোযোগী ও দায়বদ্ধ হতে হবে।
রবিবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে বিভিন্ন পদে নিয়োগপ্রাপ্ত ৭০ জন কর্মকর্তা-কর্মচারীর প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মেয়র নবনিযুক্তদের সঙ্গে মতবিনিময় করেন এবং দাপ্তরিক কার্যক্রমের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
মেয়র নবনিযুক্তদের কাছে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তারা সম্পূর্ণ স্বচ্ছভাবে, দ্রুততম সময়ে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করায় মেয়র ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, দায়িত্ব গ্রহণের পর আমি উপলব্ধি করি, চট্টগ্রামকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার ভিশন বাস্তবায়নে মেধাবী, দক্ষ ও সৎ কর্মকর্তা-কর্মচারী প্রয়োজন। সে লক্ষ্যেই পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে এবং ওয়েবসাইটের মাধ্যমে আবেদন গ্রহণ করে শতভাগ স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রদান করা হয়েছে। নিয়োগে কোনো ধরনের অবৈধ লেনদেন, স্বজনপ্রীতি, তদ্বির, রাজনৈতিক, ধর্মীয় বা আঞ্চলিক পরিচয়ের কারণে বৈষম্য করা হয়নি। ফলে সুদূর কুড়িগ্রাম, ময়মনসিংহ, পটুয়াখালী, পাবনা থেকেও প্রার্থীরা চাকরির সুযোগ পেয়েছেন। আপনারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছেন—এখন দায়িত্বও সততার সঙ্গে পালন করতে হবে।”
তিনি আরও বলেন, যথাসময়ে অফিসে উপস্থিত হতে হবে। সরকারি চাকরির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়ানুবর্তিতা। সময়মতো অফিসে না এলে জনসেবা ব্যাহত হয়, জনদুর্ভোগ সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, আপনাদের মাঠপর্যায়ে এলাকায় এলাকায় নিয়মিত পরিদর্শন করতে হবে। জনগণের সমস্যা, পরিষেবা ঘাটতি, অবকাঠামোগত ত্রুটি—এসব বিষয় যাচাই করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে। এলাকার প্রতিটি উন্নয়নকাজ সঠিকভাবে হচ্ছে কিনা তা নিশ্চিত করা আপনাদের দায়িত্ব।”
তিনি আবারও বলেন, জনগণের সঙ্গে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে। যারা কর প্রদান করেন, সেবার জন্য চসিকে আসেন—তাদের প্রতি সম্মান প্রদর্শন ও দ্রুত সেবা নিশ্চিত করা আপনাদের নৈতিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিনসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জনসেবায় মনোযোগী হতে হবে চসিকের কর্মকর্তা-কর্মচারীদের:- মেয়র ডা. শাহাদাত হোসেন

আপডেট সময় : 07:05:37 pm, Sunday, 7 December 2025