Dhaka , Monday, 11 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
স্বর্ণপদক অর্জনের পর আন্তর্জাতিক মঞ্চে “DEMON 71” টিম, মালয়েশিয়ায় অংশ নিতে যাচ্ছে জাতীয় বিজয়ী দল পুলিশ সপ্তাহে সিএমপির ভার্চুয়াল অংশগ্রহণ পরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে: মেয়র ডা. শাহাদাত যত্রতত্র ময়লা আবর্জনা ফেললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে :- মেয়র ডা. শাহাদাত হোসেন কৃষিতে বিপ্লব ঘটাবে খাল খনন কর্মসূচি: কুড়িগ্রামে ২ কিমি খালের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অ্যাপলের বিরুদ্ধে প্রতিযোগিতাবিরোধী অভিযোগে মামলা করল ‘রেভ’, শত কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি শিক্ষার মান ও দক্ষতার সংকট: বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় কতটা প্রস্তুত ভবিষ্যতের জন্য? শৈশবের পরও টিকা জরুরি, প্রাপ্তবয়স্কদের জন্য ৫টি গুরুত্বপূর্ণ ভ্যাকসিন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৩০০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি স্বাধীনভাবে কাজ করতে না পারায় গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা তলানিতে ক্রিস্পি চিলি পটেটো তৈরির রেসিপি জেনে নিন আবুধাবিতে বাংলাদেশ সমিতি ইউএই কেন্দ্রীয় কমিটির এজিএম অনুষ্ঠিত চ্যাটের মাধ্যমেই ভিডিও খোঁজার সুযোগ দিচ্ছে ইউটিউব, আসছে এআই ফিচার ‘Ask YouTube’ অপ্রাপ্তবয়স্ক অবস্থায় হজ করলে কি ফরজ হজ আদায় হবে? ইসলামি বিধান কী বলে লাইফ সাপোর্টে অভিনেত্রী কারিনা কায়সার, উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার চেষ্টা মিরাজের ঘূর্ণিতে আবারও বাংলাদেশের দাপট, টেস্টে পাকিস্তানের বিপক্ষে ২৭ রানের লিড ইরান হরমুজ প্রণালীতে সাবমেরিন মোতায়েন করেছে। টিসিবির ট্রাকসেল শুরু কাল, ৭২০ ট্রাকে মিলবে ৩ পণ্য সীমান্ত হত্যা রোধে শক্তিশালী কূটনৈতিক অবস্থান জানান দিতে হবে: আসিফ মামুহদ রাতের মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস পাইকগাছায় রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, গ্রেপ্তার ৫  ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেরা ১৫ বিজিবি’র ধাওয়ায় ৪৪০০ পিস ইয়াবা ফেলে পালালো চোরাকারবারীরা: কুড়িগ্রাম সীমান্তে বড় অভিযান রামুতে স্কুল পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ রামুতে চাঞ্চল্যকর ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন করলেন এসআই মোঃ শওকত জামিল : গ্রেফতার ৩ হাতিয়াতে শুল্ক-কর ফাঁকি দেওয়া তেলসহ বোট জব্দ সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর

