Dhaka , Monday, 7 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান রামগঞ্জে অভিনব শপথ মসজিদ ছুয়ে মাদক ছাড়ার অঙ্গিকার বুলবুল হত্যা মামলায় শেখ সিফাতসহ ৭ আসামি কারাগারে পরিত্যক্ত ভবন অপসারণ ও মাঠ মাটি ভরাটের বিষয়ে বিদ্যালয় পরিদর্শনে ইউএনও নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে মতবিনিময় নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান International Day of Charity 2026 উপলক্ষে লিজেন্ড ফাউন্ডেশনের ফুড সার্ভিং প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক নয়, মাঠে ফিরুক তরুণরা—অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ। কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান

জাজিরা থানার ওসি মাইনুলের বদলি: স্বস্তিতে আ.লীগ, হতাশ সাধারণ মানুষ

  • Reporter Name
  • আপডেট সময় : 09:07:05 pm, Wednesday, 3 December 2025
  • 81 বার পড়া হয়েছে

মো: আব্দুর রহিম, শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের জাজিরায় অপরাধ দমনের কঠোর অবস্থান আর নির্ভীক ভূমিকার জন্য পরিচিত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলামকে এক ডিসেম্বর হঠাৎ করেই বদলি করা হয়েছে চট্টগ্রাম রেঞ্জে। তার বদলির খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে স্বস্তির বাতাস বইলেও সাধারণ মানুষ, ভুক্তভোগী ও রাজনৈতিক বিরোধীরা এটিকে দেখছেন “অপরাধীদের জন্য নতুন সুযোগ” হিসেবে।

দীর্ঘদিন ধরে আওয়ামী লীগপন্থী সন্ত্রাসী চক্রের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত জাজিরা উপজেলা। প্রশাসনের প্রভাবশালী অংশ দীর্ঘ সময় তাদের নিয়ন্ত্রণে ছিল বলে অভিযোগ স্থানীয়দের।

পাঁচ আগস্টের পরিবর্তনের পরও সেই চক্র দাপট বজায় রাখলেও ওসি মাইনুল থানার দায়িত্ব নিতেই পরিস্থিতির চিত্র পাল্টাতে শুরু করে।

দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ধারাবাহিকভাবে হাত দিয়েছেন ক্ষমতাসীন দলের সেই অপ্রতিরোধ্য দলীয় সন্ত্রাসীদের ওপর। কয়েক মাসের মধ্যেই গ্রেপ্তার করেছেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পদমর্যাদার ৪৭৫ জন নেতাকর্মী—যা জেলায় নতুন রেকর্ড। একই সাথে কিশোর গ্যাং, মাদক, নারী ও শিশু নির্যাতন মামলায়ও করেছেন অসংখ্য গ্রেপ্তার। অপরাধী যেই হোক—রাজনৈতিক পরিচয়ে ছাড় দেননি কাউকে।

তার এই ভূমিকার স্বীকৃতি হিসেবে গত ২৪ আগস্ট ঢাকা রেঞ্জের ৯৮টি থানার ওসিদের মধ্যে তাকে দেওয়া হয় ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’-এর সম্মাননা।

কিন্তু হঠাৎ করে তার বদলির পর এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাধারণ মানুষের মধ্যে শঙ্কা—ওসি মাইনুল চলে গেলে পুরনো সন্ত্রাসী চক্র আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে।

অন্যদিকে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রকাশ্যে স্বস্তি প্রকাশ করছেন। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখছেন “আলহামদুলিল্লাহ”—যেন দীর্ঘদিনের চাপ কমেছে তাদের।

বিএনপি, জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের দায়িত্বশীল নেতারাও বলছেন—ওসি মাইনুল রাজনৈতিক প্রভাবের উর্ধ্বে উঠে কাজ করেছেন, তাই তার বদলি দুঃখজনক।

এ বিষয়ে ওসি মাইনুল ইসলাম প্রতিক্রিয়ায় বলেন,
“অপরাধী আমার কাছে শুধু অপরাধী—তার অন্য কোনো পরিচয়ের মূল্য নেই। কে আমাকে পছন্দ করলো বা অপছন্দ করলো সেটি কখনোই আমার কাজে প্রভাব ফেলবে না। দায়িত্বে যতদিন আছি, অপরাধ দমনে কাজই করে যাবো।”

অল্প সময়েই অপরাধীদের আতঙ্কে পরিণত হওয়া এই ওসির স্থানান্তর জাজিরার অপরাধ চিত্রে কী প্রভাব ফেলবে—এখন সেটিই দেখার অপেক্ষা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাজিরা থানার ওসি মাইনুলের বদলি: স্বস্তিতে আ.লীগ, হতাশ সাধারণ মানুষ

আপডেট সময় : 09:07:05 pm, Wednesday, 3 December 2025