Dhaka , Tuesday, 1 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’ ১৯ বছর বয়সি মিডফিল্ডারকে দলে টানল রিয়াল মাদ্রিদ শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপিত সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনে ছাত্রদল নেতা ঝলকের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গুর বিরুদ্ধে পাইকগাছা পৌরসভার অভিযান: মশক নিধন ও ড্রেন পরিষ্কার পাইকগাছায় জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা বিজিবির বিশেষ অভিযান: দুর্গাপুরে ভারতীয় মদসহ ইজিবাইক জব্দ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শীর্ষ নেতৃত্ব ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে সিলেটে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিজয়কে এবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় টিভিকে নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা ফতুল্লায় পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ ওমরা থেকে ফিরে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ তুললেন আসিফ মাহমুদ কাউখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বিএসএস’র নেতৃত্বে কাদের গণি চৌধুরী: সিএমইউজে’র অভিনন্দন বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নরসিংদী লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন পূর্বাচলে বেড়াতে এসে বন্ধুদের হাতে বন্ধু খুন/ লাশ উদ্ধার/ দুই বন্ধু গ্রেফতার তিস্তা-ধরলার পলিমাটির সুর ও ঐতিহ্য তুলে ধরার প্রয়াস: লালমনিরহাটে সূর্যমুখী সংগীত একাডেমির মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা বিলুপ্তির মুখে বাঙালির আবহমান কৃষ্টি: লালমনিরহাটে ঐতিহ্য ধরে রাখতে ‘দি নিউ কাজলী অপেরা পুতুল নাচ’ প্রদর্শনী খাদ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সাভারে খাদ্যমন্ত্রী বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন উৎফল বড়ুয়া বেশি দামে সার বিক্রি: কলমাকান্দায় দুই ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানা রক্তস্নাত মাটিতে ৫৫ বছর পর শহীদ আব্দুল জব্বারের সমাধিতে প্রথম শ্রদ্ধাঞ্জলি সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

নজর মোহাম্মদ গোষ্ঠীর পৈতৃক কবরস্থান নিয়ে অপপ্রচার, ইতিহাস বিকৃতি ও ধর্মীয় অনুভূতির অপমানের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • আপডেট সময় : 11:10:25 am, Wednesday, 14 May 2025
  • 104 বার পড়া হয়েছে

নজর মোহাম্মদ গোষ্ঠীর পৈতৃক কবরস্থান নিয়ে অপপ্রচার, ইতিহাস বিকৃতি ও ধর্মীয় অনুভূতির অপমানের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম প্রেস ক্লাবে আজ ১৩ মে বিকাল ৪টায় নজর মোহাম্মদ সমাজের পক্ষ থেকে এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। তিনশ’ বছরের পুরনো পৈতৃক কবরস্থান নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার, ইতিহাস বিকৃতি এবং ধর্মীয় অনুভূতির অবমাননার প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

লিখিত বক্তব্য পাঠ করেন নজর মোহাম্মদ সমাজের প্রতিনিধি এড. মফিজ আলম। তিনি বলেন, “এই কবরস্থান আমাদের বাপ-দাদার, আমাদের গোষ্ঠীর আদিপুরুষদের চিহ্ন বহনকারী পবিত্র স্থান। অথচ কিছু স্বার্থান্বেষী মহল মিথ্যা তথ্য ছড়িয়ে কবরস্থানের মালিকানা নিয়ে প্রশ্ন তুলে আমাদের গোষ্ঠীগত, পারিবারিক ও ধর্মীয় মর্যাদায় আঘাত করছে।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঐতিহাসিক এই কবরস্থানের বৈধ মালিকানা সিএস রেকর্ডে সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকলেও, আরএস ও বিএস খতিয়ানে কিছু অংশ খাস হিসেবে ভুলভাবে অন্তর্ভুক্ত হয়। এই দুর্বলতাকে পুঁজি করে মোনাফ সওদাগর গং কবরস্থানের মালিকানা দাবি করে অপতৎপরতা শুরু করেছে।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, “আমরা ইতোমধ্যে এল.এস.টি. মামলা নং ৫২২৩/২০২৫ এর মাধ্যমে আদালতের দ্বারস্থ হয়েছি। অথচ মামলা চলাকালীন অবস্থায় ভূমি অফিসের কিছু কর্মকর্তা পক্ষপাতদুষ্ট আচরণ করে একতরফাভাবে ‘ডিসি চট্টগ্রামের মালিকানাধীন খাস জমি’ নামে সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছেন—যা সম্পূর্ণ বেআইনি ও প্রশ্নবিদ্ধ।”

বক্তব্যে আরও উল্লেখ করা হয়, “এই ঘটনাকে কেন্দ্র করে মোনাফ সওদাগর ও তার সহযোগীরা ‘কবরস্থান উদ্ধার’ বলে মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। এমনকি কিছু মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য দিয়ে আমাদের ‘ফ্যাসিবাদী’ বলে অপপ্রচার চালানো হচ্ছে—যা শুধু আমাদের মান-সম্মানই নয়, আমাদের ধর্মীয় অনুভূতিকে চরমভাবে আঘাত করছে।”

নজর মোহাম্মদ সমাজের প্রতিনিধিরা বলেন, “আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, এই বিষয়ে নিরপেক্ষ তদন্ত হোক এবং এই কবরস্থানের ইতিহাস ও মালিকানা যাচাই করে সঠিক তথ্য তুলে ধরা হোক। একইসাথে, বিভ্রান্তিকর প্রচারণা ও ধর্মীয় অপব্যবহার যেন আর না হয়—সে জন্য সাংবাদিক সমাজের দায়িত্বশীল ভূমিকা কামনা করছি।”

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বক্তারা আরও বলেন, “আমরা কোনো রাজনৈতিক সংগঠন নই, আমাদের একমাত্র লক্ষ্য পৈতৃক কবরস্থানের মর্যাদা রক্ষা। আইনের প্রতি আমাদের আস্থা রয়েছে, কিন্তু প্রয়োজনে সামাজিক ও মানবিকভাবে ঐক্যবদ্ধ থেকে আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ চালিয়ে যাবো।”

তারা আরও জানান, মোনাফ সওদাগর, লতিফ কমান্ডার, আবু বক্কর, রানা ও বিপ্লবসহ একটি কুচক্রী মহল তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়।

সংবাদ সম্মেলনের মাধ্যমে সমাজের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়—“এই কবরস্থান আমাদের আত্মপরিচয়ের অংশ, ধর্মীয় বিশ্বাসের প্রতীক এবং পূর্বপুরুষদের স্মৃতিচিহ্ন। আমরা এই কবরস্থানের পবিত্রতা রক্ষায় কোনো আপস করবো না এবং আইনি ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এর মর্যাদা রক্ষা করবো।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব মো: কামাল উদ্দিন, মো : শামসুল আলম, মো : বাহাদুর আলম, মো সালেহ জহুর, মো খোরশেদ আলম, মো : জাফর আলম।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’

নজর মোহাম্মদ গোষ্ঠীর পৈতৃক কবরস্থান নিয়ে অপপ্রচার, ইতিহাস বিকৃতি ও ধর্মীয় অনুভূতির অপমানের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : 11:10:25 am, Wednesday, 14 May 2025