Dhaka , Tuesday, 1 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কাউখালীতে প্রতিমন্ত্রী সোহেল মনজুর ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেন ধর্মপাশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল র‍্যালি নেপাল নিয়ে বিদেশিদের যে অনুরোধ মনীষার আর্জেন্টিনার জার্সিতে মেসির স্মরণীয় ১০ অধ্যায় ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল মাদারীপুরে মসজিদের ইমামের ঘরে বিস্ফোরণ আগস্টের ৩০ দিনে প্রবাসী আয় ৩৪৮০৯ কোটি টাকা বিএনপির ৪৮ বছরের ৪৮ অর্জন তুলে ধরলেন মাহদী আমিন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প বিমান বাহিনীর জিপ দুর্ঘটনায় ৩ সদস্য নিহত, আহত ৪ আইন অমান্য করে পুকুরের ওপর দোতলা ভবন, গুঁড়িয়ে দিচ্ছে প্রশাসন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী:দুর্গাপুরে পৌর ও কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কলমাকান্দায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: ব্যারিস্টার মীর হেলাল বালুমহল নিয়ে হরিরামপুরে বিএনপির দুই পক্ষের মিছিল, ধাওয়া-পাল্টাধাওয়া দূর্যোগ মোকাবেলায় প্রতিটি খাদ্য গুদামে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছেঃ মানিকগঞ্জে খাদ্যমন্ত্রী আফরোজা খানম সাটুরিয়ায় নারী হত্যার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক গ্রেফতার পাইকগাছায় ২৪ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত বিগত সরকার বিদ্যুতের কথা বলে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে: এমপি সাঈদ আসলাম বক্তাবলীতে জয়নাল ও তার দুই ছেলের বিরুদ্ধে মানববন্ধন মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মৌলভীবাজারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি হাটহাজারীতে দেশীয় পেনগানসহ ৫টি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার; অস্ত্র সরবরাহকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি দুর্গাপুরের জনমনে একটাই সুর,চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন আজাদ সুর, কবিতা ও আলোচনায় দুর্গাপুরে জাতীয় কবিকে স্মরণ অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ প্লাস্টিক বর্জ্য দিলেই চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ, ডিসি জাহিদের ব্যতিক্রমী উদ্যোগ পরনিন্দা করে লাভ নাই তারেক রহমান রাতের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নয় – মাদারীপুরে এমপি খোকন তালুকদার

লালমনিরহাটে স্বেচ্ছাসেবী সংগঠনের লক্ষাধিক খেজুর বীজ রোপণ কর্মসূচি 

  • Reporter Name
  • আপডেট সময় : 03:25:31 pm, Sunday, 22 June 2025
  • 133 বার পড়া হয়েছে
তৌহিদুল ইসলাম চঞ্চল,

লালমনিরহাটে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘের উদ্যোগে লক্ষাধিক খেজুর বীজ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন লালমনিরহাট পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

“বিশুদ্ধ পরিবেশ গড়বো, পৃথিবী সবুজে সাজাবো” এই স্লোগানকে বুকে ধারণ করে এই বীজ রোপণ কর্মসূচি পালন করছে সংগঠনটি।

এরই অংশ হিসেবে শুক্রবার সকালে জেলা শহরে অবস্থিত রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশের রেলপথের দুই ধারে খেজুর বীজ রোপণের মাধ্যমে এই মহতী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর লালমনিরহাটের সহকারী পরিচালক বিজন কুমার রায়, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা এন্তাজুর রহমান, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনিসুর রহমান লাডলা, ক্লিনিক মালিক সমিতির সভাপতি আলাউদ্দিন আল আজাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাট জেলার সদস্য সচিব মো. হামিদুর রহমান ও সংগঠনের কর্মকর্তাবৃন্দসহ শতাধিক স্বেচ্ছাসেবী।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি খাইরুল ইসলাম বলেন, “ব্যতিক্রমী ও সচেতনতামূলক কাজ করে যেতে চাই। আরও বেশি বেশি মানুষকে পরিবেশ রক্ষায় সম্পৃক্ত করাই আমাদের মূল লক্ষ্য । এর ফলে পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে।”

সংগঠনের সা. সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, “আমাদের সংগঠনটির পক্ষ থেকে এর আগে লালমনিরহাট ও কুড়িগ্রামের প্রায় ১২৫ কিলোমিটার রেলপথের দুই ধারে তালবীজ রোপণ করা হয়েছে । সেই গাছগুলো এখন দৃশ্যমান। আশাকরি এই খেজুর গাছগুলো বেড়ে উঠলে একদিন এই রেলপথকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে তুলবে।”

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বিজন কুমার রায় জানান , ব্যতিক্রমী এই পরিবেশবান্ধব আয়োজনে অংশ নিতে পেরে তিনি আনন্দিত।

এই কর্মকর্তা সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘের পাশে থাকার আশ্বাস দেন।

পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, “এই সংগঠনটির কার্যক্রমে আমি অভিভূত। তারা পরিবেশের জন্য যে কাজগুলো করছে তা প্রশংসার দাবি রাখে। শুভকামনা রইলো।”

জানা যায়, সংগঠনটি বিভিন্ন সময় বৃক্ষরোপণ, অসুস্থ পশু-পাখির চিকিৎসা, বিনামূল্যে শাকসবজি বিতরণ, তালবীজ রোপণসহ বিভিন্ন পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালনা করেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে স্বেচ্ছাসেবী সংগঠনের লক্ষাধিক খেজুর বীজ রোপণ কর্মসূচি 

আপডেট সময় : 03:25:31 pm, Sunday, 22 June 2025