Dhaka , Wednesday, 2 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কাউখালীতে প্রতিমন্ত্রী সোহেল মনজুর ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেন ধর্মপাশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল র‍্যালি নেপাল নিয়ে বিদেশিদের যে অনুরোধ মনীষার আর্জেন্টিনার জার্সিতে মেসির স্মরণীয় ১০ অধ্যায় ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল মাদারীপুরে মসজিদের ইমামের ঘরে বিস্ফোরণ আগস্টের ৩০ দিনে প্রবাসী আয় ৩৪৮০৯ কোটি টাকা বিএনপির ৪৮ বছরের ৪৮ অর্জন তুলে ধরলেন মাহদী আমিন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প বিমান বাহিনীর জিপ দুর্ঘটনায় ৩ সদস্য নিহত, আহত ৪ আইন অমান্য করে পুকুরের ওপর দোতলা ভবন, গুঁড়িয়ে দিচ্ছে প্রশাসন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী:দুর্গাপুরে পৌর ও কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কলমাকান্দায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: ব্যারিস্টার মীর হেলাল বালুমহল নিয়ে হরিরামপুরে বিএনপির দুই পক্ষের মিছিল, ধাওয়া-পাল্টাধাওয়া দূর্যোগ মোকাবেলায় প্রতিটি খাদ্য গুদামে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছেঃ মানিকগঞ্জে খাদ্যমন্ত্রী আফরোজা খানম সাটুরিয়ায় নারী হত্যার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক গ্রেফতার পাইকগাছায় ২৪ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত বিগত সরকার বিদ্যুতের কথা বলে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে: এমপি সাঈদ আসলাম বক্তাবলীতে জয়নাল ও তার দুই ছেলের বিরুদ্ধে মানববন্ধন মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মৌলভীবাজারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি হাটহাজারীতে দেশীয় পেনগানসহ ৫টি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার; অস্ত্র সরবরাহকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি দুর্গাপুরের জনমনে একটাই সুর,চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন আজাদ সুর, কবিতা ও আলোচনায় দুর্গাপুরে জাতীয় কবিকে স্মরণ অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ প্লাস্টিক বর্জ্য দিলেই চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ, ডিসি জাহিদের ব্যতিক্রমী উদ্যোগ পরনিন্দা করে লাভ নাই তারেক রহমান রাতের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নয় – মাদারীপুরে এমপি খোকন তালুকদার

ইউনিয়ন বিএনপি সভাপতিকে ইউপি চেয়ারম্যান চাঁ’দা না দেওয়ায় প’রিষ’দে আ’টদিন ধ’রে তা’লাব’দ্ধ, সেবা থেকে ব’ঞ্চিত হাজারো মানুষ

