Dhaka , Tuesday, 1 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’ ১৯ বছর বয়সি মিডফিল্ডারকে দলে টানল রিয়াল মাদ্রিদ শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপিত সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনে ছাত্রদল নেতা ঝলকের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গুর বিরুদ্ধে পাইকগাছা পৌরসভার অভিযান: মশক নিধন ও ড্রেন পরিষ্কার পাইকগাছায় জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা বিজিবির বিশেষ অভিযান: দুর্গাপুরে ভারতীয় মদসহ ইজিবাইক জব্দ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শীর্ষ নেতৃত্ব ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে সিলেটে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিজয়কে এবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় টিভিকে নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা ফতুল্লায় পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ ওমরা থেকে ফিরে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ তুললেন আসিফ মাহমুদ কাউখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বিএসএস’র নেতৃত্বে কাদের গণি চৌধুরী: সিএমইউজে’র অভিনন্দন বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নরসিংদী লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন পূর্বাচলে বেড়াতে এসে বন্ধুদের হাতে বন্ধু খুন/ লাশ উদ্ধার/ দুই বন্ধু গ্রেফতার তিস্তা-ধরলার পলিমাটির সুর ও ঐতিহ্য তুলে ধরার প্রয়াস: লালমনিরহাটে সূর্যমুখী সংগীত একাডেমির মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা বিলুপ্তির মুখে বাঙালির আবহমান কৃষ্টি: লালমনিরহাটে ঐতিহ্য ধরে রাখতে ‘দি নিউ কাজলী অপেরা পুতুল নাচ’ প্রদর্শনী খাদ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সাভারে খাদ্যমন্ত্রী বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন উৎফল বড়ুয়া বেশি দামে সার বিক্রি: কলমাকান্দায় দুই ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানা রক্তস্নাত মাটিতে ৫৫ বছর পর শহীদ আব্দুল জব্বারের সমাধিতে প্রথম শ্রদ্ধাঞ্জলি সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

তথ্য উপদেষ্টার উপর হামলার ঘটনায় চট্টগ্রাম প্রেস ক্লাব ও সিএমইউজে’র নিন্দা জড়িতদের বিচারের আওতায় আনার দাবি

  • Reporter Name
  • আপডেট সময় : 08:45:06 pm, Thursday, 15 May 2025
  • 118 বার পড়া হয়েছে

তথ্য উপদেষ্টার উপর হামলার ঘটনায় চট্টগ্রাম প্রেস ক্লাব ও সিএমইউজে'র নিন্দা জড়িতদের বিচারের আওতায় আনার দাবি

চট্টগ্রাম ব্যুরো

রাজধানীর কাকরাইলে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের অনাকাংক্ষিত ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ।

চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি এক বিবৃতিতে এমন ন্যাক্কারজনক হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বর্তমান সরকার গঠিত হয়েছে ছাত্র জনতার অসীম আত্মত্যাগের মধ্য দিয়ে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে সরকারের একজন উপদেষ্টার ওপর হামলাকে চট্টগ্রাম প্রেসক্লাব রাষ্ট্রের নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে দেখছে।

বিবৃতিতে চট্টগ্রাম প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, ভিন্নমত ও দাবি আদায়ের শান্তিপূর্ণ আন্দোলন কোন অপরাধ নয়, এটি নাগরিকদের সাংবিধানিক অধিকার। তবে দাবি আদায়ের নামে প্রকাশ্যে মাহফুজ আলমের মতো একজন উপদেষ্টাকে লাঞ্চিত করা আইনের চরম অবমাননা, ধৃষ্টতা।

গণমাধ্যমে পাঠানো আরেক বিবৃতিতে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ ও সাধারণ সম্পাদক সালেহ নোমান বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে যে কেউ নিজের দাবি জানাতে পারেন—এটি নাগরিকদের মৌলিক অধিকার। তবে অধিকার আদায়ের আন্দোলনে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির উপর হামলা পতিত ফ্যাসিবাদী সরকারের দুর্বৃত্তায়ন রীতিকে পুনরায় উসকে দেবে। আন্দোলনের নামে যেকোনো ধরনের বিশৃঙ্খলা – সহিংসতার প্রচেষ্টা রুখে দিতে হবে। আমরা তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই এবং হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানায়।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বৈশ্বিক আন্দোলনের মতোই বাংলাদেশে দাবি আদায়ের আন্দোলনও সরলরৈখিক নয়। তার আছে নানান বাঁক। সাফল্য-ব্যর্থতার ইতিহাস। কিন্তু দাবি আদায়ের আন্দোলনের কোন পর্যায়ে এমন বিশৃঙ্খলা ও সহিংসতা গ্রহনযোগ্য নয়। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ সাফল্যের চূড়ায় পৌঁছানোর হাতছানি সত্ত্বেও নানামুখী ষড়যন্ত্রে আবার মাথা ছাড়া দিয়ে উঠছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে অনেক কষ্টার্জিত সাফল্য ধরে রাখতে অব্যাহত চ্যালেঞ্জের মধ্য দিয়ে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সকল পক্ষের বৃহত্তর ঐক্যের কোন বিকল্প নেই।

বার্তা প্রেরক
মুস্তাফা নঈম, সদস্য নির্বাহী কমিটি চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন সিএমইউজে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’

তথ্য উপদেষ্টার উপর হামলার ঘটনায় চট্টগ্রাম প্রেস ক্লাব ও সিএমইউজে’র নিন্দা জড়িতদের বিচারের আওতায় আনার দাবি

আপডেট সময় : 08:45:06 pm, Thursday, 15 May 2025