Dhaka , Tuesday, 1 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’ ১৯ বছর বয়সি মিডফিল্ডারকে দলে টানল রিয়াল মাদ্রিদ শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপিত সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনে ছাত্রদল নেতা ঝলকের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গুর বিরুদ্ধে পাইকগাছা পৌরসভার অভিযান: মশক নিধন ও ড্রেন পরিষ্কার পাইকগাছায় জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা বিজিবির বিশেষ অভিযান: দুর্গাপুরে ভারতীয় মদসহ ইজিবাইক জব্দ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শীর্ষ নেতৃত্ব ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে সিলেটে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিজয়কে এবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় টিভিকে নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা ফতুল্লায় পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ ওমরা থেকে ফিরে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ তুললেন আসিফ মাহমুদ কাউখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বিএসএস’র নেতৃত্বে কাদের গণি চৌধুরী: সিএমইউজে’র অভিনন্দন বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নরসিংদী লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন পূর্বাচলে বেড়াতে এসে বন্ধুদের হাতে বন্ধু খুন/ লাশ উদ্ধার/ দুই বন্ধু গ্রেফতার তিস্তা-ধরলার পলিমাটির সুর ও ঐতিহ্য তুলে ধরার প্রয়াস: লালমনিরহাটে সূর্যমুখী সংগীত একাডেমির মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা বিলুপ্তির মুখে বাঙালির আবহমান কৃষ্টি: লালমনিরহাটে ঐতিহ্য ধরে রাখতে ‘দি নিউ কাজলী অপেরা পুতুল নাচ’ প্রদর্শনী খাদ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সাভারে খাদ্যমন্ত্রী বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন উৎফল বড়ুয়া বেশি দামে সার বিক্রি: কলমাকান্দায় দুই ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানা রক্তস্নাত মাটিতে ৫৫ বছর পর শহীদ আব্দুল জব্বারের সমাধিতে প্রথম শ্রদ্ধাঞ্জলি সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

বর্ষার আগে খাল খনন ও রাস্তা সংস্কারে জোর দিতে হবে- চসিক মেয়র

  • Reporter Name
  • আপডেট সময় : 09:05:01 pm, Wednesday, 21 May 2025
  • 181 বার পড়া হয়েছে

বর্ষার আগে খাল খনন ও রাস্তা সংস্কারে জোর দিতে হবে- চসিক মেয়র

সি:স্টাফ রিপোর্টার চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্ষার আগেই নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোর নির্মাণ ও সংস্কার কাজ সম্পন্ন করতে হবে। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসনে খাল খনন এবং নালা-খালের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।

বুধবার নগরের টাইগারপাসে চসিকের প্রকৌশল ও পরিচ্ছন্ন বিভাগসমূহের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব নির্দেশনা দেন মেয়র। সভায় জলাবদ্ধতা, নালা-খালের বেষ্টনী ও স্ল্যাব নির্মাণ নিয়ে বিভিন্ন আলোচনা হয়।

মেয়র বলেন, “নগরবাসীর নিরাপত্তার স্বার্থে ম্যানহোলের ঢাকনা সুনিশ্চিত করতে হবে। লোহার ঢাকনা চুরি হওয়ার ঘটনা ঘটছে, তাই বিকল্প উপাদানে টেকসই ঢাকনা তৈরির পথ খুঁজতে হবে।” তিনি আরও বলেন, “যেসব নালা ও খালে র‍্যালিং নেই, সেগুলোতে দ্রুত র‍্যালিং স্থাপন করতে হবে, যাতে দুর্ঘটনা প্রতিরোধ করা যায়।”

বহদ্দারহাট, চকবাজার ও বাকলিয়া এলাকার জলাবদ্ধতা নিরসনে বারইপাড়া খাল খননের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন মেয়র ডা. শাহাদাত। তিনি বলেন, “এই খালটির খনন কাজ শেষ হলে আশপাশের এলাকার জলাবদ্ধতা অনেকটাই কমে আসবে।”

সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, মেয়রের জলাবদ্ধতা বিষয়ক উপদেষ্টা শাহরিয়ার খালেদসহ সংশ্লিষ্ট বিভাগগুলোর কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’

বর্ষার আগে খাল খনন ও রাস্তা সংস্কারে জোর দিতে হবে- চসিক মেয়র

আপডেট সময় : 09:05:01 pm, Wednesday, 21 May 2025