Dhaka , Monday, 7 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান রামগঞ্জে অভিনব শপথ মসজিদ ছুয়ে মাদক ছাড়ার অঙ্গিকার বুলবুল হত্যা মামলায় শেখ সিফাতসহ ৭ আসামি কারাগারে পরিত্যক্ত ভবন অপসারণ ও মাঠ মাটি ভরাটের বিষয়ে বিদ্যালয় পরিদর্শনে ইউএনও নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে মতবিনিময় নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান International Day of Charity 2026 উপলক্ষে লিজেন্ড ফাউন্ডেশনের ফুড সার্ভিং প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক নয়, মাঠে ফিরুক তরুণরা—অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ। কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান

রামু প্রেস ক্লাব এর জমকালো অভিষেক অনুষ্ঠান ও সংবর্ধনা

  • Reporter Name
  • আপডেট সময় : 08:30:48 pm, Saturday, 6 December 2025
  • 117 বার পড়া হয়েছে
কক্সবাজার অফিস:
রামু প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, প্রেস ক্লাব আছে বলেই সাংবাদিকরা এখন কিছুটা হলেও নিরাপদে কাজ করার সুযোগ পান। তবে বর্তমান সময়ে প্রেস ক্লাবের নামের সঙ্গে মিল রেখে বিভিন্ন সংগঠন গড়ে তোলা হচ্ছে। যারা সাংবাদিকদের নাম ভাঙিয়ে সাধারণ মানুষদের হয়রানিসহ চাঁদাবাজি করে বেড়াচ্ছেন। এদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে প্রশাসনসহ স্থানীয়দের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অন্যদিকে যারা সমাজ ও দেশের কল্যাণে ভালো সাংবাদিকতা করছে তাদেরকে উৎসাহ দিতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে।
জুমাবার (৫ ডিসেম্বর ) সন্ধ্যায় রামু প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানের মিলনমেলা ও সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন অতিথিরা।
রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার- ০৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল ।
রামু প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমানের  সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি আবুল কাসেম।
নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে প্রধান বক্তার বক্তব্য রাখেন, রাষ্ট্রায়ত্ত ‘বাংলাদেশ সংবাদ সংস্থা- বাসস’র প্রাধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ আকতার উদ্দিন চৌধুরী, দৈনিক আজকের বাংলা’র উপসম্পাদক ও কক্সবাজার জেলা প্রেসক্লাব’র সভাপতি তৌহিদ বেলাল, সাবেক জেলা শিক্ষা অফিসার, ছড়াকার নাছির উদ্দীন, রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু, রামু প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আমির হোছাইন হেলালী, প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এস মোহাম্মদ হোসেন, রামু বিএনপির  যুগ্ম আহবায়ক শেখ আব্দুল্লাহ, পিএমখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদুল্লাহ (বিকম), কক্সবাজার নারী কোর্টের এপিপি অ্যাডভোকেট শওকত ওসমান, রামু এনসিপি’র সভাপতি আহসান জুবাইর, প্রেসক্লাবের সহসভাপতি মাস্টার নাছির উদ্দীন প্রমুখ।
বিশিষ্টজনদের মাঝে উপস্থিত ছিলেন, রাজারকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদুল্লাহ সিকদার, রশিদ নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল করিম, ফতেখাঁরকুল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন, দৈনিক ইনকিলাবের কক্সবাজার আঞ্চলিক প্রধান শামসুল হক শারেক, শিক্ষক সমিতির জেলা সভাপতি হুসাইনুল ইসলাম মাতবর, রামু উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক ফোরকান আহমদ, রামু বণিক সমিতির সভাপতি রুহুল আমিন রকিসহ দুই শতাধিক বিশিষ্টজন, শিক্ষাবিদ, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়াও গুণীজন সংবর্ধনায় রামু প্রেস ক্লাবের আজীবন সদস্য সুলতান আহমদ মনিরী, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) সাধন কুমার দে, লেখক, ছড়াকার ও গীতিকার ধনীরাম বড়ুয়াকে সম্মাননা প্রদান করা হয়।
এছাড়া রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আমির হোছাইন হেলালী ও এস. মোহাম্মদ হোসেনকে সংবর্ধিত করা হয়।
১৯৮৮ সালে প্রতিষ্ঠিত রামু প্রেস ক্লাব স্থানীয় সাংবাদিকতার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন দর্শকেরা

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামু প্রেস ক্লাব এর জমকালো অভিষেক অনুষ্ঠান ও সংবর্ধনা

আপডেট সময় : 08:30:48 pm, Saturday, 6 December 2025