Dhaka , Tuesday, 1 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কাউখালীতে প্রতিমন্ত্রী সোহেল মনজুর ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেন ধর্মপাশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল র‍্যালি নেপাল নিয়ে বিদেশিদের যে অনুরোধ মনীষার আর্জেন্টিনার জার্সিতে মেসির স্মরণীয় ১০ অধ্যায় ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল মাদারীপুরে মসজিদের ইমামের ঘরে বিস্ফোরণ আগস্টের ৩০ দিনে প্রবাসী আয় ৩৪৮০৯ কোটি টাকা বিএনপির ৪৮ বছরের ৪৮ অর্জন তুলে ধরলেন মাহদী আমিন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প বিমান বাহিনীর জিপ দুর্ঘটনায় ৩ সদস্য নিহত, আহত ৪ আইন অমান্য করে পুকুরের ওপর দোতলা ভবন, গুঁড়িয়ে দিচ্ছে প্রশাসন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী:দুর্গাপুরে পৌর ও কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কলমাকান্দায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: ব্যারিস্টার মীর হেলাল বালুমহল নিয়ে হরিরামপুরে বিএনপির দুই পক্ষের মিছিল, ধাওয়া-পাল্টাধাওয়া দূর্যোগ মোকাবেলায় প্রতিটি খাদ্য গুদামে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছেঃ মানিকগঞ্জে খাদ্যমন্ত্রী আফরোজা খানম সাটুরিয়ায় নারী হত্যার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক গ্রেফতার পাইকগাছায় ২৪ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত বিগত সরকার বিদ্যুতের কথা বলে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে: এমপি সাঈদ আসলাম বক্তাবলীতে জয়নাল ও তার দুই ছেলের বিরুদ্ধে মানববন্ধন মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মৌলভীবাজারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি হাটহাজারীতে দেশীয় পেনগানসহ ৫টি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার; অস্ত্র সরবরাহকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি দুর্গাপুরের জনমনে একটাই সুর,চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন আজাদ সুর, কবিতা ও আলোচনায় দুর্গাপুরে জাতীয় কবিকে স্মরণ অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ প্লাস্টিক বর্জ্য দিলেই চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ, ডিসি জাহিদের ব্যতিক্রমী উদ্যোগ পরনিন্দা করে লাভ নাই তারেক রহমান রাতের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নয় – মাদারীপুরে এমপি খোকন তালুকদার

আগ্রাবাদে স’ন্ত্রাসী’দের ছু’রিকা’ঘাতে নি’হত অভির স্ব’রণ সভায় ডা. শাহাদাত হোসেন

  • Reporter Name
  • আপডেট সময় : 04:21:53 pm, Friday, 27 June 2025
  • 63 বার পড়া হয়েছে
মীর সাদিক অভির নামে চট্টগ্রামের একটি সড়কের নামকরণ করা হবে:- ডা. শাহাদাত হোসেন
ইসমাইল ইমন,
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনাকে তরুণদের মাঝে ছড়িয়ে দিতে আগ্রাবাদে মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে নিহত ছাত্রদল নেতা মীর সাদিক অভির স্মরণে তাঁর নামে একটি সড়কের নামকরণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে নগরীর থিয়েটার ইন্সটিটিউটে আগ্রাবাদে মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে নিহত চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা মীর সাদিক অভির ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মীর অভি স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত স্বরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য গাজী মো. সিরাজ উল্লাহর সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সামিয়াত আমিন জিসানের পরিচালনায় স্বরণ সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।
এসময় ডা. শাহাদাত হোসেন বলেন, ত্যাগীরা কখনো মরে না। তারা মানুষের অন্তরে বেঁচে থাকে। মীর অভি শুধু একজন রাজনৈতিক কর্মী নয়, সে ছিল একজন প্রতিবাদী, নির্যাতনের বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বর। তার মতো তরুণদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে আমরা চট্টগ্রামের একটি সড়ক তার নামে নামকরণ করবো।
তিনি বলেন, অভি যেভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, মাথা নত করেনি, তা তরুণদের জন্য অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে। যারা দেশের গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন ও মৌলিক অধিকারের পক্ষে কথা বলে রাজপথে নেমেছে, তারা নিঃসন্দেহে ইতিহাসে বেঁচে থাকবে।
ডা. শাহাদাত বলেন, অভি শুধু ঘরের মধ্যে প্রতিবাদ করত না, রাজপথে স্লোগানে, বক্তৃতায় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াত। আমি নিজে তার সেই প্রতিবাদী রূপ দেখেছি। এমনকি আহত অবস্থায়ও সে আন্দোলন থেকে পিছিয়ে আসেনি।
মেয়র অভির আত্মার মাগফিরাত কামনা করে বলেন, অভির পরিবার বহু ত্যাগ স্বীকার করেছে। যখন অনেকেই ভয় পেয়ে ঘরে ছিল, তখন অভির পরিবার রাজপথে ছিল। আজকের দিনে আমাদেরকেও সেই প্রতিবাদী চেতনায় জেগে উঠতে হবে।
তরুণদের অন্যায়ের প্রতিবাদে সরব হওয়ার আহবান জানিয়ে মেয়র বলেন, আওয়ামী লীগের অবৈধ শাসনামলে যারা সাময়িকভাবে আনন্দ পেয়েছে, তারা ইতিহাসে পরাজিত হয়েছে। কিন্তু অভির মতো যারা বছরের পর বছর শোষণ নির্যাতন সহ্য করে সংগ্রাম করেছে, দিনশেষে তারাই জয়ী হয়েছে। আমাদের সেই ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। ইতিহাসের অমোঘ বিচারে শেখ হাসিনাকে বিদায় নিতে হয়েছে, যেমন নিয়েছে এরশাদ কিংবা স্বৈরাচারী অন্য নেতারা।
তিনি বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি শোষণমুক্ত, গণতান্ত্রিক, মানবিক বাংলাদেশ গঠনের আহ্বান জানান।
প্রধান বক্তার বক্তব্যে আবুল হাশেম বক্কর বলেন, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র ছিল অভি। মাদকবিরোধী নানামূখী ভূমিকার কারণে সে সর্বমহলে পরিচিত ছিল। অভি একজন সাহসী যোদ্ধা ছিল। সে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জীবন দিয়েছে। অভির হত্যাকাণ্ডে আমাদের হৃদয়ে ক্ষতের সৃষ্টি হয়েছে। অভির মৃত্যুর পাঁচ বছর পার হয়ে গেলেও হত্যাকারীদের এখনো দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। তার খুনি সন্ত্রাসীরা এখনও এলাকায় ঘুরে বেড়াচ্ছে। তাদের বিরুদ্ধে চার্জশিট হয়েছে, অনতিবিলম্বে তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ, হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, আহবায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, মীর সাদিক অভির মা মোছাম্মৎ শিরিন আকতার, অভির সহধর্মিণী ফারিয়া সুলতানা অহনা ও একমাত্র কন্যা মীর নুর তাজ আলিজা। বক্তব্য রাখেন কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, মহানগর মহিলাদলের সভাপতি মনোয়ারা বেগম মনি, জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাবেক সি. যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান, মহানগর তাতীদলের সাবেক আহবায়ক মনিরুজ্জামান টিটু, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম কুতুবী, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিএম সালাহউদ্দিন কাদের আসাদ, ফখরুল ইসলাম শাহীন প্রমূখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আগ্রাবাদে স’ন্ত্রাসী’দের ছু’রিকা’ঘাতে নি’হত অভির স্ব’রণ সভায় ডা. শাহাদাত হোসেন

আপডেট সময় : 04:21:53 pm, Friday, 27 June 2025