Dhaka , Wednesday, 6 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা চবিতে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি, নেতৃত্বে রোমান-সবুজ  পাইকগাছায় বিপুল পারশে পোনা জব্দ; শিবসা নদীতে অবমুক্ত নরসিংদী সংঘবদ্ধ চক্রের চার সদস্য গ্রেফতার করেছে ডিবি নিরাপদ খাদ্য উৎপাদনের বার্তা নিয়ে পাঁচবিবিতে কৃষি কংগ্রেস লক্ষ্মীপুরে স্ত্রীর দেওয়া শর্ত মানতে না পেরে স্বামীর আত্মহত্যা নোয়াখালীতে সিএনজি ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নিরাপত্তাহীন শাটল যাত্রা: পাথরের আঘাতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন চবি ছাত্রী  মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট সাংবাদিক জি.কে. রাসেলের বিরুদ্ধে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট সংবাদের প্রতিবাদ ও নিন্দা কাপ্তাই হ্রদে নিবন্ধিত ২৭ হাজার জেলেকে কৃষি কার্ডের আওতায় আনা হবে :- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোতোয়ালী থানা পুলিশের অভিযানে এ্যাম্বুলেন্সে বহনকৃত এক লক্ষ পাঁচ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রূপগঞ্জে বকেয়া বেতনের দাবীতে শ্রমিক অসন্তোষ/ ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ সাতকানিয়ায় অবৈধ আচার কারখানায় অভিযান: ৫০ হাজার টাকা জরিমানা, বিপুল মালামাল জব্দ জামিনে মুক্তি পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু। রূপগঞ্জে তারাব পৌরসভায় বিশ্ব ব্যাংকের মেগা প্রকল্প বদলে যাবে নাগরিক সেবা জামায়াাতে ইসলাম আফিম মাদকের চেয়েও বিপজ্জনক: বুলু ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের হামলায় র‍্যাবের ৩ সদস্য আহত, একজন ঢামেকে স্থানান্তর ৭ বছরের শিশুকে অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি, ১৬ বছর পর ৫ আসামির যাবজ্জীবন, পিতার জিম্মায় ফিরল নেয়ামুল উপকূলের মাটিতে আঙ্গুরের স্বপ্ন: সফল উদ্যোক্তা তৈয়েবুর রহমান রামগঞ্জে ফসলি জমির মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার লক্ষ্মীপুরে হত্যা মামলার আসামীর সাথে থানায় পোষা বানর গাজীপুরে মাদকবিরোধী অভিযান, আটক ৫০ সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবেনা:- মেয়র ডা. শাহাদাত মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত রামুতে ডাকাতির প্রস্তুতি কালে বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার! পাইকগাছায় কৃষি উন্নয়নে লো লিফট পাম্প স্থাপন; পরিদর্শনে সংশ্লিষ্টরা পাইকগাছায় খাল খনন কার্যক্রমে প্রশাসনের মনিটরিং

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজে উদ্বোধন হলো JUSC Sports Club

  • Reporter Name
  • আপডেট সময় : 02:29:04 pm, Tuesday, 14 October 2025
  • 281 বার পড়া হয়েছে

মোঃ রাকিবুল হাসান, সাভার:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজে সোমবার (১৩ অক্টোবর ২০২৫) উদ্বোধন করা হয়েছে “JUSC Sports Club”— যা প্রতিষ্ঠানটির ৫৩ বছরের ইতিহাসে প্রথম কোনো আনুষ্ঠানিক ক্রীড়া সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করল।

১৯৭২ সালে প্রতিষ্ঠার পর এই প্রথমবার শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত হলো এমন একটি পূর্ণাঙ্গ ক্রীড়া ক্লাব, যার লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে শারীরিক ফিটনেস, ক্রীড়াসুলভ মনোভাব, দলগত চেতনা এবং নেতৃত্বের গুণাবলি বৃদ্ধি করা।

ক্লাবটির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. আব্দুল্লাহ এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ অপু কাউসার। তাঁদের নেতৃত্বে গঠিত হয়েছে এক উদ্যমী কমিটি, যারা প্রতিষ্ঠানটিতে সক্রিয় ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

ক্লাবের পরামর্শ কমিটিতে রয়েছেন ক্রীড়া উপদেষ্টা মো. মাসুদুর রহমান, শিক্ষা উপদেষ্টা ডি. এম. মোস্তফিজুর রহমান এবং প্রশাসনিক উপদেষ্টা মো. ফজলুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সভাপতি মো. আব্দুল্লাহ বলেন, “আমরা পূর্বপুরুষদের মেধা পেয়েছি, কিন্তু তারা যে প্রলোভনের মুখোমুখি হননি, আজকের তরুণরা তাই হচ্ছে। স্মার্টফোন, সামাজিক যোগাযোগমাধ্যম, জাঙ্ক ফুড—এসবের প্রভাবে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিক ভারসাম্য হারাচ্ছে। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের ক্রীড়ামুখী জীবনধারায় ফিরিয়ে আনা।”

প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুহাম্মদ অপু কাউসার বলেন, “JUSC Sports Club এমন একটি প্ল্যাটফর্ম হবে, যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের ক্রীড়া প্রতিভা বিকশিত করার সুযোগ পাবে। আমরা গর্বিত যে ইতিহাসে প্রথমবারের মতো এই পদক্ষেপ নিতে পেরেছি। আমাদের লক্ষ্য একটি প্রাণবন্ত ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলা।”

নবগঠিত এই ক্লাবের উদ্যোগে আয়োজন করা হবে আন্তঃশ্রেণি টুর্নামেন্ট, বার্ষিক স্পোর্টস কার্নিভাল, প্রশিক্ষণ সেশন ও বন্ধুত্বপূর্ণ ম্যাচ। এর মাধ্যমে শিক্ষার্থীরা কেবল খেলাধুলায় নয়, নেতৃত্ব ও দলগত চেতনাতেও বিকশিত হবে বলে আশা করছেন সবাই।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, খেলাধুলা শিক্ষার্থীদের চরিত্র গঠন, শৃঙ্খলা ও ঐক্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। JUSC Sports Club সেই লক্ষ্য বাস্তবায়নে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ ক্লাবটির নবগঠিত কমিটি ও সদস্যদের অভিনন্দন জানিয়েছে এবং আগামীর সাফল্যের জন্য শুভকামনা প্রকাশ করেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজে উদ্বোধন হলো JUSC Sports Club

আপডেট সময় : 02:29:04 pm, Tuesday, 14 October 2025