Dhaka , Sunday, 6 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান রামগঞ্জে অভিনব শপথ মসজিদ ছুয়ে মাদক ছাড়ার অঙ্গিকার বুলবুল হত্যা মামলায় শেখ সিফাতসহ ৭ আসামি কারাগারে পরিত্যক্ত ভবন অপসারণ ও মাঠ মাটি ভরাটের বিষয়ে বিদ্যালয় পরিদর্শনে ইউএনও নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে মতবিনিময় নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান International Day of Charity 2026 উপলক্ষে লিজেন্ড ফাউন্ডেশনের ফুড সার্ভিং প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক নয়, মাঠে ফিরুক তরুণরা—অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ। কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান

সেন্টমার্টিন থেকে শাহপরীর দ্বীপে ফেরার পথে স্পিডবোট ডুবি — মা–মেয়ের করুণ মৃত্যু

  • Reporter Name
  • আপডেট সময় : 02:19:34 pm, Tuesday, 2 December 2025
  • 103 বার পড়া হয়েছে

শওকত আলম, ককসবাজার:

সেন্টমার্টিন থেকে শাহপরীর দ্বীপে ফেরার পথে যাত্রীবাহী একটি স্পিডবোট ডুবে মা–মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরের দিকে নাফ নদীর মোহনার ঘোলারচর–নাইক্ষ্যংদিয়া পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সেন্টমার্টিন থেকে ছাড়ার পর স্পিডবোটটি নাফ নদীর মোহনায় পৌঁছালে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে বোটটি উল্টে যায়। এসময় বোটে থাকা আনুমানিক ৮–১০ যাত্রী পানিতে ছিটকে পড়ে। কাছাকাছি থাকা আরেকটি স্পিডবোট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে।

তবে উদ্ধারকর্মীরা মরিয়ম খাতুন (৩৫) ও তাঁর পাঁচ বছরের শিশু কন্যা মাহিমাকে আর জীবিত অবস্থায় পাননি। তারা সেন্টমার্টিনের পূর্বপাড়ার বাসিন্দা ছিলেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের অভিযোগ—দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ঢেউ থাকা সত্ত্বেও স্পিডবোটগুলো নিয়ম–নীতির তোয়াক্কা না করে যাত্রী পরিবহন করছে। বোটটিতে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ছিল বলেও দাবি করেন তাঁরা।

এ ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল। নিহত মা–মেয়ের আত্মার মাগফিরাত কামনা করেছেন অনেকে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সেন্টমার্টিন থেকে শাহপরীর দ্বীপে ফেরার পথে স্পিডবোট ডুবি — মা–মেয়ের করুণ মৃত্যু

আপডেট সময় : 02:19:34 pm, Tuesday, 2 December 2025