পাবনা-৩ এলাকার গ্রহণযোগ্য ত্যাগী নেতাকে মনোনয়নের দাবি 

  • Reporter Name
  • আপডেট সময় : 05:38:43 pm, Saturday, 12 July 2025
  • 103 বার পড়া হয়েছে
পাবনা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও পাবনা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাসানুল ইসলাম রাজা বলেছেন, এখন পর্যন্ত নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়নি। নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন দেয়া অনেক দেরী।
তফসিল ঘোষণার পর দলীয় মনোনয়ন বোর্ড মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে থেকে দলীয় প্রার্থী চূড়ান্ত ঘোষণা করা হবে। আমি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। দলীয় নীতি নির্ধারকগণ আমাদের চেয়ে অনেক জ্ঞানী প্রজ্ঞাবান দায়িত্বশীল। তারা মাঠ পর্যায়ে জরিপ করবেন।
সাধারণ মানুষ কি চায় সেটি গুরুত্বের সাথে পর্যালোচনা করবেন৷ পাবনা-৩ আসনে অনেক ত্যাগী মনোনয়ন প্রত্যাশী নেতা আছেন। তাদের মধ্য থেকে সবচেয়ে গ্রহণযোগ্য নেতাকে
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের কান্ডারী হিসেবে চূড়ান্ত করবেন এবং সেই হিসেবে পাবনা-৩ এলাকার প্রার্থীদেরকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলে বিশ্বাস করি।
আজ বিকেলে পাবনার ফরিদপুরে মোটরসাইকেল শোডাউন ও পথসভা শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।
এর আগে ঢাকা থেকে সড়কপথে সিরাজগঞ্জের বাড়াবাড়ি এলাকায় এসে পৌঁছান এই বিএনপি নেতা৷ এ সময় পাঁচ শতাধিক  মোটরসাইকেল বহরে নিয়ে নেতাকর্মী সমর্থকরা তাকে গ্রহন করেন।
সেখান থেকে মোটরসাইকেল শোডাউন নিয়ে ডেমরা, ফরিদপুর, ভেড়ামারা, ভাঙ্গুড়া, জারদিস মোড় ও চাটমোহরে মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পথসভায় বক্তব্য দেন।
হাসানুল ইসলাম রাজা সাংবাদিকদের বলেন, পাবনা-৩ এলাকা আমার অস্তিত্ব, এই এলাকার মানুষ আমার অস্তিত্ব। তাদের এই অস্তিত্বের স্বার্থে আমি ৩০ দফা তুলে ধরেছি।
যার মাধ্যমে সমাজের অসহায় অবহেলিত মেহনতি সুবিধা বঞ্ছিত মানুষের সকল সুবিধা ও উন্নয়নের চিত্র তুলে ধরা হয়েছে৷ আমি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হিসেবে পাবনা-৩ এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আগামীতেও তাদের পাশে থাকবো।
পাবনা-৩ আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটের উপজেলা চাটমোহরের শতকরা ৯০ জনেরও বেশি মানুষ আমার পক্ষে কথা বলছেন দাবি করে এই নেতা বলেন, কে মনোনয়ন পাবেন সেটি দলের নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নেবেন৷ সামনে এখনও অনেক সময়। এটা নিয়ে এখনই ভাবার কোনো প্রশ্ন আসে না।
বিভিন্ন পথসভায় রাজা বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও পাবনা-৩ এলাকায় কাঙ্খিত উন্নয়ন হয় নাই। কারণ ইতিপূর্বে যেসব এমপিরা ছিলেন তাদের অধিকাংশই বাইরের এমপি।
পাবনা-৩ এর মাটি মানুষের সঙ্গে তাদের কোনো কমিটমেন্ট ছিলনা, বিধায় এই এলাকায় ন্যুনতম উন্নয়ন অগ্রগতি হয়নি। তাই আপনারা ঘরে ঘরে আওয়াজ তুলুন আমাদের স্বার্থে আমরা
পাবনা-৩ এলাকা থেকে এই এলাকার নেতাকে এমপি হিসেবে দেখতে চাই। আমরা বহিরাগত কাউকে এমপি হিসেবে মানবো না।
রাজা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যেমন একশ্রেণীর মানুষ দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নিজেদের ব্যক্তি স্বার্থে পাকিস্তানীদের সাথে হাত মিলিয়েছিল। ঠিক তেমনি ২০২৫ সালে এসে আমি পাবনা-৩ আসনে আরেক মুক্তিযুদ্ধের সম্সুখীন হয়েছি।
যেখানে পাবনা-৩ এলাকার অসংখ্য নেতাকর্মী তাদের কমিটমেন্ট থেকে সরে গিয়ে এই এলাকার মানুষের কথা না ভেবে তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার চিন্তা করছে।
তাই যেহেতু আমি এই এলাকার সন্তান। তাই এখানকার মানুষের কল্যানের স্বার্থে আমি আমৃত্যু কাজ করে যাবো ইনশাআল্লাহ।
শোডাউন ও পথসভায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, চাটমোহর পৌর বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক জহুরুল ইসলাম মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল করিম, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস মোল্লা,
মথুরাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি রেজাউল করিম বাবু, ফৈলজানা ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলাম মাস্টার, বিএনপি নেতা মোবারক হোসেন, যুবদল নেতা আলামিন তালুকদার৷ ডিভিগ্রাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম সহ অনেকে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্বর্ণপদক অর্জনের পর আন্তর্জাতিক মঞ্চে “DEMON 71” টিম, মালয়েশিয়ায় অংশ নিতে যাচ্ছে জাতীয় বিজয়ী দল

পাবনা-৩ এলাকার গ্রহণযোগ্য ত্যাগী নেতাকে মনোনয়নের দাবি 

আপডেট সময় : 05:38:43 pm, Saturday, 12 July 2025