Dhaka , Friday, 6 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

কুষ্ঠ রোগ নিরাময়যোগ্য, সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ চসিক মেয়রের

  • Reporter Name
  • আপডেট সময় : 06:00:03 pm, Monday, 28 April 2025
  • 208 বার পড়া হয়েছে

কুষ্ঠ রোগ নিরাময়যোগ্য, সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ চসিক মেয়রের

সি:স্টাফ রিপোর্টার চট্টগ্রাম ব্যুরো

কুষ্ঠ রোগ নিরাময়যোগ্য এবং কুষ্ঠ রোগীদের সমাজের মূলধারায় ধরে রাখতে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

সোমবার (২৮ এপ্রিল) নগরীর টাইগার পাস,বাটালি হিলস্থ প্রধান নগর ভবনের চসিক সম্মেলন কক্ষে বাংলাদেশ কুষ্ঠ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় (DAPA) আয়োজিত শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ২৭৫ জন ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী, আর্থিক বিত্তি প্রদান ও স্কুলব্যাগসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।

মেয়র বলেন, “কুষ্ঠ কোনো অভিশাপ নয়। এটি একটি নিরাময়যোগ্য রোগ। সঠিক সময়ে চিকিৎসা গ্রহণের মাধ্যমে এ রোগ সম্পূর্ণ সুস্থ করা সম্ভব। কুষ্ঠ রোগীদের প্রতি সামাজিক সহমর্মিতা ও সহযোগিতা প্রয়োজন। তাদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে জনসচেতনতা বৃদ্ধি জরুরি।”
“কুষ্ঠ, যা হ্যানসেন’স ডিজিজ বা ল্যাপ্রোসি নামে পরিচিত, বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রিত হলেও এখনো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়। এটি একটি জীবাণুজনিত স্বল্প সংক্রামক রোগ, যা সঠিক চিকিৎসার মাধ্যমে পুরোপুরি নিরাময়যোগ্য। দীর্ঘমেয়াদে চিকিৎসা না করলে নার্ভের ক্ষতির মাধ্যমে প্যারালাইসিস বা অঙ্গ বিকলাঙ্গতার ঝুঁকি তৈরি হয়।”

কুষ্ঠ রোগের লক্ষণ সম্পর্কে মেয়র বলেন, “শরীরের চামড়ায় হালকা বাদামী বা লালচে দাগ দেখা গেলে এবং স্পর্শ করলে কোনো অনুভূতি না পাওয়া গেলে, তা কুষ্ঠের লক্ষণ হতে পারে। সচেতনতা ও সময়মতো চিকিৎসা এই রোগ প্রতিরোধের মূল চাবিকাঠি।”

মাল্টি-ড্রাগ থেরাপি (MDT) ব্যবহারের ফলে কুষ্ঠ রোগ নিরাময়, বিস্তার রোধ এবং বিকলাঙ্গতা প্রতিরোধ সম্ভব। বাংলাদেশের প্রেক্ষাপটে কুষ্ঠ রোগের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। প্রাথমিক পর্যায়ে চিকিৎসা গ্রহণ করলে কোনো অঙ্গ বিকৃতি হয় না বলেও তিনি জানান।

অনুষ্ঠানে মেয়র আরো বলেন, কুষ্ঠ রোগ নিয়ে এখনো সমাজে নানা ভুল ধারণা ও কুসংস্কার রয়েছে। এ পরিস্থিতি পরিবর্তনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জীবক চাকমা, ডাপা সভাপতি কাজী মো: শাহ্ কামাল, সিনিয়র মেডিকেল অফিসার ডা: জিপক, মি: সুরেননাথ সিং (ন্যাশনালিড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট), কোষাধক্ষ (ডাপা) নাসিমা আক্তার, খায়রুন্নেছা দুলালী ও নিগার সুলতানা প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

কুষ্ঠ রোগ নিরাময়যোগ্য, সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ চসিক মেয়রের

আপডেট সময় : 06:00:03 pm, Monday, 28 April 2025