Dhaka , Monday, 11 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ভাড়াটিয়া কর্তৃক নারী বাড়িওয়ালী লাঞ্চিত, শ্লীতাহানীর চেষ্টার অভিযোগ স্বর্ণপদক অর্জনের পর আন্তর্জাতিক মঞ্চে “DEMON 71” টিম, মালয়েশিয়ায় অংশ নিতে যাচ্ছে জাতীয় বিজয়ী দল পুলিশ সপ্তাহে সিএমপির ভার্চুয়াল অংশগ্রহণ পরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে: মেয়র ডা. শাহাদাত যত্রতত্র ময়লা আবর্জনা ফেললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে :- মেয়র ডা. শাহাদাত হোসেন কৃষিতে বিপ্লব ঘটাবে খাল খনন কর্মসূচি: কুড়িগ্রামে ২ কিমি খালের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অ্যাপলের বিরুদ্ধে প্রতিযোগিতাবিরোধী অভিযোগে মামলা করল ‘রেভ’, শত কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি শিক্ষার মান ও দক্ষতার সংকট: বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় কতটা প্রস্তুত ভবিষ্যতের জন্য? শৈশবের পরও টিকা জরুরি, প্রাপ্তবয়স্কদের জন্য ৫টি গুরুত্বপূর্ণ ভ্যাকসিন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৩০০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি স্বাধীনভাবে কাজ করতে না পারায় গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা তলানিতে ক্রিস্পি চিলি পটেটো তৈরির রেসিপি জেনে নিন আবুধাবিতে বাংলাদেশ সমিতি ইউএই কেন্দ্রীয় কমিটির এজিএম অনুষ্ঠিত চ্যাটের মাধ্যমেই ভিডিও খোঁজার সুযোগ দিচ্ছে ইউটিউব, আসছে এআই ফিচার ‘Ask YouTube’ অপ্রাপ্তবয়স্ক অবস্থায় হজ করলে কি ফরজ হজ আদায় হবে? ইসলামি বিধান কী বলে লাইফ সাপোর্টে অভিনেত্রী কারিনা কায়সার, উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার চেষ্টা মিরাজের ঘূর্ণিতে আবারও বাংলাদেশের দাপট, টেস্টে পাকিস্তানের বিপক্ষে ২৭ রানের লিড ইরান হরমুজ প্রণালীতে সাবমেরিন মোতায়েন করেছে। টিসিবির ট্রাকসেল শুরু কাল, ৭২০ ট্রাকে মিলবে ৩ পণ্য সীমান্ত হত্যা রোধে শক্তিশালী কূটনৈতিক অবস্থান জানান দিতে হবে: আসিফ মামুহদ রাতের মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস পাইকগাছায় রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, গ্রেপ্তার ৫  ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেরা ১৫ বিজিবি’র ধাওয়ায় ৪৪০০ পিস ইয়াবা ফেলে পালালো চোরাকারবারীরা: কুড়িগ্রাম সীমান্তে বড় অভিযান রামুতে স্কুল পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ রামুতে চাঞ্চল্যকর ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন করলেন এসআই মোঃ শওকত জামিল : গ্রেফতার ৩ হাতিয়াতে শুল্ক-কর ফাঁকি দেওয়া তেলসহ বোট জব্দ

বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের হাইব্রিড কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

  • Reporter Name
  • আপডেট সময় : 08:15:34 pm, Friday, 11 July 2025
  • 99 বার পড়া হয়েছে
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহবায়ক কমিটিকে ‘অযোগ্য ও হাইব্রিড’ নেতাদের দিয়ে গঠিত অভিযোগ করে তা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলের নেতাকর্মীরা।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে নগরীর আতুরার ডিপো মোড় এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বায়েজিদ বোস্তামী থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন হিরুর নেতৃত্বে মিছিলটি আতুরার ডিপো চামড়ার গুদামের সামনে থেকে শুরু হয়ে আমিন জুট মিল, মুরাদনগর, রৌপাবাদ হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আতুরার ডিপো নুর টাওয়ারের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে নাজিম উদ্দীন হিরু অভিযোগ করেন, সম্প্রতি ঘোষিত বায়েজিদ বোস্তামী থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি গঠনে দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের উপেক্ষা করা হয়েছে। এর পরিবর্তে বিতর্কিত এবং নিষ্ক্রিয় ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে, যা দলের আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী।
তিনি বলেন, বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের যে কমিটি গঠন করা হয়েছে তা মহানগর নেতাদের পকেট কমিটি। যোগ্য ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে পছন্দের লোক দিয়ে কমিটি করা হয়েছে। যারা আওয়ামী স্বৈরাচার সরকারের আমলে নির্যাতিত হয়েছে তাদেরকে বাদ দিয়ে যারা নেতাদের কথামত চলবে তাদেরকেই এই পকেট কমিটিতে রাখা হয়েছে।আওয়ামী লীগ শাসনামলে থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাদের নামে বারবার মামলা হলেও বর্তমান কমিটির সদস্য সচিব সহ অনেক সদস্যদের নামে কোনো মামলা হয়নি। আমরা এই হাইব্রিড আওয়ামী দোসরদের কমিটি বিলুপ্ত করে ত্যাগীদের দিয়ে নতুন কমিটি চাই।
তিনি ঘোষিত আহবায়ক কমিটি বাতিল করে তৃণমুলের ত্যাগি নেতাদের অন্তর্ভুক্ত করে নতুন কমিটি ঘোষণার দাবী জানান। অবিলম্বে যদি কমিটি বিলুপ্ত করা না হয়, তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।
বিক্ষোভকারীরা তাদের বক্তব্যে বলেন, আমরা এই গণবিরোধী ও অবৈধ কমিটির তীব্র নিন্দা জানাই। যারা দলের দুঃসময়ে মাঠে ছিল না, যারা কখনো কোনো আন্দোলনে অংশ নেয়নি, তাদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে এই অযোগ্য ও হাইব্রিড কমিটি বাতিল করে ত্যাগী ও যোগ্য নেতাদের দিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানাচ্ছি।
বিক্ষোভ মিছিলে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। তারা ‘অযোগ্য কমিটি মানি না, মানব না’, ‘হাইব্রিড মুক্ত স্বেচ্ছাসেবক দল চাই’, ‘ত্যাগীদের মূল্যায়ন চাই’ ইত্যাদি স্লোগান দেন।
নেতাকর্মীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তাদের দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। তারা মনে করেন, এ ধরনের কমিটি দলের সাংগঠনিক ভিত্তি দুর্বল করবে এবং আন্দোলন সংগ্রামে নেতিবাচক প্রভাব ফেলবে।
এতে উপস্থিত ছিলেন বায়েজিদ বোস্তামী থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন হিরু, আহম্মেদ আজম খান, সাবেক সদস্য তারেক সিদ্দকী মুন্না, ইসমাঈল হোসেন রুবেল, জসিম উদ্দিন, খোরশেদ আলম, মো. সাগর, জেবাল হক মানিক, হেলাল উদ্দিন, মেজবাউল হক অভি, মো. কাজল, শাহেদ আলী, মো. সাগর সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভাড়াটিয়া কর্তৃক নারী বাড়িওয়ালী লাঞ্চিত, শ্লীতাহানীর চেষ্টার অভিযোগ

বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের হাইব্রিড কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

আপডেট সময় : 08:15:34 pm, Friday, 11 July 2025