Dhaka , Tuesday, 1 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’ ১৯ বছর বয়সি মিডফিল্ডারকে দলে টানল রিয়াল মাদ্রিদ শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপিত সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনে ছাত্রদল নেতা ঝলকের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গুর বিরুদ্ধে পাইকগাছা পৌরসভার অভিযান: মশক নিধন ও ড্রেন পরিষ্কার পাইকগাছায় জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা বিজিবির বিশেষ অভিযান: দুর্গাপুরে ভারতীয় মদসহ ইজিবাইক জব্দ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শীর্ষ নেতৃত্ব ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে সিলেটে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিজয়কে এবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় টিভিকে নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা ফতুল্লায় পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ ওমরা থেকে ফিরে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ তুললেন আসিফ মাহমুদ কাউখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বিএসএস’র নেতৃত্বে কাদের গণি চৌধুরী: সিএমইউজে’র অভিনন্দন বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নরসিংদী লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন পূর্বাচলে বেড়াতে এসে বন্ধুদের হাতে বন্ধু খুন/ লাশ উদ্ধার/ দুই বন্ধু গ্রেফতার তিস্তা-ধরলার পলিমাটির সুর ও ঐতিহ্য তুলে ধরার প্রয়াস: লালমনিরহাটে সূর্যমুখী সংগীত একাডেমির মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা বিলুপ্তির মুখে বাঙালির আবহমান কৃষ্টি: লালমনিরহাটে ঐতিহ্য ধরে রাখতে ‘দি নিউ কাজলী অপেরা পুতুল নাচ’ প্রদর্শনী খাদ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সাভারে খাদ্যমন্ত্রী বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন উৎফল বড়ুয়া বেশি দামে সার বিক্রি: কলমাকান্দায় দুই ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানা রক্তস্নাত মাটিতে ৫৫ বছর পর শহীদ আব্দুল জব্বারের সমাধিতে প্রথম শ্রদ্ধাঞ্জলি সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

কক্সবাজারের রামুর আলোচিত গর্জনিয়া পশুর হাট বন্ধ

  • Reporter Name
  • আপডেট সময় : 08:58:56 pm, Tuesday, 20 May 2025
  • 189 বার পড়া হয়েছে

কক্সবাজারের রামুর আলোচিত গর্জনিয়া পশুর হাট বন্ধ

নুর মোহাম্মদ, কক্সবাজার

কক্সবাজারের আলোচিত রামু গর্জনিয়া বাজারের পশুর হাট বন্ধ রেখেছে প্রশাসন। এ ঘটনায় প্রান্তিক খামারী, ব্যবসায়ী ও ক্রেতা সাধারনের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সচেতন মহলের অভিযোগ প্রশাসনের এরকম সিদ্ধান্ত নিঃসন্দেহে দুরভিসন্ধিমূলক। এটি মূলত সরকারের বিশাল অংকের রাজস্ব বেহাত করে অভ্যন্তরীণ স্বার্থকে প্রাধান্য দেয়ার শামিল। একইসাথে পশু বাজার বন্ধ হলে অঞ্চলের প্রান্তিক খামারি-ব্যবসায়ীরা অবর্ননীয় ক্ষতির সম্মুখীন হবে। পাশাপাশি কৃষিজপণ্য বাজারজাতকরণেও এর নেতীবাচক প্রভাব পড়বে।

সরজমিনে পরিদর্শনে দেখা যায়, গরু মহিষ ও ছাগলে টইটম্বুর বাজার পশু শুন্য। ক’দিন আগেও যেখানে শতশত গরুর হাঁকডাক, বেচাকেনা আর মানুষের ভিড়ে মুখর ছিল গোটা এলাকা, আজ সেখানে নিরবতা। ফাঁকা মাঠ, খালি বাঁশের ঘের, একটি গরুর চিহ্ন নেই।

জানা যায়, কচ্ছপিয়া ইউনিয়নের অন্তর্গত গর্জনিয়া বাজার রামু তথা কক্সবাজারের অন্যতম শষ্য ভান্ডার হিসেবে পরিচিত। মিয়ানমারের সীমান্তবর্তী হওয়ায় এ বাজারে গুরত্ব বহুগুনে বেড়ে যায়।

