Dhaka , Wednesday, 2 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কাউখালীতে প্রতিমন্ত্রী সোহেল মনজুর ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেন ধর্মপাশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল র‍্যালি নেপাল নিয়ে বিদেশিদের যে অনুরোধ মনীষার আর্জেন্টিনার জার্সিতে মেসির স্মরণীয় ১০ অধ্যায় ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল মাদারীপুরে মসজিদের ইমামের ঘরে বিস্ফোরণ আগস্টের ৩০ দিনে প্রবাসী আয় ৩৪৮০৯ কোটি টাকা বিএনপির ৪৮ বছরের ৪৮ অর্জন তুলে ধরলেন মাহদী আমিন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প বিমান বাহিনীর জিপ দুর্ঘটনায় ৩ সদস্য নিহত, আহত ৪ আইন অমান্য করে পুকুরের ওপর দোতলা ভবন, গুঁড়িয়ে দিচ্ছে প্রশাসন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী:দুর্গাপুরে পৌর ও কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কলমাকান্দায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: ব্যারিস্টার মীর হেলাল বালুমহল নিয়ে হরিরামপুরে বিএনপির দুই পক্ষের মিছিল, ধাওয়া-পাল্টাধাওয়া দূর্যোগ মোকাবেলায় প্রতিটি খাদ্য গুদামে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছেঃ মানিকগঞ্জে খাদ্যমন্ত্রী আফরোজা খানম সাটুরিয়ায় নারী হত্যার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক গ্রেফতার পাইকগাছায় ২৪ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত বিগত সরকার বিদ্যুতের কথা বলে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে: এমপি সাঈদ আসলাম বক্তাবলীতে জয়নাল ও তার দুই ছেলের বিরুদ্ধে মানববন্ধন মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মৌলভীবাজারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি হাটহাজারীতে দেশীয় পেনগানসহ ৫টি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার; অস্ত্র সরবরাহকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি দুর্গাপুরের জনমনে একটাই সুর,চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন আজাদ সুর, কবিতা ও আলোচনায় দুর্গাপুরে জাতীয় কবিকে স্মরণ অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ প্লাস্টিক বর্জ্য দিলেই চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ, ডিসি জাহিদের ব্যতিক্রমী উদ্যোগ পরনিন্দা করে লাভ নাই তারেক রহমান রাতের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নয় – মাদারীপুরে এমপি খোকন তালুকদার

সংবাদ প্রকাশের পর সেই বিদ্যালয়ে তদন্তে মিললো তিন শ্রেণিতে মাত্র ৪ শিক্ষার্থী

  • Reporter Name
  • আপডেট সময় : 08:23:11 pm, Friday, 11 July 2025
  • 102 বার পড়া হয়েছে

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:

 সংবাদ প্রকাশের পর ঝালকাঠির রাজাপুর উপজেলার ৯৯ নং উত্তর পূর্ব ছোট কৈবর্তখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদা খানমকে শোকজ নোটিশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। পাশাপাশি বিদ্যালয়টিতে সরেজমিনে গিয়ে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা খতিয়ে দেখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. রিয়াজ।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে ‘তিন ক্লাসে পাঁচ শিক্ষক, ছয় শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এবং ‘ল্যাপটপ প্রধান শিক্ষকের বাসায়, ব্যবহার ব্যক্তিগত কাজে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদে উল্লেখ করা হয়, বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে শিক্ষার্থী আছে মাত্র ছয়জন, অথচ সেখানে কর্মরত আছেন পাঁচজন শিক্ষক। এছাড়া বিদ্যালয়ের ল্যাপটপ প্রধান শিক্ষক বাসায় নিয়ে গিয়ে ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন বলেও অভিযোগ উঠে।

সংবাদের পরিপ্রেক্ষিতে গত ৭ জুলাই প্রধান শিক্ষক সাহিদা খানমকে শোকজ নোটিশ দেয় রাজাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। তাকে তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়। একইসঙ্গে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. রিয়াজকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। তদন্তে গিয়ে তিনি প্রধান শিক্ষকের উপস্থিতিতে শিক্ষার্থীর সংখ্যা যাচাই করেন।

শোকজের জবাবে প্রধান শিক্ষক সাহিদা খানম জানান, চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বিদ্যালয়ে কাগজপত্রে শিক্ষার্থী ছিল ৫১ জন, তবে বিভিন্ন কারণে এখন তা কমে ৩৫ জনে দাঁড়িয়েছে। তিনি দাবি করেন, সাংবাদিকরা যেদিন বিদ্যালয়ে যান সেদিন উপস্থিত ছিলেন ২৫ জন শিক্ষার্থী, যার মধ্যে প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ১৯ জন এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণিতে ৬ জন শিক্ষার্থী ছিলেন। এছাড়া বৃষ্টির কারণে বিদ্যালয়ের ল্যাপটপ বাসায় রেখে যেতে হয়েছিল বলে জানান তিনি।

তবে তদন্ত প্রতিবেদনে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. রিয়াজ উল্লেখ করেছেন, ওই দিন প্রাক-প্রাথমিক শ্রেণিতে ১২ জন, প্রথম শ্রেণিতে ৬ জন, দ্বিতীয় শ্রেণিতে ৪ জন, তৃতীয় শ্রেণিতে ২ জন, চতুর্থ শ্রেণিতে ১ জন এবং পঞ্চম শ্রেণিতে ১ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অর্থাৎ, সর্বমোট ২৬ জন শিক্ষার্থী পাওয়া গেছে

এদিকে স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, বিদ্যালয়ে কাগজে-কলমে শিক্ষার্থী বেশি দেখানো হলেও বাস্তবে প্রতিদিন ১০-১৫ জন শিক্ষার্থী উপস্থিত থাকে। তদন্তের খবরে শিক্ষার্থী এনে উপস্থিতি দেখানো হয়েছে বলেও অভিযোগ তাদের। তারা আরও জানান, বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু নেই, শিক্ষকরা সময়মতো আসেন না এবং শিক্ষার্থীদের ছুটি দিয়ে অনেক সময় আগে চলে যান।

এ বিষয়ে রাজাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকতার হোসেন জানান, প্রধান শিক্ষকের শোকজের জবাব ও তদন্ত প্রতিবেদন ঝালকাঠি জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হয়েছে। জেলা শিক্ষা অফিস থেকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঝালকাঠি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহিদুল কবির তুহিন বলেন, ‘রাজাপুর উপজেলা শিক্ষা অফিসার তদন্ত প্রতিবেদন ও শোকজ নোটিশের জবাব পাঠিয়েছেন। এখন বিষয়টি আইনানুগ প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সংবাদ প্রকাশের পর সেই বিদ্যালয়ে তদন্তে মিললো তিন শ্রেণিতে মাত্র ৪ শিক্ষার্থী

আপডেট সময় : 08:23:11 pm, Friday, 11 July 2025