Dhaka , Wednesday, 2 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কাউখালীতে প্রতিমন্ত্রী সোহেল মনজুর ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেন ধর্মপাশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল র‍্যালি নেপাল নিয়ে বিদেশিদের যে অনুরোধ মনীষার আর্জেন্টিনার জার্সিতে মেসির স্মরণীয় ১০ অধ্যায় ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল মাদারীপুরে মসজিদের ইমামের ঘরে বিস্ফোরণ আগস্টের ৩০ দিনে প্রবাসী আয় ৩৪৮০৯ কোটি টাকা বিএনপির ৪৮ বছরের ৪৮ অর্জন তুলে ধরলেন মাহদী আমিন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প বিমান বাহিনীর জিপ দুর্ঘটনায় ৩ সদস্য নিহত, আহত ৪ আইন অমান্য করে পুকুরের ওপর দোতলা ভবন, গুঁড়িয়ে দিচ্ছে প্রশাসন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী:দুর্গাপুরে পৌর ও কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কলমাকান্দায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: ব্যারিস্টার মীর হেলাল বালুমহল নিয়ে হরিরামপুরে বিএনপির দুই পক্ষের মিছিল, ধাওয়া-পাল্টাধাওয়া দূর্যোগ মোকাবেলায় প্রতিটি খাদ্য গুদামে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছেঃ মানিকগঞ্জে খাদ্যমন্ত্রী আফরোজা খানম সাটুরিয়ায় নারী হত্যার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক গ্রেফতার পাইকগাছায় ২৪ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত বিগত সরকার বিদ্যুতের কথা বলে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে: এমপি সাঈদ আসলাম বক্তাবলীতে জয়নাল ও তার দুই ছেলের বিরুদ্ধে মানববন্ধন মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মৌলভীবাজারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি হাটহাজারীতে দেশীয় পেনগানসহ ৫টি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার; অস্ত্র সরবরাহকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি দুর্গাপুরের জনমনে একটাই সুর,চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন আজাদ সুর, কবিতা ও আলোচনায় দুর্গাপুরে জাতীয় কবিকে স্মরণ অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ প্লাস্টিক বর্জ্য দিলেই চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ, ডিসি জাহিদের ব্যতিক্রমী উদ্যোগ পরনিন্দা করে লাভ নাই তারেক রহমান রাতের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নয় – মাদারীপুরে এমপি খোকন তালুকদার

মেহেরপুরে জুলাই পদযাত্রায় এনসিপি নেতৃবৃন্দ

  • Reporter Name
  • আপডেট সময় : 12:39:30 pm, Wednesday, 9 July 2025
  • 100 বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, মেহেরপুর:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মুজিববাদী সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধের আকাঙ্খাকে নস্যাত করে দেওয়া হয়েছিলো। তিনি বলেন, আমরা ৭১ সালে এই মেহেরপুর থেকে স্বাধীন বাংলাদেশের ঘোষণা পত্র পাঠ করেছিলাম। স্বাধীন বাংলাদেশের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলাম। কিন্তু বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণ হয়নি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আমরা গড়ে তুলতে পারিনি। মুজিববাদী সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধের আকাঙ্খাকে নস্যাত করা হয়েছিলো এবং বাংলাদেশের ৫৪ বছরেও আমরা সেই সমস্যা দূর করতে পারিনি। ২৪ এর গন অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নতুন সম্ভাবনা এবং একটি নতুন শাসন পেয়েছি বাংলাদেশকে আবার নতুন করে গড়ে তোলার।
মঙ্গলবার (৮ জুলাই), সন্ধ্যার দিকে মেহেরপুরে এনসিপি’র জুলাই পদযাত্রা শেষে শহরের কলেজ মোড়ে এক পথসভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) আহবায়ক নাহিদ ইসলাম এ কথা  বলেন। এর পূর্বে মেহেরপুর শহরের কমিউনিটি সেন্টার থেকে এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পদযাত্রায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপি’র মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারা, যুগ্ম মূখ্য সমন্বয়ক শাকিল আহমেদ ও সদস্য সোহেল রানা প্রমুখ।
মেহেরপুর পৌঁছানোর পূর্বে নেতৃবৃন্দ কুষ্টিয়াতে পদযাত্রা শেষে মেহেরপুরের গাংনীতে পৌঁছে পদযাত্রা করেন। পরে মেহেরপুরে এসে আবারও পদযাত্রা এবং মুজিবনগরের উদ্দেশ্যে যান। রাতে মেহেরপুর ফিরে বুধবার সকালে মেহেরপুরের স্থানীয়দের সাথে মতবিনিময় করবেন বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মেহেরপুরে জুলাই পদযাত্রায় এনসিপি নেতৃবৃন্দ

আপডেট সময় : 12:39:30 pm, Wednesday, 9 July 2025