  • Reporter Name
  • আপডেট সময় : 03:08:34 pm, Monday, 30 June 2025
  • 119 বার পড়া হয়েছে
মো. নাঈম হাসান ঈমন,
ঝালকাঠি প্রতিনিধি: চেয়ারম্যানের কাছে দাবিকৃত চাঁদা না পেয়ে ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে বন্ধ করে দিয়েছে ইউনিয়ন বিএনপির সভাপতি। ফলে গত আট দিন ধরে ইউনিয়ন পরিষদের কার্যক্রম বন্ধ থাকায় নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, দপদপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল আহসান নান্টু মল্লিক চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধার কাছে দশ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবি না মানায় ২২ জুন দলবল নিয়ে এলাকায় অস্ত্রশস্ত্রের মহড়া দেন এবং পরদিন ২৩ জুন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। চাঁদা না দিলে ‘মব সৃষ্টি করে’ চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধার প্রাণনাশের ঘোষণা দেওয়া হয়েছে। এরপর থেকেই আত্মগোপনে থাকছেন চেয়ারম্যান। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন এমনকি বরিশাল বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেও কোনো প্রতিকার পাচ্ছেন না। চেয়ারম্যানের অভিযোগ, প্রকাশ্যে ঘোষণা দিয়ে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। ফলে নিরাপত্তাহীনতায় তিনি আত্মগোপনে রয়েছেন।
ইউনিয়ন বিএনপির সভাপতিসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ এনে চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধা বলেন, “২০ জুন তারা আমার কাছে দশ লাখ টাকা দাবি করেন। প্রকাশ্যেই ঘোষণা করেছে চাঁদা না দিলে রাস্তাঘাটে আমাকে পেলে মেরে ফেলবে, বাড়িঘর পুড়িয়ে দেবে। তারা দলবল নিয়ে ২২ জুন অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেন এবং ২৩ জুন ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে দেন। এই কাজে স্থানীয়রা আপত্তি জানালে তাদেরকেও দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে।” অভিযোগে আরও উল্লেখ, তালা ঝুলানোর কাজে নাজমুল আহসান নান্টু মল্লিকের সঙ্গে ছিলেন তার ভাই ইকবাল মল্লিক, রিপমন মল্লিক, উজ্জল মল্লিক ও জসিম হাওলাদার।
স্থানীয় বাসিন্দা সালেহা বেগম বলেন, “চেয়ারম্যান বাবুল মৃধা দলমত নির্বিশেষে কাজ করেছে। তার কাছে কিছু চেয়ে পায়নি এমন কেউ নেই। কিন্তু এখন কিছু লোক তার বিরুদ্ধে কি জন্য এমন করছে তা জানি না। তবে ইউনিয়ন পরিষদ বন্ধ থাকায়, চেয়ারম্যান না থাকায় বাসিন্দাদের দুর্ভোগ হচ্ছে।”
৩নং ওয়ার্ড মেম্বার হারুন খন্দকার জানান, ইউনিয়ন পরিষদ তালাবদ্ধ থাকায় জনসাধারণের সেবা কার্যত বন্ধ রয়েছে। “কি কারণে তালা দেওয়া হয়েছে তা জানি না। তবে এ নিয়ে কথা বলাও এখন ঝুঁকিপূর্ণ।” সংরক্ষিত (১,২,৩) ওয়ার্ড মেম্বার আয়শা আক্তার রিনা বলেন, আমি জেনেছি বিএনপির নেতাকর্মীরাই পরিষদে তালা ঝুলিয়েছে, এতে জনগণের কাজকর্ম বন্ধ হয়ে গেছে।
অভিযুক্ত ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল আহসান নান্টু মল্লিক অভিযোগ অস্বীকার করে বলেন, “কোনো চাঁদা চাইনি। “ইউনিয়নের পাবলিক অবরুদ্ধ করে রেখেছে। বিনা ভোটের চেয়ারম্যান, আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের দোসর, সারা বাংলায় একজনও নেই, উনি থাকবে কিসের জন্য?” চেয়ারম্যানের কাছে চাঁদা দাবীর প্রশ্নে তিনি বলেন, “কোয়াইট ইম্পসিবল। আমার এলাকায় এসে জিজ্ঞেস করেন, প্রশাসনের কাছে জিজ্ঞেস করেন, নট এ সিঙ্গেল পাই- উনাকেই নয় ৫ আগস্টের পরে কোনো ব্যক্তি আমার বিরুদ্ধে একটি টাকার বিষয়েও অভিযোগ আনতে পারবে না।”
নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল খান বলেন, “কিছু ফ্যাসিস্ট তাড়াতে কিছু ত্যাগ করতে হয়। দপদপিয়া ইউনিয়নের বিষয়টি প্রশাসনিক ব্যাপার, এটি প্রশাসন দ্রুত সমাধান করবে বলে আশা করি।”
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, “আমি লিখিতভাবে কোনো অভিযোগ পাইনি। তবে মৌখিকভাবে খবর পেয়েছি কিছু লোক ইউনিয়ন পরিষদের কার্যালয়টি তালাবদ্ধ করে রেখেছে। সেবা প্রত্যাশী বা অন্য কারো লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” বিভাগীয় কমিশনারের কার্যালয়ে থেকে নিশ্চিত করা হয়েছে, চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধার দেওয়া অভিযোগ দপ্তরটি গ্রহণ করেছে।
উল্লেখ্য, দপদপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অপসারণ এবং গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে ২৩ জুন সকালে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের জিরো পয়েন্ট এলাকায় কর্মসূচি পালন করে বিএনপির নেতারা। এরপর পরই তারা ইউনিয়ন কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়নের সভাপতি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইউনিয়ন বিএনপি সভাপতিকে ইউপি চেয়ারম্যান চাঁ’দা না দেওয়ায় প’রিষ’দে আ’টদিন ধ’রে তা’লাব’দ্ধ, সেবা থেকে ব’ঞ্চিত হাজারো মানুষ

আপডেট সময় : 03:08:34 pm, Monday, 30 June 2025