Dhaka , Tuesday, 1 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’ ১৯ বছর বয়সি মিডফিল্ডারকে দলে টানল রিয়াল মাদ্রিদ শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপিত সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনে ছাত্রদল নেতা ঝলকের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গুর বিরুদ্ধে পাইকগাছা পৌরসভার অভিযান: মশক নিধন ও ড্রেন পরিষ্কার পাইকগাছায় জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা বিজিবির বিশেষ অভিযান: দুর্গাপুরে ভারতীয় মদসহ ইজিবাইক জব্দ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শীর্ষ নেতৃত্ব ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে সিলেটে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিজয়কে এবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় টিভিকে নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা ফতুল্লায় পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ ওমরা থেকে ফিরে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ তুললেন আসিফ মাহমুদ কাউখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বিএসএস’র নেতৃত্বে কাদের গণি চৌধুরী: সিএমইউজে’র অভিনন্দন বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নরসিংদী লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন পূর্বাচলে বেড়াতে এসে বন্ধুদের হাতে বন্ধু খুন/ লাশ উদ্ধার/ দুই বন্ধু গ্রেফতার তিস্তা-ধরলার পলিমাটির সুর ও ঐতিহ্য তুলে ধরার প্রয়াস: লালমনিরহাটে সূর্যমুখী সংগীত একাডেমির মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা বিলুপ্তির মুখে বাঙালির আবহমান কৃষ্টি: লালমনিরহাটে ঐতিহ্য ধরে রাখতে ‘দি নিউ কাজলী অপেরা পুতুল নাচ’ প্রদর্শনী খাদ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সাভারে খাদ্যমন্ত্রী বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন উৎফল বড়ুয়া বেশি দামে সার বিক্রি: কলমাকান্দায় দুই ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানা রক্তস্নাত মাটিতে ৫৫ বছর পর শহীদ আব্দুল জব্বারের সমাধিতে প্রথম শ্রদ্ধাঞ্জলি সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

প্রফেসর ড. সলিমুল্লাহ খানের সঙ্গে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ

  • Reporter Name
  • আপডেট সময় : 05:34:17 pm, Tuesday, 20 May 2025
  • 108 বার পড়া হয়েছে

প্রফেসর ড. সলিমুল্লাহ খানের সঙ্গে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি

প্রথিতযশা চিন্তাবিদ, লেখক ও বুদ্ধিজীবী প্রফেসর ড. সলিমুল্লাহ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামে শিক্ষার প্রসার ও শিশুস্বাস্থ্য উন্নয়নে গৃহীত উদ্যোগসমূহ তুলে ধরেছেন।

মঙ্গলবার টাইগারপাসস্থ চসিক প্রধান কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়। এ সময় মেয়র চসিকের উদ্যোগে প্রবন্ধ ও গবেষণায় বিশেষ অবদানের জন্য প্রফেসর ড. সলিমুল্লাহ খানকে প্রদত্ত “অমর একুশে স্মারক সম্মাননা পদক ও পুরস্কার” হস্তান্তর করেন।
সাক্ষাতে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রামবাসীর শিক্ষার অধিকার নিশ্চিত করতে চসিক স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করছে এবং শিক্ষা খাতে ভর্তুকি দিয়ে যাচ্ছে। আমি মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর দেশে প্রথমবারের মতো চসিক পরিচালিত স্কুলসমূহে ‘স্কুল শিক্ষার্থীর স্বাস্থ্য কার্ড’ চালু করেছি, যাতে করে শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করা যায়।

তিনি আরও বলেন, “শিশুদের স্বাস্থ্য ও বিনোদনের দিকটি মাথায় রেখে প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ৬টি মাঠের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে এবং বিভিন্ন ব্যাংকের সহায়তায় অন্যান্য ওয়ার্ডেও মাঠ স্থাপন করা হবে।”
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষায় বিনিয়োগকে আশাব্যঞ্জক উল্লেখ করে প্রফেসর ড. সলিমুল্লাহ খান বলেন, “উন্নয়নের ক্ষেত্রে পরিবেশগত ভারসাম্য বা ইকোলজিকাল ব্যালেন্স নিশ্চিত করতে হবে। চট্টগ্রামের টানেলসহ বেশ কিছু প্রকল্প ঘুরে আমার মনে হয়েছে, প্রকৌশল কার্যক্রমে পরিবেশ ভাবনার ঘাটতি রয়েছে।”
তিনি চট্টগ্রামের উন্নয়নে শিল্পগোষ্ঠীর আরও সক্রিয় সম্পৃক্ততার পরামর্শ দেন এবং বলেন, “ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ট্রেড লাইসেন্স নবায়নের সময় তাদের ব্যানারে বাংলা ভাষায় নাম লেখা বাধ্যতামূলক করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

সাক্ষাতে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা ও প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’

প্রফেসর ড. সলিমুল্লাহ খানের সঙ্গে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : 05:34:17 pm, Tuesday, 20 May 2025