Dhaka , Thursday, 2 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
১৭ বছর পর আনুশকার রেকর্ডে ইতি টানলেন সামান্থা কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকছেন যারা প্রাথমিকে ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন।। পূর্বের প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যেই অপসারণ করা হচ্ছে ভায়াডাক্টের নীচের মাটি-:রেলমন্ত্রী। রূপগঞ্জে বিশ্বকাপ দেখতে যুবকদের প্রজেক্টর দিলেন কাউন্সিলর প্রার্থী নোয়াখালীতে ৫৮ বোতল বিদেশি মদসহ কারবারি গ্রেপ্তার চট্টগ্রামের মুরাদপুরে দিনদুপুরে যুবককে গুলি করে হত্যা হোটেল সোনারগাঁওয়ে নগর জনস্বাস্থ্য প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় কর্মশালায় বক্তারা কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন রূপগঞ্জে সাংগঠনিক আলোচনায় বিএনপি নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান আষাঢ়ের বৃষ্টিতে পাইকগাছায় ছাতা মেরামতের ধুম পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে এমপির মতবিনিময় সভা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ মধুপুরে তৃতীয় শ্রেনীর ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তের শাস্তির দাবিতে মানববন্ধন রূপগঞ্জে বেদে পল্লীর ১৮০ পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ রূপগঞ্জ পূর্বাচলে সার্বিক নিরাপত্তায় ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র, ২পুলিশ লাইনস, ৩ডিসি অফিসসহ ৪১টি পুলিশবক্স স্থাপনের কার্যক্রম চলছে- আইজিপি স্বরূপে ফিরেছে ফরিদ আহমেদ ভুঁইয়া একাডেমি এইচ এসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত রাজনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন, ৩১ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নাসির হত্যা মামলার আসামি শরিফকে আদালতে তোলার সময় বিক্ষোভ, ৫ দিনের রিমান্ড মঞ্জুর রূপগঞ্জে চাঁদা দাবির অভিযোগে ইউএনও’র সংবাদ সম্মেলন \ অপ-সাংবাদিকতা প্রতিকারের দাবি পাইকগাছা পৌরসভায় বাজেট ঘোষণা: প্রস্তাবিত বাজেট ৫২ কোটি ১৯ লাখ টাকা দীর্ঘ এক যুগ বন্ধ মাদ্রাসা: জমি ফেরত চেয়ে ইউএনও’র কাছে আবেদন মাদারীপুর সদর উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ চট্টগ্রামের কর্নফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবি, ক্রুদের জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী চন্দনাইশ প্রবাসী সমিতি-দাম্মাম এর সহযোগিতায় বরকল এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান কিশোর বয়সে প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আশেকানে গাউছিয়া সুলতানপুরী পরিষদ

ছাত্র-জনতার রক্তে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা- শাহজাহান চৌধুরী

  • Reporter Name
  • আপডেট সময় : 06:18:31 pm, Saturday, 17 May 2025
  • 166 বার পড়া হয়েছে

ছাত্র-জনতার রক্তে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা- শাহজাহান চৌধুরী

ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি

প্রবীণ রাজনীতিক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা ও কর্মপরিষদ সদস্য, সাবেক এমপি এবং সংসদীয় হুইপ,আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, “ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের দ্বিতীয় স্বাধীনতা।” তিনি বলেন, “এই স্বাধীনতা হঠাৎ করে আসেনি, এটি এসেছে ছাত্রদের সাহসিকতা, আত্মত্যাগ এবং গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে।”

১৭ মে শনিবার, চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কাল প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “৩৬ জুলাইয়ের আন্দোলন ছিল ফ্যাসিবাদ বিরোধী এক যুগান্তকারী বিপ্লব। যারা দেশের গনতন্ত্র ও মানবাধিকারের পক্ষে দাঁড়িয়েছিল, সেই ছাত্র-জনতাই ছিল এই আন্দোলনের মূল চালিকা শক্তি।” তিনি দাবি করেন, “ফ্যাসিবাদ বিদায়ের নায়ক ছাত্র সমাজ।”

তিনি আরও বলেন, “বর্তমানে একটি মহল বিপ্লবীদের মধ্যে বিভেদ সৃষ্টি করে তাদের দুর্বল করার ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্র সফল হলে কায়েমি স্বার্থবাদীরা আবারো ফ্যাসিবাদীদের পুনর্বাসিত করার সুযোগ পাবে বলে তারা মনে করছে। কিন্তু তারা ভুলে গেছে—ছাত্ররা মত-পথের দিক থেকে ভিন্ন হলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা একতাবদ্ধ।”

শাহজাহান চৌধুরী হুঁশিয়ার করে বলেন, “দেশের জনগণ এখন সচেতন। ছাত্র সমাজের সাহসিকতা ও ত্যাগ কখনো বৃথা যাবে না। যারা গণতন্ত্র ও মানুষের অধিকার হরণ করেছে, তারা আর কোনোদিন হাল পাবেন না।”

তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান, “আপনারা সত্য প্রকাশ করুন, যাতে ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচিত হয় এবং গণআন্দোলনের প্রকৃত ইতিহাস বিকৃত না হয়।”

চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি’র সভাপতিত্বে ও সোহাগ মজুমদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ, মোস্তাফা নঈম,সহ সিনিয়র সাংবাদিক ও চট্টগ্রাম মহানগর জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দরা  উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১৭ বছর পর আনুশকার রেকর্ডে ইতি টানলেন সামান্থা

ছাত্র-জনতার রক্তে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা- শাহজাহান চৌধুরী

আপডেট সময় : 06:18:31 pm, Saturday, 17 May 2025