কচ্ছপিয়ার পাশাপাশি এ বাজারকে ঘিরে গর্জনিয়া, ঈদগড়,কাউয়ারকোপ এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার প্রান্তিক কৃষক, পশু খামারি- ব্যবসায়ীদের দৈনন্দিন ব্যবসায়ীক কার্যক্রম সহ এতদাঞ্চলের মানুষের জীবন জীবিকায় গর্জনিয়া বাজারের ভূমিকা অনস্বীকার্য। এ রকম প্রেক্ষাপটে গর্জনিয়া পশু বাজার বন্ধ বা স্থগিতের সিদ্ধান্ত পক্ষপাত মূলক।

তথ্য বলছে, চলতি ২০২৫ অর্থবছরে রামুর গর্জনিয়া বাজারের ইজারা মুল্য এক লাফে ১০ গুন বেড়ে ২৬ কোটিতে দাড়ায়। যা পুরো দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়। পরবর্তীতে আইনি জটিলতায় উক্ত বাজারের ইজারা স্থগিত হলে প্রশাসন খাস কালেকশনের মাধ্যমে হাসিল আদায় করছে।

দির্ঘদিন যাবৎ গরুর খামার করে আসছেন তিতার পাড়া গ্রামের মোঃ বেলাল উদ্দিন ও ফাক্রিকাটা গ্রামের জসিম উদ্দিন, তারা জানান, কোরবানের ঈদকে সামনে রেখে কিছুটা লাভের আশায় ব্যবসায়ীকভাবে গরু পালন করে আসছেন তাদের মত আরো অনেক খামারী ঋণ নিয়ে গরু পালন করছেন। এসব খামারে বিক্রি উপযোগী পশু রয়েছে দুই হাজারেও বেশি। গরু বিক্রি করেই ঋণ পরিশোধ করতে হবে তাদেরকে। কিন্তু আকষ্মিক গর্জনিয়া বাজার বন্ধ করার কারণে বিপাকে পড়েছেন খামারিরা। এ পরিস্থিতি চলমান থাকলে খামারিদের পথে বসা ছাড়া অন্য কোন উপায় থাকবে না বলে জানান।

ক্ষোভ প্রকাশ করে স্থানীয় ব্যবসায়ী দেলোয়ার হোসেন ও আবদুল্লাহ জানান, জন্মলগ্ন থেকে গর্জনিয়া বাজারে পশু ব্যবসা চালিয়ে আসছেন তারা। এখানেই তাদের জীবন জীবিকা নিহিত। এ অবস্থায় প্রশাসন পশুর বাজার বন্ধ করে দিলে পরিবার পরিজন নিয়ে অনাহারে মরতে হবে তাদেরকে।

গর্জনিয়া বাজার কমিটির সভাপতি এরশাদ উল্লাহ জানান, সাম্প্রতিক সময়ে মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু প্রবেশের বিষয়টি স্পষ্ট। এছাড়াও প্রতি হাটে ৬ শত এর অধিক গৃহে পালিত দেশীয় জাতের গরু বাজারে বিকিকিনি হয়। এছাড়াও অসংখ্য খামারী ব্যবসায়ীকভাবে গরু পালন করছে। এ অবস্থায় গর্জনিয়া গরুর বাজার বন্ধ করে দেয়া হলে দেশী গরু ব্যবসায়ী ও খামারিরা ক্ষতিগ্রস্ত হবে। একই সাথে সরকারের বড় ধরনের রাজস্ব বেহাত হবে।

সচেতন মহলের অভিযোগ, সীমান্ত দিয়ে আসা অবৈধ গরু-মহিষ আটকে আইনশৃঙ্খলা বাহিনীর কোন প্রকার তৎপরতা নেই। অথচ সরকারীভাবে ইজারাকৃত বাজার থেকে ক্রয়কৃত বৈধ গরু আটক করা হচ্ছিল প্রতিনিয়ত। যার কারনে অসংখ্য খামারি ও ব্যবসায়ী নিঃস্ব হয়ে আজ পথে বসেছে।

তারা আরো জানান, উপজেলা প্রশাসন পড়ে গেছে দোটানায়, প্রশাসন খাস কালেকশনের মাধ্যমে রশিদ সহকারে গরু বিক্রি করলেও মাঝপথে বিজিবি সেসব গরু আটকে দিচ্ছে, ক্রেতাসাধারণ বৈধ রশিদ দেখালেও বিজিবি তাদের কোনকথা আমলে নেননা।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম জানান, সাময়িকভাবে গর্জনিয়া বাজারের পশুর হাটের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’

কক্সবাজারের রামুর আলোচিত গর্জনিয়া পশুর হাট বন্ধ

আপডেট সময় : 08:58:56 pm, Tuesday, 20 May 2025