Dhaka , Tuesday, 1 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কাউখালীতে প্রতিমন্ত্রী সোহেল মনজুর ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেন ধর্মপাশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল র‍্যালি নেপাল নিয়ে বিদেশিদের যে অনুরোধ মনীষার আর্জেন্টিনার জার্সিতে মেসির স্মরণীয় ১০ অধ্যায় ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল মাদারীপুরে মসজিদের ইমামের ঘরে বিস্ফোরণ আগস্টের ৩০ দিনে প্রবাসী আয় ৩৪৮০৯ কোটি টাকা বিএনপির ৪৮ বছরের ৪৮ অর্জন তুলে ধরলেন মাহদী আমিন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প বিমান বাহিনীর জিপ দুর্ঘটনায় ৩ সদস্য নিহত, আহত ৪ আইন অমান্য করে পুকুরের ওপর দোতলা ভবন, গুঁড়িয়ে দিচ্ছে প্রশাসন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী:দুর্গাপুরে পৌর ও কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কলমাকান্দায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: ব্যারিস্টার মীর হেলাল বালুমহল নিয়ে হরিরামপুরে বিএনপির দুই পক্ষের মিছিল, ধাওয়া-পাল্টাধাওয়া দূর্যোগ মোকাবেলায় প্রতিটি খাদ্য গুদামে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছেঃ মানিকগঞ্জে খাদ্যমন্ত্রী আফরোজা খানম সাটুরিয়ায় নারী হত্যার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক গ্রেফতার পাইকগাছায় ২৪ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত বিগত সরকার বিদ্যুতের কথা বলে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে: এমপি সাঈদ আসলাম বক্তাবলীতে জয়নাল ও তার দুই ছেলের বিরুদ্ধে মানববন্ধন মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মৌলভীবাজারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি হাটহাজারীতে দেশীয় পেনগানসহ ৫টি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার; অস্ত্র সরবরাহকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি দুর্গাপুরের জনমনে একটাই সুর,চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন আজাদ সুর, কবিতা ও আলোচনায় দুর্গাপুরে জাতীয় কবিকে স্মরণ অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ প্লাস্টিক বর্জ্য দিলেই চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ, ডিসি জাহিদের ব্যতিক্রমী উদ্যোগ পরনিন্দা করে লাভ নাই তারেক রহমান রাতের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নয় – মাদারীপুরে এমপি খোকন তালুকদার

ক’রোনা আই’সো’লেশন সেন্টার ও রেপিড এন্টিজেন টেস্ট কেন্দ্রের উদ্বোধন করলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

  • Reporter Name
  • আপডেট সময় : 04:28:18 pm, Friday, 27 June 2025
  • 60 বার পড়া হয়েছে
ইসমাইল ইমন,
নগরীর আলকরণ এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালে (মেমন হাসপাতাল-২) ১৫ শয্যাবিশিষ্ট করোনা আইসোলেশন সেন্টার ও রেপিড এন্টিজেন টেস্ট কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
সকালে উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র জানান, জেনারেল হাসপাতালের তৃতীয় তলায় এই আইসোলেশন সেন্টারটি ১৫ শয্যার মধ্যে ১০টি পুরুষ ও ৫টি মহিলা রোগীর জন্য প্রস্তুত করা হয়েছে। ভবিষ্যতে শয্যা সংখ্যা ২০-এ উন্নীত করা হবে। এখানে পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার, চিকিৎসক, নার্স এবং স্টাফ সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। এছাড়া রোগীদের প্রাথমিক অবস্থায় রেপিড এন্টিজেন টেস্ট ও জরুরি চিকিৎসাসেবা দেওয়ার জন্যও সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে।
এসময় মেয়র বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে জনসচেতনতা, মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি অনুসরণ। আমরা আগেও ঐক্যবদ্ধভাবে করোনা মোকাবেলা করেছি, এবারও ইনশাআল্লাহ পারবো।
মেয়র আরো বলেন, করোনা অমিক্রন এখন আবার ভয়াবহ রূপ নিচ্ছে। ইতোমধ্যে প্রায় ১০০ জন আক্রান্ত হয়েছেন এবং ৬ জনের মৃত্যু হয়েছে। অমিক্রন ডেলটার চেয়েও বেশি বিপজ্জনক, কারণ অনেক সময় জ্বর বা কাশি ছাড়াই শ্বাসকষ্ট দেখা দিচ্ছে। আমরা চাই কেউ উপসর্গ অনুভব করলে দ্রুত পরীক্ষা করুক, প্রয়োজনে এই সেন্টারে এসে আইসোলেশনে থাকুক। এখান থেকে গুরুতর রোগীদের ভেন্টিলেটর সুবিধাসম্পন্ন হাসপাতালে রেফার করা হবে।
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মেয়র ডা. শাহাদাত বলেন, শুধু করোনা নয়, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধেও চসিক সক্রিয় রয়েছে। ডেঙ্গুর জন্য আলাদা এন্টিজেন টেস্ট ও চিকিৎসা সেবা এখানে চালু আছে। ডেঙ্গুরোধে এডিস মশার লার্ভা ধ্বংসে প্লাস্টিক, ডাবের খোসা, টব বা নির্মাণাধীন ভবনের পানি জমে থাকার স্থানগুলো পরিস্কার রাখতে হবে। শুধু শহর নয়, নিজের ঘর ও বাসার দায়িত্বও নিতে হবে।
তিনি জানান, চসিক এলাকায় মশক নিধন অভিযানে ক্লাব ও স্থানীয় সংগঠনগুলোকেও মেশিন ও ওষুধ সহায়তা দেওয়া হচ্ছে। প্রতিটি পরিবারকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে যেন শহরে আর মশার উপদ্রব না থাকে।
করোনার জীবানু সংক্রমণ রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মেয়র আরো বলেন, “২০২০ সালে আমি প্রথম বলেছিলাম—ভাইরাল ডিজিজ দমনে ০.৫% ক্লোরিন সলিউশন খুবই কার্যকর। বাসা-বাড়ি, রাস্তা কিংবা হাসপাতাল পরিষ্কারে এই সলিউশন স্প্রে করলে অনেক রোগ প্রতিরোধ করা সম্ভব।
এতে উপস্থিত ছিলেন চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মো. ইমাম হোসেন রানা, ডাঃ হোসনা আরা বেগম, ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সেক্রেটারী ডা: বেলায়েত হোসেন ঢালি, ডা: সারোয়ার আলম প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ক’রোনা আই’সো’লেশন সেন্টার ও রেপিড এন্টিজেন টেস্ট কেন্দ্রের উদ্বোধন করলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

আপডেট সময় : 04:28:18 pm, Friday, 27 June 2025