Dhaka , Friday, 6 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

কোমলমতি শিক্ষার্থীদের মেধাবিকাশে ভূমিকা রাখছে জিনিয়াস- চসিক মেয়র ডা. শাহাদাত

  • Reporter Name
  • আপডেট সময় : 11:07:32 am, Sunday, 25 May 2025
  • 448 বার পড়া হয়েছে

কোমলমতি শিক্ষার্থীদের মেধাবিকাশে ভূমিকা রাখছে জিনিয়াস- চসিক মেয়র ডা. শাহাদাত

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি

জিনিয়াস মেধাবৃত্তি কোমলমতি শিক্ষার্থীদের মেধাবিকাশে ব্যাপক ভূমিকা রাখছে মন্তব্য করে চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘শিক্ষা ছাড়া প্রতিযোগিতার বিশ্বে টিকে থাকা যাবে না। তাই জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। বর্তমান সরকারের সূদুর প্রসারী পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।’

শনিবার (২৪ মে) বিকাল ৩টায় চট্টগ্রাম নগরের এলজিইডি মিলনায়তনে জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি পুরস্কার বিতরণ ও শিশু উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কৃর্তি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মেয়র বলেন, ‘তোমরা বড় হও, মানুষ হও, মানবিক হও, মহৎ হও। বঞ্চিত, নিরন্ন, অভাবী মানুষকে বুকে ঠাঁই দিয়ে এই দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোল। আমার বিশ্বাস তোমাদের হাত ধরেই এই দেশ সোনার বাংলায় পরিণত হবে। বিশ্বের দরবারে মাথা উচুঁ করে দাঁড়াবে অমিত সম্ভাবনার এই মাতৃভূমি।’

মেয়র শাহাদাত হোসেন আরও বলেন, ‘যেকোন সামাজিক সংগঠন ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ তথা সমাজের জন্য কোন উদ্যোগ গ্রহণ করলে তা সফল হতে বাধ্য। বিগত ১৪ বছর ধরে জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশন শিক্ষার্থীদের মেধাচর্চার যে ক্ষেত্র সৃষ্টি করেছে তা সত্যি প্রশংসার দাবিদার। যেকোন মূল্যে এ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার জন্য জিনিয়াস সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ রইলো।

জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সরোজ আহমেদের সভাপতিত্বে আশিক আরেফিন ও বিলকিছ আকতারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সভাপতি মো. শাহ নওয়াজ, লেখক ও গবেষক অধ্যক্ষ শিমুল বড়ুয়া, ইতিহাস গবেষক ও লেখক জামাল উদ্দিন, জিনিয়াস উপদেষ্টা মুহাম্মদ আবু ছৈয়দ সিআইপি, ওপেলা গ্রুপের চেয়ারম্যান লায়ন মো. সাজ্জাদ উদ্দিন, লেখক-বাচিকশিল্পী রেবা বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি বলেন, ‘আজকের মেধাবী শিশুরাই এদেশকে এগিয়ে নিয়ে যাবে। তবে শুধু শিক্ষা অর্জন করলেই হবেনা। মানুষকে ভালবাসতে হবে। এ জন্য আগামী দিনের কর্ণধার যারা তাদের মানবিক মূল্যবোধের শিক্ষা দিতে হবে। সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। জিনিয়াস শিক্ষার্থীদের মেধাবিকাশে যে ভূমিকা রাখছে তা প্রশংসার দাবিদার।’

বিশেষ অতিথি চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহ নওয়াজ বলেন, ‘একটি দেশ এগিয়ে যায় শুধু শিক্ষার জোরে। ইউরোপ আজ সারা বিশ্ব শাসন করছে শুধু শিক্ষার জোরে। আমিও বলতে চাই, তোমরা শিক্ষার আলোয় এই দেশকে ভরিয়ে তোল। তোমাদের মধ্যে এদেশের ভবিষ্যত নিহিত।’

অধ্যক্ষ শিমুল বড়ুয়া বলেন, ‘সার্টিফিকেট অর্জন করা সহজ কিন্তু প্রকৃত মানুষ হওয়া অনেকটা কঠিন। শারিরীক ও মানসিক বিকাশ ঘটিয়ে দেশ ও জাতির প্রতি দায়বদ্ধতা নিয়ে যারা প্রকৃত মানুষ হবে তারাই দেশের সম্পদ হিসেবে পরিগণিত হবে।’

ইতিহাস গবেষক জামাল উদ্দিন বলেন, ‘বাংলাদেশকে ক্ষুদা ও দারিদ্র্য্যমুক্ত, কল্যাণধর্মী রাষ্ট্রে উন্নীত করতে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। নীতির প্রশ্নে অটুট থেকে আত্মকেন্দ্রিকতা পরিহার করে আলোকিত মানুষ হয়ে আলোকিত সমাজ ও দেশ গড়তে ভূমিকা পালন করতে হবে।’

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিনিয়াস যুগ্ম সচিব সুশান্ত কুমার শীল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রিদওয়ানুল হক, সদস্য রাশেদুল আলম চৌধুরী, নাট্যজন মীর জুবেদ, মিডিয়া সেক্রেটারি ইমরান বিন ইসলাম, দিদারুল ইসলাম, মুহাম্মদ নাছিম উদ্দিন, মুহাম্মদ সাহেদুর রহমান, দিদারুল ইসলাম, ইমতিয়াজ রহমান খান, ইরতেজাউর রহমান, সানজিদা শাহরিন, তানজিম আহমেদ, সাঈদ মো. সাইমুন সাকিব।

অনুষ্ঠানে চট্টগ্রাম নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৮৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে পুরস্কার হিসেবে ল্যাপটপ, নগদ অর্থ, ক্রেস্ট, সনদ, বইসহ বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

কোমলমতি শিক্ষার্থীদের মেধাবিকাশে ভূমিকা রাখছে জিনিয়াস- চসিক মেয়র ডা. শাহাদাত

আপডেট সময় : 11:07:32 am, Sunday, 25 May 2025