Dhaka , Thursday, 14 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামায়াত আমির ও ইইউ রাষ্ট্রদূতের মধ্যে কী আলোচনা হলো হামে আক্রান্ত যমজ শিশু হাসান-হোসেনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী টঙ্গীতে হোটেলে ককটেল বিস্ফোরণ, আহত ৬ গ্যাস বিস্ফোরণে বাবার পর একে একে মারা গেল ৩ ভাইবোন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলায় রাজাপুরের বালক-বালিকা দল চ্যাম্পিয়ন অফিসে সহকর্মীর সঙ্গে সম্পর্কে জড়াচ্ছেন ৬০ শতাংশের বেশি মানুষ অভিযোগের ৬ ঘণ্টার মধ্যে ৩৫ লাখ টাকার চুরি যাওয়া থ্রি-পিস উদ্ধার ১৬ বছর পর বিশ্বকাপে নিউজিল্যান্ড, ঘোষণা করল দল হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও কত বছর বয়সে রাজনীতি ছাড়বেন জানালেন ফজলুর রহমান মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিত প্রয়াসের আহ্বান- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত বিএসএফ-এর গুলিতে হাতীবান্ধা সীমান্তে যুবক নিহত: দায় অস্বীকার করলেও প্রতিবাদ বিজিবির ফতুল্লায় ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার খুটাখালীর থেকে এক মসজিদের ইমাম এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কক্সবাজারে “মাদক নিয়ন্ত্রণ ও যুব সমাজের সম্পৃক্ততা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ভাঙ্গায় দুই কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ২ জ্বর ঠোসা কেন হয়, হলে করণীয় কী, জানালেন তাসনিম জারা শি’কে ‘মহান নেতা’ বলে প্রশংসায় ভাসালেন ট্রাম্প প্রতিদ্বন্দ্বী নয়, সহযোগী হতে হবে চীন ও যুক্তরাষ্ট্রকে: শি জিনপিং শাপলা চত্বর হত্যা মামলা: ট্রাইব্যুনালে আনা হলো দীপু মনি, ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুকে ঢাকাসহ ১০ অঞ্চলে কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা ঢাবি মসজিদে সাদিক কায়েমের বিয়ে পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্পেনের অভিজাত এলাকায় ১৬৫ কোটিতে মেসির সাম্রাজ্য হাজী সেলিমের ২০ বছরের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল ঢাকা জেলা প্রশাসন নোয়াখালীতে দুই ডেন্টাল ল্যাবের কার্যক্রম বন্ধ, জরিমানা লাখ টাকা মাদক বিরোধী অভিযানে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারই সেরা রাজাপুরে দুইটি এইচবিবি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি জামাল পাইকগাছায় বৃদ্ধা চাচিকে গালিগালাজ ও লাঞ্ছিতর অভিযোগ

মফস্বল সাংবাদিকতায় অনন্য অবদান সাংবাদিক নোমানীকে বার্তা প্রবাহ সম্মাননা

  • Reporter Name
  • আপডেট সময় : 11:49:35 am, Wednesday, 2 July 2025
  • 89 বার পড়া হয়েছে
মো. নাঈম হাসান ঈমন ঝালকাঠি প্রতিনিধি,
মফস্বল সাংবাদিকতায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বরিশালের বিশিষ্ট সাংবাদিক মামুনুর রশীদ নোমানীকে সম্মাননা স্মারক প্রদান করেছে বার্তা প্রবাহ পত্রিকা। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে রাজধানীর বার্ডস আই কনভেনশন সেন্টারে বার্তা প্রবাহ পত্রিকার ২১ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক মোহাম্মদ মনির হোসেন কাজী। প্রধান অতিথি ছিলেন নদী রক্ষা কমিশনের সচিব মো. মনিরুজ্জামান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী মফিজুর রহমান লিটন এবং গণমাধ্যম সংগঠক জাহিদ আহমেদ চৌধুরী।
মামুনুর রশীদ নোমানী বর্তমানে বরিশাল থেকে প্রকাশিত দৈনিক শাহনামা পত্রিকার প্রধান বার্তা সম্পাদক এবং দৈনিক বাংলার বন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ, দৈনিক বাংলাভূমি, দৈনিক মাতৃছায়া পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান ও ইত্তেহাদ নিউজের আবাসিক সম্পাদক হিসেবেও কর্মরত। নোমানী শীর্ষ নিউজ, বরিশাল খবরসহ একাধিক অনলাইন গণমাধ্যমে যুক্ত রয়েছেন।
সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন কলামিস্ট, লেখক, সমাজসেবক এবং জনপ্রিয় সংগঠক। তিনি এফএফএল বিডি ফাউন্ডেশন, এফএফএল ইয়ুথ ফাউন্ডেশন এবং ফ্রেন্ডস ফর লাইফ সমবায় সমিতি প্রতিষ্ঠা করেছেন, যা বেকার ও পিছিয়ে পড়া যুব সমাজকে দক্ষ ও স্বাবলম্বী করতে নিরলস কাজ করছে।
২০০০ সালে জুনিয়র রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করা নোমানী দীর্ঘ দুই যুগ ধরে পেশাদার সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সচেতন নাগরিক আন্দোলন, বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সভাপতি, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক, বাংলাদেশ সাংবাদিক ইউনিটি (বনপা) সহ বিভিন্ন সংগঠনের শীর্ষ পদে রয়েছেন। অনলাইন ও মফস্বল সাংবাদিকতায় তিনি একাধিকবার শেরেবাংলা পদকসহ জাতীয় ও স্থানীয় পর্যায়ের অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।
সাংবাদিক নোমানী একজন প্রতিবাদী, সাহসী ও আপসহীন সাংবাদিক হিসেবে পরিচিত। অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি। আপোষহীন মনোভাবের কারণে তিনি একাধিকবার হামলা, মামলা ও কারাবরণের শিকার হয়েছেন। সাংবাদিক সমাজে তিনি প্রতিবাদী সাংবাদিকদের প্রতীক হিসেবে পরিচিত। সাংবাদিকতা ও সমাজসেবায় তাঁর নিরলস অবদানের জন্য সর্বমহলে প্রশংসিত ও স্বীকৃত হয়েছেন তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াত আমির ও ইইউ রাষ্ট্রদূতের মধ্যে কী আলোচনা হলো

মফস্বল সাংবাদিকতায় অনন্য অবদান সাংবাদিক নোমানীকে বার্তা প্রবাহ সম্মাননা

আপডেট সময় : 11:49:35 am, Wednesday, 2 July 2025