Dhaka , Friday, 6 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

সংসদ নির্বাচনে রামগঞ্জে ইসলামী আন্দোলনের প্রার্থী জাকির হোসেন 

  • Reporter Name
  • আপডেট সময় : 11:56:15 am, Sunday, 25 May 2025
  • 553 বার পড়া হয়েছে

সংসদ নির্বাচনে রামগঞ্জে ইসলামী আন্দোলনের প্রার্থী জাকির হোসেন 

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হিসেবে আল মদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ জাকির হোসেন পাটোয়ারীর নাম  ঘোষণা দেওয়া হয়েছে। তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির প্রতীক হাতপাখা নিয়ে।
শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজনে এক দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালায় এই ঘোষণা দেন দলের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম (শায়খে চরমোনাই)। এ সময় তিনি দলীয় প্রতীক হাতপাখা আলহাজ্ব মোঃ জাকির হোসেনের হাতে তুলে দেন।
দায়িত্বশীল কর্মশালায় জেলার সব উপজেলার, পৌর ও ইউনিয়ন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মুফতি ফয়জুল করিম বলেন, ‘আলহাজ্ব জাকির হোসেন পাটোয়ারী একজন আদর্শবান, সৎ, জনবান্ধব এবং দানশীল ব্যক্তি। রামগঞ্জবাসীর উন্নয়ন ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় তিনি একজন যোগ্য প্রার্থী।’
তিনি আরও বলেন, ‘আমরা এমন নেতৃত্ব গড়ে তুলতে চাই, যারা দুনিয়ার পাশাপাশি আখিরাতের দায়িত্বও বুঝবে। ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীক মানেই শান্তি, ন্যায় ও ইনসাফ।’
ঘোষণার পর আলহাজ্ব জাকির হোসেন পাটোয়ারী সংক্ষিপ্ত বক্তব্যে সবার দোয়া ও সমর্থন কামনা করেন। তিনি বলেন, ‘এই অঞ্চলের মানুষের সেবা করাই আমার লক্ষ্য। আমি চাই ন্যায়-ইনসাফভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করতে। ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকে নির্বাচিত হলে রামগঞ্জের সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করব।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

সংসদ নির্বাচনে রামগঞ্জে ইসলামী আন্দোলনের প্রার্থী জাকির হোসেন 

আপডেট সময় : 11:56:15 am, Sunday, 25 May 2025