Dhaka , Monday, 11 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বাড়ির সামনে জামায়াত কর্মী গুলিবিদ্ধ ওয়ারেন্টভুক্ত পলাতক প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার ভাড়াটিয়া কর্তৃক নারী বাড়িওয়ালী লাঞ্চিত, শ্লীতাহানীর চেষ্টার অভিযোগ স্বর্ণপদক অর্জনের পর আন্তর্জাতিক মঞ্চে “DEMON 71” টিম, মালয়েশিয়ায় অংশ নিতে যাচ্ছে জাতীয় বিজয়ী দল পুলিশ সপ্তাহে সিএমপির ভার্চুয়াল অংশগ্রহণ পরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে: মেয়র ডা. শাহাদাত যত্রতত্র ময়লা আবর্জনা ফেললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে :- মেয়র ডা. শাহাদাত হোসেন কৃষিতে বিপ্লব ঘটাবে খাল খনন কর্মসূচি: কুড়িগ্রামে ২ কিমি খালের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অ্যাপলের বিরুদ্ধে প্রতিযোগিতাবিরোধী অভিযোগে মামলা করল ‘রেভ’, শত কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি শিক্ষার মান ও দক্ষতার সংকট: বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় কতটা প্রস্তুত ভবিষ্যতের জন্য? শৈশবের পরও টিকা জরুরি, প্রাপ্তবয়স্কদের জন্য ৫টি গুরুত্বপূর্ণ ভ্যাকসিন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৩০০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি স্বাধীনভাবে কাজ করতে না পারায় গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা তলানিতে ক্রিস্পি চিলি পটেটো তৈরির রেসিপি জেনে নিন আবুধাবিতে বাংলাদেশ সমিতি ইউএই কেন্দ্রীয় কমিটির এজিএম অনুষ্ঠিত চ্যাটের মাধ্যমেই ভিডিও খোঁজার সুযোগ দিচ্ছে ইউটিউব, আসছে এআই ফিচার ‘Ask YouTube’ অপ্রাপ্তবয়স্ক অবস্থায় হজ করলে কি ফরজ হজ আদায় হবে? ইসলামি বিধান কী বলে লাইফ সাপোর্টে অভিনেত্রী কারিনা কায়সার, উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার চেষ্টা মিরাজের ঘূর্ণিতে আবারও বাংলাদেশের দাপট, টেস্টে পাকিস্তানের বিপক্ষে ২৭ রানের লিড ইরান হরমুজ প্রণালীতে সাবমেরিন মোতায়েন করেছে। টিসিবির ট্রাকসেল শুরু কাল, ৭২০ ট্রাকে মিলবে ৩ পণ্য সীমান্ত হত্যা রোধে শক্তিশালী কূটনৈতিক অবস্থান জানান দিতে হবে: আসিফ মামুহদ রাতের মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস পাইকগাছায় রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, গ্রেপ্তার ৫  ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেরা ১৫ বিজিবি’র ধাওয়ায় ৪৪০০ পিস ইয়াবা ফেলে পালালো চোরাকারবারীরা: কুড়িগ্রাম সীমান্তে বড় অভিযান রামুতে স্কুল পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ঢাকার ক্লুলেস খোকন হত্যাকাণ্ড: দুই বছর পর গাইবান্ধায় ধরা পড়ল আসামি

  • Reporter Name
  • আপডেট সময় : 06:17:41 pm, Wednesday, 9 July 2025
  • 98 বার পড়া হয়েছে

চঞ্চল,

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ইটভাটা শ্রমিক খোকন হত্যাকাণ্ডের দুই  বছরেরও বেশি সময় পর অবশেষে রহস্যের জট খুলতে শুরু করেছে। চাঞ্চল্যকর এই ক্লুলেস হত্যা মামলার অন্যতম প্রধান আসামি হিসেবে অভিযুক্ত মোঃ সফিউল ইসলামকে -৪০- গাইবান্ধা থেকে গ্রেপ্তারের মাধ্যমে তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি এনেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন -র‍্যাব-।

বুধবার -৯ জুলাই- বিকেলে র‍্যাব-১৩ এর মিডিয়া উইং থেকে পাঠানো এক  সংবাদ বিজ্ঞপ্তিতে এই সফল অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়। গ্রেপ্তারকৃত সফিউল ইসলাম গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার গোমাট এলাকার মৃত তনছেরের ছেলে।

ঘটনার প্রেক্ষাপট: নিখোঁজ থেকে শ্বাসরোধে হত্যা

মামলার এজাহার থেকে জানা যায়, ঘটনাটি প্রায় দুই বছর আগে তথা ২০২৩ সালের ১৩ মে ঘটে। নিহত খোকন দক্ষিণ কেরানীগঞ্জের জাজিরা এলাকার একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। সেদিন ইটভাটার সর্দার আলম ফোন করে খোকনের স্ত্রীকে জানান যে, তার স্বামী বুড়িগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছেন।

পরিবারের দীর্ঘ অনুসন্ধানের পর জাজিরা গ্রামের –বোটঘাট- সংলগ্ন বুড়িগঙ্গার নদীর পশ্চিম অংশের পানিতে খোকনের ভাসমান মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে এটিকে পানিতে ডুবে মৃত্যু বলে ধারণা করা হলেও, ময়নাতদন্তের রিপোর্ট পুরো ঘটনাকে নতুন মোড় দেয়। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ মফিজুদ্দিন প্রধান –নিপুন- তার প্রতিবেদনে মতামত দেন যে, খোকনের মৃত্যু পানিতে ডুবে নয়, বরং শ্বাসরোধ করার কারণে হয়েছে।

এই রিপোর্টের ওপর ভিত্তি করে, ২০২৩ সালের ১৫ আগস্ট খোকনের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাবের ছায়া তদন্ত ও সফল অভিযান

মামলাটি ক্লুলেস হওয়ায় এবং আসামিরা ধরাছোঁয়ার বাইরে থাকায় র‍্যাব-১৩ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। অবশেষে, দীর্ঘ দুই বছর পর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব আসামির অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।

গত মঙ্গলবার -৮ জুলাই- সন্ধ্যায় র‍্যাব-১৩, গাইবান্ধা সিপিসি-৩ এর একটি আভিযানিক দল গাইবান্ধা সদরের কামারজানী বাজারে অভিযান চালায়। সেখানকার ‘রাফিয়া হোটেল এন্ড সুইটস’ এর সামনে থেকে খোকন হত্যাকাণ্ডের অন্যতম আসামি সফিউলকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক –মিডিয়া- বিপ্লব কুমার গোস্বামী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃত সফিউলকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তার গ্রেপ্তারের মাধ্যমে এই ক্লুলেস হত্যাকাণ্ডের পেছনের মূল রহস্য উদঘাটন হবে বলে আশা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাড়ির সামনে জামায়াত কর্মী গুলিবিদ্ধ

ঢাকার ক্লুলেস খোকন হত্যাকাণ্ড: দুই বছর পর গাইবান্ধায় ধরা পড়ল আসামি

আপডেট সময় : 06:17:41 pm, Wednesday, 9 July 2025