Dhaka , Thursday, 2 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে বিশ্বকাপ দেখতে যুবকদের প্রজেক্টর দিলেন কাউন্সিলর প্রার্থী নোয়াখালীতে ৫৮ বোতল বিদেশি মদসহ কারবারি গ্রেপ্তার চট্টগ্রামের মুরাদপুরে দিনদুপুরে যুবককে গুলি করে হত্যা হোটেল সোনারগাঁওয়ে নগর জনস্বাস্থ্য প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় কর্মশালায় বক্তারা কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন রূপগঞ্জে সাংগঠনিক আলোচনায় বিএনপি নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান আষাঢ়ের বৃষ্টিতে পাইকগাছায় ছাতা মেরামতের ধুম পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে এমপির মতবিনিময় সভা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ মধুপুরে তৃতীয় শ্রেনীর ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তের শাস্তির দাবিতে মানববন্ধন রূপগঞ্জে বেদে পল্লীর ১৮০ পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ রূপগঞ্জ পূর্বাচলে সার্বিক নিরাপত্তায় ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র, ২পুলিশ লাইনস, ৩ডিসি অফিসসহ ৪১টি পুলিশবক্স স্থাপনের কার্যক্রম চলছে- আইজিপি স্বরূপে ফিরেছে ফরিদ আহমেদ ভুঁইয়া একাডেমি এইচ এসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত রাজনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন, ৩১ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নাসির হত্যা মামলার আসামি শরিফকে আদালতে তোলার সময় বিক্ষোভ, ৫ দিনের রিমান্ড মঞ্জুর রূপগঞ্জে চাঁদা দাবির অভিযোগে ইউএনও’র সংবাদ সম্মেলন \ অপ-সাংবাদিকতা প্রতিকারের দাবি পাইকগাছা পৌরসভায় বাজেট ঘোষণা: প্রস্তাবিত বাজেট ৫২ কোটি ১৯ লাখ টাকা দীর্ঘ এক যুগ বন্ধ মাদ্রাসা: জমি ফেরত চেয়ে ইউএনও’র কাছে আবেদন মাদারীপুর সদর উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ চট্টগ্রামের কর্নফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবি, ক্রুদের জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী চন্দনাইশ প্রবাসী সমিতি-দাম্মাম এর সহযোগিতায় বরকল এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান কিশোর বয়সে প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আশেকানে গাউছিয়া সুলতানপুরী পরিষদ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাংচুর লুটপাট ও জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের রায়পুরে বর্ণমালা একাডেমীতে ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি। তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কঠিন সময়ে সতীর্থকে পাশে পাচ্ছেন রোনালদো ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র যা করছে, তা ‘বিশ্বকাপের ইতিহাসে কালো অধ্যায়’

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন তরুণদের আদর্শ হবে শহীদদের ত্যাগ’

  • Reporter Name
  • আপডেট সময় : 08:53:47 pm, Sunday, 11 May 2025
  • 82 বার পড়া হয়েছে

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন তরুণদের আদর্শ হবে শহীদদের ত্যাগ’

সি:স্টাফ রিপোর্টার চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “জুলাই গণ-অভ্যুত্থানের শহীদরা শুধু একটি সময়ের প্রতীক নন, তাঁরা গণতন্ত্র, ন্যায় ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরন্তন প্রেরণার উৎস। তরুণ প্রজন্মের উচিত তাঁদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে এগিয়ে আসা।”

রবিবার সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম প্রাঙ্গণে সন্তান ও অভিভাবক ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত ‘জুলাই গণ-অভ্যুত্থান শহীদ স্মৃতি সম্মাননা ও আহতদের সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই গণ-অভ্যুত্থান শহীদ স্মৃতি সম্মাননা ও আহত সংবর্ধনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্বাস উদ্দিন।

মেয়র আরও বলেন, “মুক্তিযুদ্ধে যে গণতান্ত্রিক চেতনা নিয়ে শহীদরা আত্মত্যাগ করেছেন, আজকের তরুণ সমাজকে সেই চেতনাই ধারণ করতে হবে। গণতন্ত্রের পথ কখনো মসৃণ ছিল না, কিন্তু জনগণের অধিকার প্রতিষ্ঠায় যে সংগ্রাম আমাদের পূর্বসূরিরা করেছেন, তা আমাদের জন্য দিকনির্দেশনা।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নসরুল কদির, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব সাংবাদিক জাহিদুল করিম কচি এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ।

সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত ব্যক্তিদের মাঝে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব ডা. শাকিল আরিফ চৌধুরী এবং সদস্য ডা. শামিম হায়দার তালুকদার, ডা. দলিলুর রহমান, ডা. ইশরাত জাহান, সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ, রাকিবুল ইসলাম, খোরশেদ আলম, মো. নাসিম আহমেদ রিন্টু, ডা. ফরিদ উদ্দিন, মো. আলিফ উদ্দিন রুবেল, মোহাম্মদ আরিফুল ইসলাম, ওয়াকিজুল ইসলাম, হাবিবুল করিম, তানিম আল মাহমুদ, মারুফ মোহাম্মদ সাজিদ রোহান, মোহাম্মদ আরিফুল ইসলাম ফরহাদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের স্মৃতি রক্ষায় আরও গবেষণা ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বিশ্বকাপ দেখতে যুবকদের প্রজেক্টর দিলেন কাউন্সিলর প্রার্থী

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন তরুণদের আদর্শ হবে শহীদদের ত্যাগ’

আপডেট সময় : 08:53:47 pm, Sunday, 11 May 2025