Dhaka , Tuesday, 1 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কাউখালীতে প্রতিমন্ত্রী সোহেল মনজুর ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেন ধর্মপাশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল র‍্যালি নেপাল নিয়ে বিদেশিদের যে অনুরোধ মনীষার আর্জেন্টিনার জার্সিতে মেসির স্মরণীয় ১০ অধ্যায় ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল মাদারীপুরে মসজিদের ইমামের ঘরে বিস্ফোরণ আগস্টের ৩০ দিনে প্রবাসী আয় ৩৪৮০৯ কোটি টাকা বিএনপির ৪৮ বছরের ৪৮ অর্জন তুলে ধরলেন মাহদী আমিন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প বিমান বাহিনীর জিপ দুর্ঘটনায় ৩ সদস্য নিহত, আহত ৪ আইন অমান্য করে পুকুরের ওপর দোতলা ভবন, গুঁড়িয়ে দিচ্ছে প্রশাসন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী:দুর্গাপুরে পৌর ও কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কলমাকান্দায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: ব্যারিস্টার মীর হেলাল বালুমহল নিয়ে হরিরামপুরে বিএনপির দুই পক্ষের মিছিল, ধাওয়া-পাল্টাধাওয়া দূর্যোগ মোকাবেলায় প্রতিটি খাদ্য গুদামে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছেঃ মানিকগঞ্জে খাদ্যমন্ত্রী আফরোজা খানম সাটুরিয়ায় নারী হত্যার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক গ্রেফতার পাইকগাছায় ২৪ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত বিগত সরকার বিদ্যুতের কথা বলে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে: এমপি সাঈদ আসলাম বক্তাবলীতে জয়নাল ও তার দুই ছেলের বিরুদ্ধে মানববন্ধন মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মৌলভীবাজারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি হাটহাজারীতে দেশীয় পেনগানসহ ৫টি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার; অস্ত্র সরবরাহকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি দুর্গাপুরের জনমনে একটাই সুর,চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন আজাদ সুর, কবিতা ও আলোচনায় দুর্গাপুরে জাতীয় কবিকে স্মরণ অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ প্লাস্টিক বর্জ্য দিলেই চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ, ডিসি জাহিদের ব্যতিক্রমী উদ্যোগ পরনিন্দা করে লাভ নাই তারেক রহমান রাতের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নয় – মাদারীপুরে এমপি খোকন তালুকদার

২৫ কুড়িগ্রাম ১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জনসেবায় প্রতিশ্রুতিবদ্ধ : ডা. ইউনুছ আলী

  • Reporter Name
  • আপডেট সময় : 03:26:42 pm, Sunday, 22 June 2025
  • 134 বার পড়া হয়েছে
মোঃ জাকারিয়া হোসেন,
কুড়িগ্রাম জেলার এই মাটির প্রতিটি ধূলিকণা যার প্রেরণা, এই জনপদের প্রতিটি মানুষ যার আত্মার আত্মীয়— তিনি ডা. মোঃ ইউনুছ আলী। তিনি একজন চিকিৎসক জনপ্রিয় কার্ডিওলজিস্ট, সমাজসেবক, শিক্ষানুরাগী , বিশিষ্ট ক্রীড়া নুরাগী , দক্ষ সংগঠক এবং এক সংগ্রামী রাজনীতিবিদ। ডা. মোঃ ইউনুছ আলী, পিতা মৃত উমর আলী ও মাতা মৃত নসিমনের সন্তান। জন্মগ্রহণ করেন ১৩ জুলাই ১৯৭৮, কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ১ নং ওয়ার্ডের কুটি বাগডাঙ্গা গ্রামে। একজন সুনিপুণ হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে দেশে প্রতিষ্ঠিত।
এই মানুষটি শুধু চিকিৎসাই নয়, মানবসেবাকে নিজের ধর্মে পরিণত করেছেন। শিক্ষাক্ষেত্রে তাঁর পদচারণা শুরু কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার গাগলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৪ সালে এসএসসি ও নাগেশ্বরী ডিগ্রী কলেজ থেকে ১৯৯৬ সালে এইচএসসি–তে বিজ্ঞান বিভাগে স্টার মার্কস সহ প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এরপর এমবিবিএস পাশ করেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে এবং পরবর্তীতে ডি-কার্ড ডিগ্রি অর্জন করেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (সাবেক পিজি হাসপাতাল) থেকে। চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি অর্জনে তিনি যুক্তরাষ্ট্র এবং থাইল্যান্ডেও প্রশিক্ষণ নেন। একজন অভিজ্ঞ হৃদরোগ চিকিৎসক হিসেবে তিনি কুড়িগ্রাম ও বগুড়ায় মানুষের পাশে দাঁড়িয়েছেন অবিরামভাবে।
এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। তিনি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ বিষয়ক সম্পাদক বগুড়া জেলা বিএনপি ও কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য পদে রয়েছেন । অতীত ও বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অধীনে মোট ৮টি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন — ডাঃ মোঃ ইউনুছ আলী বিশ্বাস করেন,
‘চিকিৎসা যেমন মানুষের জীবন বাঁচায়,
ঠিক তেমনি নীতি ও সঠিক নেতৃত্ব বাঁচাতে পারে একটি জাতি।’ তাই এখন তিনি ২৫ কুড়িগ্রাম-১ আসনের সাধারণ মানুষের জন্য
একটি মানবিক, দক্ষ এবং দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব দিতে প্রস্তুত। একজন চিকিৎসক যখন রাজনীতির মাঠে নামেন,তখন তা কেবল পদপ্রাপ্তির জন্য নয়— তা হয় দায়িত্ব, ঋণশোধ এবং মানবিকতার অঙ্গীকার। ডা. মোঃ ইউনুছ আলী— নতুন স্বপ্ন, নতুন নেতৃত্ব, বহুমাত্রিক নতুন আশা

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

২৫ কুড়িগ্রাম ১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জনসেবায় প্রতিশ্রুতিবদ্ধ : ডা. ইউনুছ আলী

আপডেট সময় : 03:26:42 pm, Sunday, 22 June 2025