Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

রূপগঞ্জে ব্লগার জিসানের মোটরসাইকেল ছিনতাইয়ের রহস্য উন্মোচন, গ্রেপ্তার-১

  • Reporter Name
  • আপডেট সময় : 05:17:21 pm, Saturday, 20 September 2025
  • 116 বার পড়া হয়েছে

মাকসুদুল হোসেন তুষার,

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান বাইপাস সড়কে আলোচিত ব্লগার জিসানের মোটসাইকেল ছিনতাইয়ের ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এসময় লিমন (২০) নামে ছিনতাইকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে রূপগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে গাজীপুর জেলার কাশিমপুর থানার বারেন্ডা এলাকা থেকে লিমনকে গ্রেপ্তার করে। শনিবার দুপুরে রূপগঞ্জ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ’গ’ সার্কেলের সহকারি পুলিশ সুপার মেহেদী ইসলাম ও রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ১১ সেপ্টেম্বর রাতে ইউটিবার জিসান (১৮) নামীয় ভুক্তভোগী ঢাকার মিরপুর থেকে মোটরসাইকেলে রূপগঞ্জ থানাধীন সদর ইউনিয়নের পূর্বাচল ৩০০ ফিট গোল চত্বর এলাকায় তার বন্ধু ফয়সাল (২২) নিজ নিজ মালিকানাধীন মোটরসাইকেল যোগে বেড়ানোর উদ্দেশ্যে আসে। পরবর্তীতে রাত ২ টার দিকে কুমিল্লার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওনা হলে ঢাকা বাইপাস সড়কের কাঞ্চন পৌরসভার কুশাবো এলাকায় পৌঁছলে অজ্ঞাতনামা ৩জন দুষ্কৃতিকারী ভিকটিম জিসানের মোটসাইকেলের গতিরোধ করে থামায়। উক্ত অজ্ঞাতনামা ৩ জন দুষ্কৃতিকারীর মধ্যে ২ জন দুষ্কৃতিকারী তাদের হাতে থাকা ধারালো দা দিয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে হাতে কোপ মেরে আঙ্গুলে কাটা রক্তাক্ত জখম করে। পরে ৯৯৯ এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আহত অবস্থায় উদ্ধার স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়। শুক্রবার রাতে অভিযান পরিচালনা করে আসামী ইমতিয়াজ লিমন ওরফে রিমন (২০) কে গাজীপুরের কাশিমপুর থানার বারেন্ডা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেল ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতকে আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা রূপগঞ্জ থানাধীন ৩০০ ফিট রোডসহ ঢাকা-সিলেট হাইওয়ে রোডে মোটরসাইকেল ছিনতাই করে থাকে। তারা মহাসড়কে দামী মোটরসাইকেল ও নারীসহ বাইকারদেরকে টার্গেট করে মোটরসাইকেল চালককে ধাওয়া করে পথরোধ করে এবং চালককে অতর্কিত হামলা করে জখম করে মোটর সাইকেল ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

রূপগঞ্জে ব্লগার জিসানের মোটরসাইকেল ছিনতাইয়ের রহস্য উন্মোচন, গ্রেপ্তার-১

আপডেট সময় : 05:17:21 pm, Saturday, 20 September 2025