Dhaka , Thursday, 14 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
১৬ বছর পর বিশ্বকাপে নিউজিল্যান্ড, ঘোষণা করল দল হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও কত বছর বয়সে রাজনীতি ছাড়বেন জানালেন ফজলুর রহমান মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিত প্রয়াসের আহ্বান- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত বিএসএফ-এর গুলিতে হাতীবান্ধা সীমান্তে যুবক নিহত: দায় অস্বীকার করলেও প্রতিবাদ বিজিবির ফতুল্লায় ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার খুটাখালীর থেকে এক মসজিদের ইমাম এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কক্সবাজারে “মাদক নিয়ন্ত্রণ ও যুব সমাজের সম্পৃক্ততা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ভাঙ্গায় দুই কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ২ জ্বর ঠোসা কেন হয়, হলে করণীয় কী, জানালেন তাসনিম জারা শি’কে ‘মহান নেতা’ বলে প্রশংসায় ভাসালেন ট্রাম্প প্রতিদ্বন্দ্বী নয়, সহযোগী হতে হবে চীন ও যুক্তরাষ্ট্রকে: শি জিনপিং শাপলা চত্বর হত্যা মামলা: ট্রাইব্যুনালে আনা হলো দীপু মনি, ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুকে ঢাকাসহ ১০ অঞ্চলে কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা ঢাবি মসজিদে সাদিক কায়েমের বিয়ে পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্পেনের অভিজাত এলাকায় ১৬৫ কোটিতে মেসির সাম্রাজ্য হাজী সেলিমের ২০ বছরের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল ঢাকা জেলা প্রশাসন নোয়াখালীতে দুই ডেন্টাল ল্যাবের কার্যক্রম বন্ধ, জরিমানা লাখ টাকা মাদক বিরোধী অভিযানে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারই সেরা রাজাপুরে দুইটি এইচবিবি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি জামাল পাইকগাছায় বৃদ্ধা চাচিকে গালিগালাজ ও লাঞ্ছিতর অভিযোগ ঢাকায় আসছে ‘ডোনাল্ড ট্রাম্প’ মাদারীপুর সরকারি কলেজের নতুন ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর উদ্বোধন নরসিংদীর পলাশে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মির্জাপুর কুমুদিনী হাসপাতালে এক মায়ের একসঙ্গে চার সন্তান প্রসব লালমনিরহাটে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার চেষ্টা: ঘাতক স্ত্রী আটক গণসচেতনতা ও সমন্বিত উদ্যোগেই জলাবদ্ধতামুক্ত হবে চট্টগ্রাম: মেয়র ডা. শাহাদাত হোসেন সীতাকুন্ডে র‍্যাব-৭ চট্টগ্রাম, জেলা ম্যাজিস্ট্রেট ও খাদ্য অধিদপ্তরের অভিযান, ৫ লক্ষ ৭৮ হাজার ৬ শত কেজি চাল জব্দ গ্রেফতার ০১

গাজীপুরে শেখ হাসিনা-ওবায়দুল কাদেরের বি’রু’দ্ধে আরও দুই হ’ত্যা মা’মলা

  • Reporter Name
  • আপডেট সময় : 11:55:31 am, Thursday, 3 July 2025
  • 143 বার পড়া হয়েছে

মো.ইমরান হোসেন স্টাফ রিপোর্টার

গাজীপুরে জুলাই গণঅভ্যুত্থানে হত্যায় জড়িত ও প্ররোচনার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে পৃথক আরও দুটি হত্যা মামলা হয়েছে। দুটি মামলাতেই অজ্ঞাতপরিচয়সহ ৪০০ কে আসামি করা হয়েছে। সোমবার (৩০ জুন) রাতে এসব মামলা হয়। আন্দোলনে নিহত একজনের ভাই ও অন্যজনের বন্ধু এ মামলা করেন।
নিহতরা হলেন- কালিয়াকৈর উপজেলার আন্দারমানিক গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২০) ও ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার নাওগাও গ্রামের শহিদুল্লাহ গাজীর ছেলে হাফিজুল ইসলাম গাজী (২৫)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার অ্যাকাডেমির ৩ নম্বর গেটের সামনে ছাত্র-জনতার একটি মিছিল হয়। ওই মিছিলে গুলিবর্ষণ ও লাঠিপেটার মাধ্যমে বেশ কয়েকজন নিহত ও শতাধিক ছাত্র-জনতা আহত হন। সেখানে হাফিজুল ইসলাম গাজী গুলিবিদ্ধ হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ আগস্ট মারা যান তিনি।
এ ঘটনায় সোমবার (৩০ জুন) রাতে নিহতের বড় ভাই আবদুল হামিদ গাজী বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা করেছেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি তালহা ইবনে অলি, ছগির আহম্মেদসহ ১৭ জনের নাম উল্লেখ করা হয়। মামলায় অজ্ঞাতপরিচয় আসামিসহ মোট ৪০০ জনকে আসামি করা হয়েছে।
 অপরদিকে একই দিনে (৪ আগস্ট) উপজেলার সফিপুর আনসার অ্যাকাডেমির সামনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন আব্দুল্লাহ আল মামুন। তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কালেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরদিন ৫ আগস্ট নিহতের পরিবার মরদেহের সন্ধান পেয়ে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে তার মা পারভীন বেগম মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। যার কারণে দীর্ঘদিন এ ঘটনায় কেউ অভিযোগ বা মামলা দায়ের করেননি।
এই ঘটনায় নিহতের বন্ধু নয়ন মিয়া বাদী হয়ে সোমবার (৩০ জুন) রাতে কালিয়াকৈর থানায় মামলা করেছেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ অজ্ঞাতপরিচয় ৪০০ জনকে আসামি করা হয়েছে। গাজীপুর পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক বিষয়টি নিশ্চিত করে জানান,   গাজীপুরের কালিয়াকৈর নিহত দুইজনের ঘটনায় পৃথক দুইটি মামলা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১৬ বছর পর বিশ্বকাপে নিউজিল্যান্ড, ঘোষণা করল দল

গাজীপুরে শেখ হাসিনা-ওবায়দুল কাদেরের বি’রু’দ্ধে আরও দুই হ’ত্যা মা’মলা

আপডেট সময় : 11:55:31 am, Thursday, 3 July 2025