Dhaka , Tuesday, 1 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কাউখালীতে প্রতিমন্ত্রী সোহেল মনজুর ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেন ধর্মপাশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল র‍্যালি নেপাল নিয়ে বিদেশিদের যে অনুরোধ মনীষার আর্জেন্টিনার জার্সিতে মেসির স্মরণীয় ১০ অধ্যায় ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল মাদারীপুরে মসজিদের ইমামের ঘরে বিস্ফোরণ আগস্টের ৩০ দিনে প্রবাসী আয় ৩৪৮০৯ কোটি টাকা বিএনপির ৪৮ বছরের ৪৮ অর্জন তুলে ধরলেন মাহদী আমিন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প বিমান বাহিনীর জিপ দুর্ঘটনায় ৩ সদস্য নিহত, আহত ৪ আইন অমান্য করে পুকুরের ওপর দোতলা ভবন, গুঁড়িয়ে দিচ্ছে প্রশাসন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী:দুর্গাপুরে পৌর ও কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কলমাকান্দায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: ব্যারিস্টার মীর হেলাল বালুমহল নিয়ে হরিরামপুরে বিএনপির দুই পক্ষের মিছিল, ধাওয়া-পাল্টাধাওয়া দূর্যোগ মোকাবেলায় প্রতিটি খাদ্য গুদামে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছেঃ মানিকগঞ্জে খাদ্যমন্ত্রী আফরোজা খানম সাটুরিয়ায় নারী হত্যার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক গ্রেফতার পাইকগাছায় ২৪ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত বিগত সরকার বিদ্যুতের কথা বলে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে: এমপি সাঈদ আসলাম বক্তাবলীতে জয়নাল ও তার দুই ছেলের বিরুদ্ধে মানববন্ধন মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মৌলভীবাজারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি হাটহাজারীতে দেশীয় পেনগানসহ ৫টি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার; অস্ত্র সরবরাহকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি দুর্গাপুরের জনমনে একটাই সুর,চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন আজাদ সুর, কবিতা ও আলোচনায় দুর্গাপুরে জাতীয় কবিকে স্মরণ অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ প্লাস্টিক বর্জ্য দিলেই চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ, ডিসি জাহিদের ব্যতিক্রমী উদ্যোগ পরনিন্দা করে লাভ নাই তারেক রহমান রাতের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নয় – মাদারীপুরে এমপি খোকন তালুকদার

নলছিটিতে তা’মাক নিয়ন্ত্রণে বাজেট বরা’দ্দ ও বে’সরকা’রি সংগঠনগুলোর সম্পৃক্ততা নিয়ে আলোচনা সভা

  • Reporter Name
  • আপডেট সময় : 01:04:47 pm, Tuesday, 24 June 2025
  • 199 বার পড়া হয়েছে
মো. নাঈম হাসান ঈমন,
ঝালকাঠি প্রতিনিধি: তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও কার্যকর ও স্থায়ী করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বাৎসরিক বাজেটে অর্থ বরাদ্দ এবং বেসরকারি সংগঠনগুলোর সম্পৃক্ততা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে এক আলোচনা সভায়।
সোমবার (২৩ জুন ২০২৫) দুপুর ১২টায় নলছিটি উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। বাংলাদেশ তামাক বিরোধী জোট, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট ও নলছিটি মডেল সোসাইটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নলছিটি পৌরসভার প্রশাসক মো. নজরুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক মো. খলিলুর রহমান মৃধা। বিশেষ অতিথি ছিলেন নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুস সালাম।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীরা অংশ নেন।
প্রধান অতিথি মো. নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, “তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে স্থানীয় পর্যায়ে কার্যকর করতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নির্দেশিকা অনুযায়ী (৭.২.৭ ধারা) স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বার্ষিক বাজেটে অর্থ বরাদ্দ রাখতে হবে। এ বিষয়ে সকল চেয়ারম্যানদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
ওসি মো. আবদুস সালাম বলেন, “ধূমপান থেকে শুরু করে নানা মাদকাসক্তি ছড়িয়ে পড়ছে। মাদকমুক্ত সমাজ গড়তে ইউনিয়ন পর্যায়ে সভা-সেমিনার করে জনসচেতনতা বাড়াতে হবে।”
সভায় স্বাগত বক্তব্যে নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক জানান, তামাক ব্যবহারের কারণে দেশে প্রতিবছর প্রায় ১ লাখ ৬১ হাজার মানুষ মৃত্যুবরণ করেন এবং ৫ লাখ মানুষ পঙ্গুত্ববরণ করেন। এতে প্রায় ৩০ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়। এ ক্ষতি রোধে স্থানীয় বাজেটে অর্থ বরাদ্দ এবং বেসরকারি সংগঠনগুলোর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় উপজেলার কৃষি, সমাজসেবা, যুব উন্নয়ন, পরিবার পরিকল্পনা, শিক্ষা, স্বাস্থ্য, প্রকৌশল বিভাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে তামাক নিয়ন্ত্রণে নিজ নিজ মতামত তুলে ধরেন।
সভা শেষে তামাকমুক্ত নলছিটি গড়তে সমন্বিত উদ্যোগ নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নলছিটিতে তা’মাক নিয়ন্ত্রণে বাজেট বরা’দ্দ ও বে’সরকা’রি সংগঠনগুলোর সম্পৃক্ততা নিয়ে আলোচনা সভা

আপডেট সময় : 01:04:47 pm, Tuesday, 24 June 2025