Dhaka , Friday, 6 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

চট্টগ্রাম নগরীর শতভাগ উন্নয়ন ও নাগরিক সেবায় সিটি গভর্নমেন্ট ধারণা বাস্তবায়নের বিকল্প নেই- মেয়র ডা. শাহাদাত

  • Reporter Name
  • আপডেট সময় : 07:54:16 pm, Saturday, 10 May 2025
  • 128 বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরীর শতভাগ উন্নয়ন ও নাগরিক সেবায় সিটি গভর্নমেন্ট ধারণা বাস্তবায়নের বিকল্প নেই- মেয়র ডা. শাহাদাত

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি

চট্টগ্রামের সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবার কার্যক্রমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক কর্মকর্তাদের অভিজ্ঞতা কাজে লাগানোর ঘোষণা দিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

শনিবার দুপুরে লালদীঘি লাইব্রেরি ভবনে চসিক এক্স অফিসার্স এসোসিয়েশনের কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি। এর আগে মেয়র কার্যালয়ের নামফলক উন্মোচন করেন এবং বিশেষ মুনাজাতে অংশ নেন।

লালদীঘি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সৌজন্য মতবিনিময় সভায় মেয়র বলেন, “চট্টগ্রাম নগরের উন্নয়ন ও জনসেবা কার্যক্রমে চসিকের অবসরপ্রাপ্ত কর্মকর্তারা যে জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করেছেন, তা অমূল্য সম্পদ। নগরের উন্নয়নে আমরা সেই অভিজ্ঞতাকে গাইডলাইন হিসেবে গ্রহণ করব।”

তিনি বলেন, “আমরা সবাই একটি পরিবারের সদস্য। এই পরিবারের সুখ-দুঃখ, হাসি-কান্না ভাগ করে নেয়ার মানসিকতা নিয়ে আমি নগর পরিচালনায় কাজ করছি। নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে স্বল্প সময়ে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, তার সুফল ইতোমধ্যে মানুষ পাচ্ছেন।”

সিটি গভর্নমেন্ট কনসেপ্ট বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে ডা. শাহাদাত বলেন, “এই ধারণা বাস্তবায়ন করতে পারলে সেবা কার্যক্রমে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় প্রতিষ্ঠা সম্ভব হবে, যা নগরবাসীর জন্য হবে অত্যন্ত উপকারী।”

চসিক এক্স অফিসার্স এসোসিয়েশনের কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে মেয়র বলেন, “এই সংগঠন ভবিষ্যতে চসিকের জন্য একটি জ্ঞানভিত্তিক পরামর্শ কেন্দ্র হিসেবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি।”

সভায় সভাপতিত্ব করেন চসিক এক্স অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমদ সাকী। স্বাগত বক্তব্য দেন ডা. মোহাম্মদ আলী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডা. প্রীতি বড়ুয়া, প্রকৌশলী আবুল হাসনাত, প্রকৌশলী অসীম বড়ুয়া ও প্রকৌশলী মো. রেজাউল বারী ভূঁইয়া প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

চট্টগ্রাম নগরীর শতভাগ উন্নয়ন ও নাগরিক সেবায় সিটি গভর্নমেন্ট ধারণা বাস্তবায়নের বিকল্প নেই- মেয়র ডা. শাহাদাত

আপডেট সময় : 07:54:16 pm, Saturday, 10 May 2025