Dhaka , Sunday, 30 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ ঢাকায় স্ত্রী-সন্তানসহ রামগঞ্জের মনির হত্যার বিচারের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ পালনে প্রস্তুতিমূলক সভা সাতসকালে চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত নার্সের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ কারিনার নতুন সিনেমার গুঞ্জনে অপ্রত্যাশিত মোড়! ফ্রি কিকের সর্বকালের রেকর্ড ভাঙতে কত গোল চাই মেসির? নেপালে সুড়ঙ্গে নিখোঁজ বহু মানুষ, গর্ত করে যা দেখা গেল ৩০ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা শুরু মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক ১২ দিনব্যাপী আয়োজনের সমাপনী, হিফজ সম্পন্নকারীদের দস্তারে ফযিলত প্রদান সিলেটে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ইয়ুথ কনফ্লুয়েন্স ২০২৬ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে লালদিয়া টার্মিনাল মাইলফলক হবে: অর্থমন্ত্রী কলমাকান্দায় ক্ষেতমজুর সমিতির প্রতিনিধি সভা,রেশন ও ন্যায্য মজুরির নিশ্চয়তা দাবি ধর্মের ঊর্ধ্বে মানবতা, অসহায় তিন হিন্দু পরিবারের রাস্তা সংস্কার করে দিলেন ওমর ফারুক মানবতার অনন্য দৃষ্টান্ত, অসহায় রনা রংদীর দায়িত্ব নিলেন ডেপুটি স্পিকার ব্রাহ্মণবাড়িয়ায় গণতন্ত্র, ভোটের অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা সাইফ আলী খানকে হত্যাচেষ্টার দায় স্বীকার এমবাপ্পের সামনে ইতিহাস গড়ার হাতছানি ডিজিটাল সার্ভে শেষ হলে ভূমি নিয়ে ব্যাপক জালিয়াতি চিরতরে বন্ধ হবে” :- ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পর্যটকদের নির্মল আনন্দ দিতে সাজবে পতেঙ্গা সৈকত: ডিসি জাহিদ পাইকগাছায় হতদরিদ্র নারীদের মাঝে ২৫টি সেলাই মেশিন বিতরণ ‘মানুষ মানুষের জন্য’ অসহায় বৃদ্ধার পাশে প্রেসক্লাব পাইকগাছা রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা পেয়ে অবসরে গেলেন শিক্ষক আলোচিত ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা মামলার আসামি দারিয়ারদিঘীর ফারুক গ্রেপ্তার আরএসএস প্রধানের অনুষ্ঠান ঘিরে নিউইয়র্কে তুমুল হট্টগোল ২৯ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? ব্রাহ্মণবা‌ড়িয়ার ঘটনা নিয়ে হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ

হজযাত্রীদের মাঝে ঔষধ বিতরণ করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

  • Reporter Name
  • আপডেট সময় : 12:57:42 pm, Sunday, 4 May 2025
  • 110 বার পড়া হয়েছে

হজযাত্রীদের মাঝে ঔষধ বিতরণ করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মদিনার উদ্দেশে যাত্রা করা প্রথম হজ ফ্লাইটের হাজীদের মাঝে জরুরি মেডিসিন, খেজুর, আতরসহ নানা উপহার বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

শনিবার (৩ মে) বিকেল ৫টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-১৩৭ (বোয়িং-৭৭৭) ফ্লাইটটি ৪১৯ জন হজযাত্রী নিয়ে উড্ডয়ন করে।

শনিবার (৩ মে) দুপুর আড়াইটায় হজ ফ্লাইটের প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর। সভাপতিত্ব করেন বিমান চট্টগ্রাম জেলার ব্যবস্থাপক আল মামুন ফারুক।

এসময় মেয়র হজযাত্রীদের মাঝে মেডিসিন, খেজুর, আতরসহ নানা উপহার বিতরণ করেন এবং তাদের হজকালে সুস্বাস্থ্য রক্ষার বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন। মেয়র হাজীরা সাধারণত যেসব অসুস্থতা মোকাবিলা করেন সেগুলোর বিষয়ে সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন এবং অসুস্থ হলে করণীয় সম্পর্কে হাজীদের পরামর্শ দেন। মেয়র হাজীদের কাছে দেশ ও জাতির জন্য দোয়া কামনা করেন এবং চট্টগ্রামের চলমান উন্নয়ন কার্যক্রম সফল হওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করার জন্য হাজীদের বিশেষভাবে অনুরোধ জানান।

এসময় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর জানান, এবার চট্টগ্রাম থেকে মোট ১৭টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। এর মধ্যে ১৪টি যাবে জেদ্দায় এবং ৩টি মদিনায়। সব মিলিয়ে চট্টগ্রাম থেকে ৬ হাজার ৬১৮ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) চট্টগ্রাম জোনের চেয়ারম্যান শরীয়ত উল্ল্যাহ শহীদ, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) চট্টগ্রাম জোনের চেয়ারম্যান মো. আবু জাফর, হাব সেক্রেটারি মো. আব্দুল মালেক, আটাব সেক্রেটারি মো. ইদ্রিস মিয়া প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮

হজযাত্রীদের মাঝে ঔষধ বিতরণ করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

আপডেট সময় : 12:57:42 pm, Sunday, 4 May 2025