Dhaka , Sunday, 6 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান রামগঞ্জে অভিনব শপথ মসজিদ ছুয়ে মাদক ছাড়ার অঙ্গিকার বুলবুল হত্যা মামলায় শেখ সিফাতসহ ৭ আসামি কারাগারে পরিত্যক্ত ভবন অপসারণ ও মাঠ মাটি ভরাটের বিষয়ে বিদ্যালয় পরিদর্শনে ইউএনও নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে মতবিনিময় নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান International Day of Charity 2026 উপলক্ষে লিজেন্ড ফাউন্ডেশনের ফুড সার্ভিং প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক নয়, মাঠে ফিরুক তরুণরা—অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ। কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান

চবিতে চাকসুর উদ্যােগে “Clean Campus Day with CUCSU” কর্মসূচি পালন।

  • Reporter Name
  • আপডেট সময় : 06:55:27 pm, Sunday, 30 November 2025
  • 79 বার পড়া হয়েছে
মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, (চট্টগ্রাম) প্রতিনিধি:
‘My Campus, My responsibility’ প্রতিপাদ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যােগে ক্যাম্পাসের ৬টি পরিবেশবাদী সংগঠনের সহায়তায় চবি শহীদ মিনার প্রাঙ্গণে “Clean Campus Day with CUCSU” কর্মসূচি পালন করা হয়।
রবিবার ( ৩০ নভেম্বর) কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এমন উদ্যােগের ভূয়সী প্রশংসা করেন। তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই ক্যাম্পাসে আগের ময়লা আবর্জনার স্তপগুলো এখন নেই। পরিচ্ছন্নতা কার্যক্রম বাড়ানো হয়েছে। এ সুন্দর পরিবেশ সৃষ্টিতে শিক্ষার্থীদের অবদান রয়েছে। এ সুন্দর পরিবেশ ধরে রাখতে হবে। ক্যাম্পাসের পরিচ্ছন্নতা সর্বক্ষেত্রে ছড়িয়ে দিতে হবে। শিক্ষার্থীরা নিজেদের জায়গা থেকে সচেতন হলে পরিচ্ছন্ন সুন্দর ক্যাম্পাস গড়া সম্ভব।
অনুষ্ঠানে চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা চাই আমাদের শিক্ষার্থীরা ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখুক, নিজেদের স্বাস্থ্যের প্রতি যত্নবান হোক। আমাদের ক্যাম্পাস প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে বিরল একটি ক্যাম্পাস। এমন নান্দনিক ক্যাম্পাস অন্য কোথাও নেই। এই ক্যাম্পাস যদি আমরা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, তাহলে সুন্দর সবুজ ক্যাম্পাস হিসেবে এটা গড়তে পারবো। ফলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী হবে, স্বাস্থ্য সচেতন হবে এবং ক্যাম্পাসের প্রতি মায়া বৃদ্ধি পাবে। এই কর্মসূচি শুধু একদিনের মধ্যে সীমাবদ্ধ না থাকুক, চলমান থাকুক।
চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব ও চাকসুর পরিবেশ ও সমাজসেবা সম্পাদক তাহসিনা রহমান। আয়োজকরা জানান, ক্যাম্পাসের ১২টি পয়েন্টে পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়। স্থানগুলো হলো, চবি রেলস্টেশন, নতুন কলা অনুষদ, পুরাতন কলা অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, বিজ্ঞান অনুষদ, শহীদ মিনার, বুদ্ধিজীবী প্রাঙ্গণ, ছাত্রী হলসমূহ, বোটানিক্যাল গার্ডেন, গোল চত্বর, ছাত্র হলসমূহ ও চাকসু প্রাঙ্গণ। সহায়তাকারী ছয়টি সংগঠনগুলো হলো, চবি গ্রিন ভয়েস, আওয়ার গ্রিন ক্যাম্পাস, চবি ক্যারিয়ার ক্লাব, কনজ্যুউমার অ্যাকোসাইজেশন বাংলাদেশ, চবি সায়েন্টিফিক সোসাইটি, Reduce, Reuse, Recycle (3R) ও পাবলিক এডমিনিস্ট্রেশন ডিবেটিং ফেডারেশন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চবিতে চাকসুর উদ্যােগে “Clean Campus Day with CUCSU” কর্মসূচি পালন।

আপডেট সময় : 06:55:27 pm, Sunday, 30 November 2025