Dhaka , Saturday, 29 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে তেলের লরির ধাক্কায় মিষ্টির দোকান কর্মচারী নিহত সিদ্ধিরগঞ্জে নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রামুতে প্রবাসী বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি : স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ সৌদি রিয়াল লুট, “বিশ্বের মুসলিম জাতির গৌরব মর্যাদা পুনরুদ্ধারের মেধাভিত্তিক ধর্মচর্চার বিকল্প নেই- সৈয়্যদ মিনহাজুর রহমান দুর্গাপুরে ক্ষেতমজুর সমিতির কর্মীসভা: মেহনতি মানুষের লড়াই জোরদারের ডাক শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত অধিকার আদায়ের দাবিতে কলমাকান্দায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত নিটারে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার ও নেটওয়ার্কিং নিয়ে ব্যতিক্রমী আয়োজন রায়পুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, কলমাকান্দায় এক যুবকের কারাদণ্ড জুমার নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীর ক্ষোভ শিক্ষার সঙ্গে মূল্যবোধ ও দেশপ্রেম জরুরি: ডিসি জাহিদ দাউদপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা রাজনগরে এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচি শুরু। রামগঞ্জে অভিমান করে তরুনীর আত্নহত্যা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে সিলেটে গিয়ে ৩ রোহিঙ্গা আটক রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগান ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার রূপগঞ্জের মুশরী-তেলিপাড়া-টানমুশরী সড়ক ধসে চলাচলের অনুপযোগী মধুপুরে জুমার নামাজ আদায় করলেন পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স দুর্গাপুরে নানা আয়োজনে বাংলাদেশ যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃক্ষ হত্যাকারীদের ছাড় নয়, ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ ডেপুটি স্পিকারের অবৈধ বালু উত্তোলন: কলমাকান্দায় ৩৯ নৌকা জব্দ, এক ব্যক্তির কারাদণ্ড ভাঙা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ধানবোঝাই হেন্ট্রলি খাদে, অল্পের জন্য রক্ষা পেলো চালক। কাউখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি আলী হোসেন, সম্পাদক আহসান হাবিব সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ ভারতে মুক্তির প্রথম দিনেই ১১৭ কোটি রুপি আয় করল ‘টক্সিক’ ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি টিন সার্টিফিকেট থাকলেও করমুক্ত সীমা? ঘরে বসে অনলাইনে জিরো রিটার্ন দাখিল করবেন যেভাবে

হাটহাজারীতে এবি পার্টির কার্যালয় উদ্বোধন

  • Reporter Name
  • আপডেট সময় : 07:08:28 pm, Sunday, 17 August 2025
  • 108 বার পড়া হয়েছে
মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম প্রতিনিধি:
এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও আংশিক বায়েজিদ) আসনে এবি পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী লে. কর্নেল মোঃ দিদারুল আলম, পিএসসি (অবঃ) বলেছেন, “আমি সবসময় হাটহাজারীর উন্নয়নের বিষয়ে চিন্তা করি। ইতিমধ্যে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের জন্য মাননীয় প্রধান উপদেষ্টার কাছে প্রস্তাব পাঠিয়েছি। এর মধ্যে কিছু প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে। আমি এগুলো নিয়ে বাড়তি প্রচার করতে চাই না, কারণ আমার বিশ্বাস, কাজের মাধ্যমেই মানুষ প্রকৃত ফলাফল বুঝতে পারবেন। অচিরেই এসব প্রকল্প বাস্তবায়নের সুফল হাটহাজারীর মানুষ হাতে-কলমে পাবেন। সামনে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, অফিসে আসবেন, আপনাদের মতামত শুনবো। হাটহাজারীর উন্নয়ন হবে আপনাদের অংশগ্রহণ ও সমর্থনের মাধ্যমে।”
হাটহাজারীতে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর হাটহাজারী উপজেলা কার্যালয় উদ্বোধন ও আহ্বায়ক কমিটি ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখাকালে তিনি এসব কথা বলেন।
শনিবার (১৬ আগস্ট ২০২৫) বিকাল ৫টায় হাটহাজারী পৌর এলাকার কাচারী সড়কের জেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলায় এবি পার্টির হাটহাজারী উপজেলা কার্যালয় উদ্বোধন করা হয়।
ফিতা কেটে কার্যালয় উদ্বোধন করেন এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ গোলাম ফারুক।
উদ্বোধনী বক্তব্যে অ্যাডভোকেট গোলাম ফারুক বলেন, “হাটহাজারীবাসী আজ একজন যোগ্য প্রার্থীকে পেয়েছেন। তিনি হাটহাজারীর উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণ নিয়ে সবসময় ভাবেন। জুলাই গণঅভ্যুত্থানে তিনি নেতৃত্ব দিয়েছেন। তিনি হচ্ছেন আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) দিদারুল আলম। দিদারুল আলম চট্টগ্রাম-৫ থেকে বিজয়ের মাধ্যমে এবি পার্টি হাটহাজারীবাসীর জন্য একটি নতুন দিগন্তের সূচনা করবে বলে আমি আশা রাখি। আমাদের প্রতীক হলো ঈগল। ঈগল হচ্ছে শক্তি, দৃষ্টি ও সাহসের প্রতীক। আসুন, সবাই মিলে ঈগল প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি করি।”
এবি পার্টির কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সহ-সম্পাদক হায়দার আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, এবি পার্টির কেন্দ্রীয় বিদ্যুৎ, জ্বালানি ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান, এবি পার্টির জাতীয় নির্বাহী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমান, এবি পার্টি চট্টগ্রাম উত্তর জেলার সমন্বয়ক ন.ম. জিয়াউল হক চৌধুরী, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান, এবি যুব পার্টি চট্টগ্রাম মহানগরের সহ সমন্বয়ক জাবেদ ইকবাল প্রমুখ।
অনুষ্ঠানে মোঃ বোরহান উদ্দীনকে আহ্বায়ক ও মোহাম্মদ রিদুয়ানকে সদস্য সচিব করে ৬৬ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন মোঃ জয়নুল আবেদীন, অধ্যাপক মোহাম্মদ আওয়াল হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, হোসাইন আল মাহমুদ এবং সাইফুল ইসলাম ফারুক। যুগ্ম সদস্য সচিব হয়েছেন মোঃ ওসমান (খোকন), মোঃ গোলাম কিবরিয়া ও মুহাম্মদ শহীদুল্লাহ। সহকারী সদস্য সচিব হয়েছেন মোঃ হানিফ, প্রকৌশলী মোঃ মাসুদ, মোঃ মহসিন, মোঃ নাজিম উদ্দীন, মোঃ মইন উদ্দীন (মইন বাঙ্গালী), মোঃ আবদুল কাদের, ওমর হায়াত শওকত ও মোঃ সালাউদ্দীন। বাকীদের কার্যকরী সদস্য ঘোষণা করা হয়।
নতুন আহ্বায়ক কমিটি হাটহাজারী উপজেলার স্থানীয় জনগণের মধ্যে এবি পার্টির কার্যক্রম আরও সক্রিয়ভাবে পরিচালনার লক্ষ্য নিয়ে কাজ শুরু করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে তেলের লরির ধাক্কায় মিষ্টির দোকান কর্মচারী নিহত

হাটহাজারীতে এবি পার্টির কার্যালয় উদ্বোধন

আপডেট সময় : 07:08:28 pm, Sunday, 17 August 2025