Dhaka , Wednesday, 2 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কাউখালীতে প্রতিমন্ত্রী সোহেল মনজুর ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেন ধর্মপাশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল র‍্যালি নেপাল নিয়ে বিদেশিদের যে অনুরোধ মনীষার আর্জেন্টিনার জার্সিতে মেসির স্মরণীয় ১০ অধ্যায় ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল মাদারীপুরে মসজিদের ইমামের ঘরে বিস্ফোরণ আগস্টের ৩০ দিনে প্রবাসী আয় ৩৪৮০৯ কোটি টাকা বিএনপির ৪৮ বছরের ৪৮ অর্জন তুলে ধরলেন মাহদী আমিন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প বিমান বাহিনীর জিপ দুর্ঘটনায় ৩ সদস্য নিহত, আহত ৪ আইন অমান্য করে পুকুরের ওপর দোতলা ভবন, গুঁড়িয়ে দিচ্ছে প্রশাসন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী:দুর্গাপুরে পৌর ও কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কলমাকান্দায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: ব্যারিস্টার মীর হেলাল বালুমহল নিয়ে হরিরামপুরে বিএনপির দুই পক্ষের মিছিল, ধাওয়া-পাল্টাধাওয়া দূর্যোগ মোকাবেলায় প্রতিটি খাদ্য গুদামে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছেঃ মানিকগঞ্জে খাদ্যমন্ত্রী আফরোজা খানম সাটুরিয়ায় নারী হত্যার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক গ্রেফতার পাইকগাছায় ২৪ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত বিগত সরকার বিদ্যুতের কথা বলে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে: এমপি সাঈদ আসলাম বক্তাবলীতে জয়নাল ও তার দুই ছেলের বিরুদ্ধে মানববন্ধন মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মৌলভীবাজারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি হাটহাজারীতে দেশীয় পেনগানসহ ৫টি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার; অস্ত্র সরবরাহকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি দুর্গাপুরের জনমনে একটাই সুর,চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন আজাদ সুর, কবিতা ও আলোচনায় দুর্গাপুরে জাতীয় কবিকে স্মরণ অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ প্লাস্টিক বর্জ্য দিলেই চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ, ডিসি জাহিদের ব্যতিক্রমী উদ্যোগ পরনিন্দা করে লাভ নাই তারেক রহমান রাতের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নয় – মাদারীপুরে এমপি খোকন তালুকদার

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৯৪.৬৪ শতাংশ জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা এগিয়ে

প্রতিবেদক: মাহবুবুর রহমান (শান্ত)

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় রাজধানীর ডেমরার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ নজরকাড়া সাফল্য অর্জন করেছে। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ১ হাজার ৫২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১ হাজার ৪৪২ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৪.৬৪ শতাংশ। এদের মধ্যে ৬৩৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে ৬১৯ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১১ জন এবং মানবিক বিভাগ থেকে ৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ইংলিশ ভার্সনের ৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৭২ জনই সর্বোচ্চ ফল অর্জন করেছে, যা নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী সাফল্য। উল্লেখযোগ্যভাবে, এ বছর ছেলেরা জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে মেয়েদের থেকে এগিয়ে রয়েছে।
সাফল্যের বিষয়ে প্রতিষ্ঠানটির গভর্নিং বডির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মাননান বলেন, ‘এই কৃতিত্ব আমাদের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, ‘২০২৫ সালের এসএসসি পরীক্ষা ছিল তুলনামূলকভাবে কঠিন ও ব্যতিক্রম। তবুও আমাদের শিক্ষার্থীরা পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে সন্তোষজনক ফল অর্জন করেছে। তবে ২০২৪ সালের “জুলাই গণ-আন্দোলনের” মানসিক প্রভাব কিছু শিক্ষার্থীর উপর পড়েছিল, ফলে প্রত্যাশিত ফল অর্জনে কিছুটা বাধা সৃষ্টি হয়।
উল্লেখযোগ্য, বিজ্ঞান বিভাগের কৃতি শিক্ষার্থী মো. তানভীর আহমেদ বলেন, ‘ভীষণ ভয় ছিল, কিন্তু শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফল পেয়েছি। অধ্যক্ষ স্যার ও শিক্ষকদের অবদান আমি কখনো ভুলব না।

অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ইফফাত রিজিয়া সানির অভিভাবক বলেন, ‘এই প্রতিষ্ঠান শুধুমাত্র ভালো ফলাফলই নয়, শিক্ষার্থীদের লক্ষ্য অর্জনে সর্বাত্মক সহায়তা করে।

২০১৫ সালে ঢাকা বোর্ডে এসএসসিতে প্রথম এবং ২০১২ সালে দ্বিতীয় স্থান অর্জনকারী সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ তার গৌরবময় ঐতিহ্য ধরে রেখেছে—এ বছরের ফলাফল তারই প্রমাণ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৯৪.৬৪ শতাংশ জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা এগিয়ে

আপডেট সময় : 06:16:47 pm, Thursday, 10 July 2025