Dhaka , Friday, 24 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়:- নির্দেশ পার্বত্য মন্ত্রীর সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না:- ভূমি প্রতিমন্ত্রী জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’এর উদ্বোধন রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও বেগমগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ অভিযানে ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা – বগুড়ায় কুপিয়ে-পিটিয়ে হত্যা, দিনের আলোতেই নৃশংসতা শিকার রকি ০৩ জন পেশাদার মাদক কারবারির পরিহিত স্যান্ডেল হতে ৩২৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম শহরকে ভালোবাসতে না পারলে উন্নয়ন টেকসই হবে না”:- চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ রোধে ক্যাম্পেইন ও র‌্যালি পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে সোচ্চার বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন, বিক্ষোভ পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন জঙ্গল সলিমপুরের ত্রাস ‘নলা কাসেম’ বিদেশি পিস্তলসহ গ্রেফতার মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন রূপগঞ্জে ইলেকট্রিশিয়ান অপহরণ মামলায় গ্রেফতার ৫ জরাজীর্ণ টিনের ঘরেই চলছে পাঠদান কার্যক্রম, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘ ৩২ বছরেও সরকারীকরণ হয়নি দারোয়ানের কক্ষে বিদেশি মদের আস্তানা, আটক ১ রামু থানার ওসি মনিরুল ইসলামের নেতৃত্বে ১৬ ঘণ্টার অভিযানে অপহৃত রুস্তম আলী উদ্ধার কালীগঞ্জে জ্বালানি কার্ড যাচাইয়ে ইউএনও’র কড়াকড়ি: বিভ্রান্তি কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক পাইকগাছায় জেলা প্রশাসকের দিনব্যাপী কর্মসূচি: মতবিনিময়, পরিদর্শন ও রোভার মুট উদ্বোধন বাংলাদেশি শ্রমিকের ঘামে টিকছে পর্তুগালের কৃষি ; খরা-শ্রমিক সংকট মোকাবেলায় প্রযুক্তি নির্ভরতা বৃদ্ধি শ্রীমঙ্গলে রক্তদান সংগঠনের নতুন কমিটি ঘোষণা ডেমরায় পাম্প থেকে তেল সরিয়ে ড্রামে করে যাচ্ছে কালোবাজারে লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন “চন্দনাইশে ব্রাকের ভ্রাম্যমাণ ক্লিনিকে বিনামূল্যে গবাদিপশু চিকিৎসা সেবা প্রদান” রূপগঞ্জে ১১৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার রূপগঞ্জে পুলিশের পরিচয়ে সৌদি প্রবাসীর গাড়িতে ডাকাতি \ ১৭ লক্ষাধিক টাকা মাল লুট ডিকেএমসি হসপিটাল চিকিৎসা বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ার প্রত্যয় মেয়র ডা. শাহাদাতের এনসিপিকে ১০০ বর্জ্য বিন হস্তান্তর

  • Reporter Name
  • আপডেট সময় : 08:39:16 pm, Monday, 12 May 2025
  • 91 বার পড়া হয়েছে

দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ার প্রত্যয় মেয়র ডা. শাহাদাতের এনসিপিকে ১০০ বর্জ্য বিন হস্তান্তর

সি:স্টাফ রিপোর্টার চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “আমার একটাই লক্ষ্য—নগরবাসীর সহযোগিতা নিয়ে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে একসাথে কাজ করে একটি পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যকর চট্টগ্রাম গড়ে তোলা। নগর উন্নয়ন ও পরিচ্ছন্নতা কোনো রাজনৈতিক বিষয় নয়; এটি একটি নাগরিক কর্তব্য। এ দায়িত্ব পালন করতে হলে সবাইকে সম্পৃক্ত করতে হবে, সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে।”
সোমবার (১২ মে) টাইগারপাসস্থ চসিক প্রধান কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিনিধিদের হাতে ১০০টি বর্জ্য বিন হস্তান্তরের সময় এসব কথা বলেন তিনি। প্রতিনিধি দলে ছিলেন মোহাম্মদ রাফসান জানি, মোঃ জমির উদ্দিন, আবদুর রহমান।

অনুষ্ঠানে মেয়র জানান, পরিচ্ছন্ন নগর গঠনে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, এনজিও, স্বেচ্ছাসেবক, এমনকি সাধারণ নাগরিকদের এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, “চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসন কিংবা বর্জ্য ব্যবস্থাপনা কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। আমরা দেখেছি—বিএনপি ও জামায়াতের কর্মীরাও স্বেচ্ছাশ্রমে খাল খনন করেছে। এমন ইতিবাচক উদাহরণ আমাদের উৎসাহিত করে। আমি চাই, রাজনৈতিক মতভেদ ভুলে সবাই চট্টগ্রামের উন্নয়নে অবদান রাখুক। কারণ চট্টগ্রাম আমাদের সবার।

ডা. শাহাদাত আরও বলেন, “আমার অভিজ্ঞতায় দেখেছি, নাগরিক সচেতনতা যত বাড়বে, তত দ্রুত নগরীর পরিবর্তন সম্ভব। অনেক সামাজিক সংগঠন ও এনজিও এখন জনগণকে সচেতন করতে কাজ করছে, এটি একটি ভালো দিক। আজ এনসিপি যেভাবে চসিকের পাশে দাঁড়িয়েছে, তা প্রশংসার যোগ্য। এভাবে সব পক্ষ যদি এগিয়ে আসে, তাহলে আমরা একটি আধুনিক, বাসযোগ্য এবং মানবিক চট্টগ্রাম গড়তে পারব।”
অনুষ্ঠানে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরীসহ চসিকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন

দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ার প্রত্যয় মেয়র ডা. শাহাদাতের এনসিপিকে ১০০ বর্জ্য বিন হস্তান্তর

আপডেট সময় : 08:39:16 pm, Monday, 12 May 2025