Dhaka , Friday, 15 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামায়াত আমির ও ইইউ রাষ্ট্রদূতের মধ্যে কী আলোচনা হলো হামে আক্রান্ত যমজ শিশু হাসান-হোসেনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী টঙ্গীতে হোটেলে ককটেল বিস্ফোরণ, আহত ৬ গ্যাস বিস্ফোরণে বাবার পর একে একে মারা গেল ৩ ভাইবোন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলায় রাজাপুরের বালক-বালিকা দল চ্যাম্পিয়ন অফিসে সহকর্মীর সঙ্গে সম্পর্কে জড়াচ্ছেন ৬০ শতাংশের বেশি মানুষ অভিযোগের ৬ ঘণ্টার মধ্যে ৩৫ লাখ টাকার চুরি যাওয়া থ্রি-পিস উদ্ধার ১৬ বছর পর বিশ্বকাপে নিউজিল্যান্ড, ঘোষণা করল দল হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও কত বছর বয়সে রাজনীতি ছাড়বেন জানালেন ফজলুর রহমান মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিত প্রয়াসের আহ্বান- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত বিএসএফ-এর গুলিতে হাতীবান্ধা সীমান্তে যুবক নিহত: দায় অস্বীকার করলেও প্রতিবাদ বিজিবির ফতুল্লায় ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার খুটাখালীর থেকে এক মসজিদের ইমাম এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কক্সবাজারে “মাদক নিয়ন্ত্রণ ও যুব সমাজের সম্পৃক্ততা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ভাঙ্গায় দুই কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ২ জ্বর ঠোসা কেন হয়, হলে করণীয় কী, জানালেন তাসনিম জারা শি’কে ‘মহান নেতা’ বলে প্রশংসায় ভাসালেন ট্রাম্প প্রতিদ্বন্দ্বী নয়, সহযোগী হতে হবে চীন ও যুক্তরাষ্ট্রকে: শি জিনপিং শাপলা চত্বর হত্যা মামলা: ট্রাইব্যুনালে আনা হলো দীপু মনি, ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুকে ঢাকাসহ ১০ অঞ্চলে কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা ঢাবি মসজিদে সাদিক কায়েমের বিয়ে পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্পেনের অভিজাত এলাকায় ১৬৫ কোটিতে মেসির সাম্রাজ্য হাজী সেলিমের ২০ বছরের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল ঢাকা জেলা প্রশাসন নোয়াখালীতে দুই ডেন্টাল ল্যাবের কার্যক্রম বন্ধ, জরিমানা লাখ টাকা মাদক বিরোধী অভিযানে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারই সেরা রাজাপুরে দুইটি এইচবিবি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি জামাল পাইকগাছায় বৃদ্ধা চাচিকে গালিগালাজ ও লাঞ্ছিতর অভিযোগ

ট্রেনে কা’টা পড়ে দুই মোটরসাইকেল আরোহীর ম’র্মা’ন্তিক মৃ’ত্যু

  • Reporter Name
  • আপডেট সময় : 04:32:27 pm, Friday, 27 June 2025
  • 45 বার পড়া হয়েছে

মহিনুল ইসলাম সুজন,

নীলফামারী জেলা প্রতিনিধি।। নীলফামারীতে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার(২৫ জুন) ভোর সাড়ে ৬টার দিকে নীলফামারী রেল স্টেশনের একটু দুরে লেভেল ক্রসিংয়ে এই এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।নিহতরা হলেন-জেলা সদরের চওড়াবড়গাছা আরাজি দলুয়া পাটোয়ারীপাড়া গ্রামের সেন্টু চন্দ্রের ছেলে ভবেশ চন্দ্র রায় (৩০) ও কাণ্ঠু চন্দ্রের ছেলে সন্তোষ রায় (৪৫)।তারা সম্পর্কে চাচাতো ভাই ও পেশায় নির্মাণ শ্রমিক।এলাকাবাসী ও রেল পুলিশ সূত্রে জানা যায়, চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি নীলফামারী স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে পলাশবাড়ী কানাইকাটা রেল ক্রসিংয়ে পৌঁছালে সেখানে লাইনের ওপর থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন ও তাদের মোটরসাইকেলটি ট্রেনের ইঞ্জিনে আটকে যায়।ট্রেনটি আটকে থাকা মোটরসাইকেলসহ পরবর্তী নীলফামারী স্টেশনে এসে থামে।স্থানীয়রা অভিযোগ করে জানান,রেল ক্রসিংয়ে কোনো গেট বা গেটম্যান ছিল না।এর আগেও এখানে একাধিক ব্যক্তি ট্রেন দূর্ঘটনায় হতাহত হয়েছেন।নীলফামারী রেলস্টেশন মাস্টার মিঠুন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রেল ইঞ্জিনের সাথে আটকে থাকা মোটরসাইকেলটি নীলফামারী স্টেশনে সরিয়ে নেওয়ার পর ট্রেনটি পুনরায় তার নির্ধারিত গন্তব্যে যাত্রা করে।সৈয়দপুর রেল পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মাহমুদ উন নবী বলেন, ঘটনার পরপরই রেল পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে সেগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াত আমির ও ইইউ রাষ্ট্রদূতের মধ্যে কী আলোচনা হলো

ট্রেনে কা’টা পড়ে দুই মোটরসাইকেল আরোহীর ম’র্মা’ন্তিক মৃ’ত্যু

আপডেট সময় : 04:32:27 pm, Friday, 27 June 2025