Dhaka , Wednesday, 2 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কাউখালীতে প্রতিমন্ত্রী সোহেল মনজুর ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেন ধর্মপাশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল র‍্যালি নেপাল নিয়ে বিদেশিদের যে অনুরোধ মনীষার আর্জেন্টিনার জার্সিতে মেসির স্মরণীয় ১০ অধ্যায় ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল মাদারীপুরে মসজিদের ইমামের ঘরে বিস্ফোরণ আগস্টের ৩০ দিনে প্রবাসী আয় ৩৪৮০৯ কোটি টাকা বিএনপির ৪৮ বছরের ৪৮ অর্জন তুলে ধরলেন মাহদী আমিন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প বিমান বাহিনীর জিপ দুর্ঘটনায় ৩ সদস্য নিহত, আহত ৪ আইন অমান্য করে পুকুরের ওপর দোতলা ভবন, গুঁড়িয়ে দিচ্ছে প্রশাসন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী:দুর্গাপুরে পৌর ও কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কলমাকান্দায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: ব্যারিস্টার মীর হেলাল বালুমহল নিয়ে হরিরামপুরে বিএনপির দুই পক্ষের মিছিল, ধাওয়া-পাল্টাধাওয়া দূর্যোগ মোকাবেলায় প্রতিটি খাদ্য গুদামে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছেঃ মানিকগঞ্জে খাদ্যমন্ত্রী আফরোজা খানম সাটুরিয়ায় নারী হত্যার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক গ্রেফতার পাইকগাছায় ২৪ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত বিগত সরকার বিদ্যুতের কথা বলে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে: এমপি সাঈদ আসলাম বক্তাবলীতে জয়নাল ও তার দুই ছেলের বিরুদ্ধে মানববন্ধন মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মৌলভীবাজারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি হাটহাজারীতে দেশীয় পেনগানসহ ৫টি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার; অস্ত্র সরবরাহকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি দুর্গাপুরের জনমনে একটাই সুর,চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন আজাদ সুর, কবিতা ও আলোচনায় দুর্গাপুরে জাতীয় কবিকে স্মরণ অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ প্লাস্টিক বর্জ্য দিলেই চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ, ডিসি জাহিদের ব্যতিক্রমী উদ্যোগ পরনিন্দা করে লাভ নাই তারেক রহমান রাতের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নয় – মাদারীপুরে এমপি খোকন তালুকদার

পদ্মা সেতু দক্ষিণে প্রায় দেড় লাখ টাকার গাঁ’জাস’হ না’রী ও পু’রুষ আ’টক

  • Reporter Name
  • আপডেট সময় : 09:15:37 pm, Tuesday, 1 July 2025
  • 181 বার পড়া হয়েছে

শরীয়তপুর প্রতিনিধি,

শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশের অভিযানে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক নারী ও এক পুরুষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) সকালে উপজেলার কালু বেপারী কান্দি নাওডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, পদ্মা দক্ষিন থানার এসআই নূর আলী মোল্লার নেতৃত্বে একটি পুলিশ দল পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার কিলো-৮ এলাকায় নিযুক্ত ছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে কালু বেপারী কান্দি এলাকার নাওডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পাকা রাস্তায় কিছু মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মাদক ব্যবসায়ী আখি আক্তার ও আইয়ুব আলী খা ওরফে চুন্নু খাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।
তল্লাশিকালে আখি আক্তারের হাতে থাকা বাজারের একটি ব্যাগে পাওয়া যায় ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ টাকা। এছাড়া তার কাছ থেকে একটি আইটেল কোম্পানির বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়, যা মাদক বিক্রির কাজে ব্যবহৃত হতো। অপরদিকে, আইয়ুব আলীর কাছ থেকে উদ্ধার করা হয় ১ কেজি গাঁজা, যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা এবং একটি সিম্ফনি বাটন মোবাইল ফোন।

আসামিদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে ঘটনাস্থলেই গাঁজা ও মোবাইল ফোন জব্দ করে তালিকা প্রস্তুত করা হয়। পরে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয় এবং এসআই নূর আলী মোল্লা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) নকিব আকরাম হোসেন বলেন, “মাদক নির্মূলে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। কেউ রেহাই পাবে না। আজকের সফল অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে। আমরা আরও তদন্ত করে মাদকচক্রের মূল হোতাদের খুঁজে বের করব।”
গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পদ্মা সেতু দক্ষিণে প্রায় দেড় লাখ টাকার গাঁ’জাস’হ না’রী ও পু’রুষ আ’টক

আপডেট সময় : 09:15:37 pm, Tuesday, 1 July 2025